Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

 মালদার স্কুলে তুমুল মারামারি, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

0 659,854

সুমিত ঘোষ : মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে স্কুল চলাকালীন ছাত্রছাত্রী ও এক মহিলা অশিক্ষক কর্মীর মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এক প্রাক্তন ছাত্রের স্কুল সার্টিফিকেট দেওয়া নিয়ে প্রথমে সমস্যার সূত্রপাত। ওই প্রাক্তন ছাত্র তাঁর বর্তমান সংশোধিত নাম অনুযায়ী সার্টিফিকেট দাবি করেন। তবে স্কুলের মহিলা অশিক্ষক কর্মী প্রতিমা মণ্ডল জানান, স্কুলের সরকারি নথিতে যে নাম রয়েছে, সেই নামেই সার্টিফিকেট দেওয়া হবে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রাক্তন ছাত্রের হয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়া মহম্মদ রিয়াজ এবং আরও কয়েকজন ছাত্রী প্রতিমা মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একসময় সেই বচসা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। স্কুল চলাকালীন এমন ঘটনায় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মহিলা অশিক্ষক কর্মীর অভিযোগ, তাঁর উপর হামলার ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক সহশিক্ষকের ইন্ধন ছিল। পরে আহত প্রতিমা মণ্ডলকে চিকিৎসার জন্য বামনগোলার মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেও পরিস্থিতি শান্ত হয়নি। অশিক্ষক কর্মীর পক্ষ নিয়ে হাসপাতালে উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় হাসপাতাল চত্বরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই ক্যামেরার সামনে মুখ খোলেনি। থানায় অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। স্কুলের মতো জায়গায় পড়ুয়া ও কর্মীদের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন—বচসা কীভাবে এতটা ভয়াবহ আকার নিল, আর ঘটনার পিছনে আসলে কার ভূমিকা ছিল?

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper