Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আজ থেকেই কাউন্টডাউন! ১৫ আগস্টের আগে শেষ করুন এই কাজ

0 29,178,515

শ্রীতমা ব্যানার্জী : আজ, ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এই স্ব-তথ্য নিবন্ধন (সেল্ফ এনুমেরাশন ) সম্পূর্ণ ঐচ্ছিক হলেও এতে অংশ নিলে পরবর্তী গণনার কাজ অনেক সহজ হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
অনলাইনে তথ্য জমা দেওয়ার পর প্রত্যেক আবেদনকারী একটি ১১ সংখ্যার সেল্ফ এনুমেরাশন আইডি (SEID) পাবেন। পরে গণনাকারীরা বাড়িতে গেলে এই নম্বরটি দেখাতে হবে। এর মাধ্যমে আগে জমা দেওয়া সমস্ত তথ্য সরাসরি দেখতে পারবেন গণনাকারীরা। তাই এই SEID সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডে জানান, কলকাতায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ স্ব-তথ্য নিবন্ধনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় কোনও নথি আপলোড করতে হবে না এবং পরবর্তীতে গণনাকারী বাড়িতে এলেও কোনও নথি দেখানোর প্রয়োজন হবে না।
জনগণনাকে সফল করতে ৩০০-রও বেশি বেসরকারি এবং ৭০০-র বেশি সরকারি ও সরকার-পোষিত স্কুলের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুরসভা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরিবারের পাশাপাশি আশপাশের অন্তত ১০টি পরিবারকে অনলাইনে তথ্য জমা দিতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনগণনার প্রথম ধাপে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন গণনাকারীরা। এই সময় বাড়ির অবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ, পাশাপাশি টিভি, কম্পিউটার, গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন সম্পদের তথ্য সংগ্রহ করা হবে।
দ্বিতীয় ধাপে আগামী ফেব্রুয়ারিতে হবে জনসংখ্যা গণনা। সেই সময় পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম-সহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে।
উল্লেখ্য, শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। সাধারণত প্রতি ১০ বছর অন্তর এই প্রক্রিয়া হলেও এবার ১৫ বছর পর জনগণনা হচ্ছে। যদিও কাজ শুরু হচ্ছে এখন, চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হবে মার্চ ২০২৭-এ, তাই এর নাম রাখা হয়েছে জনগণনা ২০২৭।
গুরুত্বপূর্ণ বিষয়: অনলাইনে স্ব-তথ্য নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। তবে সেনসাস এক্ট ,১৯৪৮ অনুযায়ী, গণনাকারী বাড়িতে এসে প্রশ্ন করলে তার উত্তর দেওয়া আইনত বাধ্যতামূলক। অযথা তথ্য দিতে অস্বীকার করলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা হতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper