Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১ আগস্ট থেকেই কার্যকর! ISKCON-এর রান্না, সঙ্গে ডিমও

0 2,178,518

শ্রীতমা ব্যানার্জী : মিড-ডে মিল প্রকল্পে ইসকনের  রান্না করা নিরামিষ খাবার চালু নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কলকাতার বিভিন্ন সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে ইসকনের রান্না করা নিরামিষ খাবার পরিবেশন করা হবে। তবে সেই খাবারের পাশাপাশি পড়ুয়াদের প্রোটিনের চাহিদা পূরণে রাজ্য সরকার আলাদাভাবে ডিমও দেবে।
বুধবার নবান্নে স্কুল শিক্ষা দফতরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইসকন পুষ্টিকর নিরামিষ খাবার রান্না করবে। আর স্বনির্ভর গোষ্ঠীর  মাধ্যমে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ডিম সরবরাহ করবে। উড়িষ্যতেও  এই মডেল অনুসরণ করা হয়।”
এর আগে রাজ্যের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কলকাতায় পাইলট প্রকল্প হিসেবে ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে মিড-ডে মিল পরিবেশনের ঘোষণা করেন। সেই পরিকল্পনায় খাবারের তালিকা থেকে ডিম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করে বিরোধীরা অভিযোগ তোলে যে, সরকার পড়ুয়াদের প্রোটিন থেকে বঞ্চিত করছে এবং নিরামিষ খাবার চাপিয়ে দিতে চাইছে।
এই বিতর্কের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “ইসকন শুধু রান্নার দায়িত্ব নেবে। ভালো, বিশুদ্ধ ও পুষ্টিকর খাবারই ছাত্রছাত্রীরা পাবে।” নতুন ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করেন, ডিমও মিড-ডে মিলের অংশ হিসেবেই থাকবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের মাথাপিছু বরাদ্দ ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মীদের মাসিক সম্মানী ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে।
এছাড়াও দীর্ঘ তিন বছর পর রাজ্যের ৮০ হাজারেরও বেশি স্কুলের জন্য ২৯৬.৬৪ কোটি টাকার কম্পোজিট গ্রান্ট দেওয়ার ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, এই প্রকল্পে কেন্দ্র ৬০ শতাংশ এবং রাজ্য ৪০ শতাংশ অর্থ দেয়।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১,২০০-রও বেশি স্কুলে ডিজিটাল লার্নিং চালু করা হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রাথমিক পাঠ এবং অডিও-ভিজ্যুয়াল শিক্ষার উপরও জোর দেওয়া হবে।
এই ঘোষণার ফলে মিড-ডে মিলে পুষ্টিকর খাবার নিয়ে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ হল। এখন নজর থাকবে, ১ আগস্ট থেকে শুরু হওয়া এই পাইলট প্রকল্প বাস্তবে কতটা সফল হয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper