Khabor Ekhon
“হাইকোর্টে ধাক্কা, বিদেশযাত্রার অনুমতি পেতে ফের সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক!
শ্রীতমা ব্যানার্জী: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার গভীর রাতে শীর্ষ আদালতে নতুন করে আবেদন করেছেন অভিষেক। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশে চোখের চিকিৎসা করানোর প্রয়োজনকে কেন্দ্র করে। তাঁর আইনজীবীদের বক্তব্য, অভিষেকের চোখের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছিল। সেই চিকিৎসা চালিয়ে…
