Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

অতীতের বিক্ষোভের রেশ বর্তমানেও, মমতার বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের নোটিস

শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু। ১৩ বছর আগের একটি মামলার তদন্তের সূত্র ধরে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশ। সোমবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরালেন দিল্লি পুলিশের আধিকারিকরা। পুরনো সেই মামলায় মমতাকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার সূত্রপাত ২০১৩ সালের এপ্রিল মাসে। তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রের উপর এসএফআই কর্মীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে দিল্লিতে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে…

পুলিশের কাজ কি বন্দুক পকেটে রাখা, আক্রমণ হলে জবাব মিলবেই’, কড়া বার্তা শুভেন্দুর

শিবনাথ দাস: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত পাঁচ মাসে রাজ্যে এটি চতুর্থ এনকাউন্টার। এই প্রেক্ষাপটে সোমবার বিরোধীদের সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে কড়া ভাষায় পুলিশের ভূমিকার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী স্পষ্ট প্রশ্ন তোলেন, ‘‘পুলিশের কাজ কি বন্দুক পকেটে রাখা? পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? আক্রমণ হলে পুলিশ…

একবালপুরের লোকেরা কালীঘাটে কী করতে গেছিল? কাউকে ছাড় দেব না: শুভেন্দু

শিবনাথ দাস: কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ নিগ্রহের ঘটনায় কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার দিনভর অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটের হরিশ মুখার্জি রোড চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হন বেশ কিছু ব্যক্তি। অভিযোগ ওঠে কর্তব্যরত পুলিশকে চড় মারার। সেই ঘটনার প্রেক্ষিতে আজ দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আইনের ঊর্ধ্বে…

চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ, বসিরহাটে শিশুমৃত্যু ঘিরে রণক্ষেত্র হাসপাতাল

শিবনাথ দাস- ফের সরকারি হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে দিল পাঁচ মাসের একরত্তির অকালমৃত্যু। চিকিৎসক ও নার্সদের চরম উদাসীনতা এবং কর্তব্যে অবহেলার অভিযোগে সোমবার সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট জেলা হাসপাতাল চত্বর।জানা গিয়েছে, হাসনাবাদ থানার রামেশ্বরপুরের খুরুল গ্রামের বাসিন্দা পাঁচ মাসের শিশুকন্যা রাইসা পারভিনকে তীব্র জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোর পৌনে চারটে নাগাদ বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হলেও…

ভাইপোর জন্মদিনে গুন্ডামি বরদাস্ত নয়, কড়া শাস্তি পাবে তৃণমূলের সমাজবিরোধীরা’, হুঙ্কার শুভেন্দুর

শিবনাথ দাস: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়ে এ বার তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার একাধিক কালীপুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে সর্বস্বান্ত হওয়া স্থানীয় মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পরিবারের জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে কালীঘাটের মতো ঐতিহ্যবাহী এলাকায় যে অরাজকতা চালানো হয়েছে, তার তীব্র…

মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে শেষ বার্তা, চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। চিকিৎসকের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে খুনের ঘটনা।রবিবার বিকেল প্রায় ৪টে নাগাদ হস্টেল কর্তৃপক্ষ অভিজিতের পরিবারকে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানান। হস্টেলের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা…

দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলেই বিতর্কে খাড়গে, রাহুলকেও চ্যালেঞ্জ বিজেপির

শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে উৎসবকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর তাঁর সেই মন্তব্য ঘিরেই এবার জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। খাড়গের বক্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। শুধু তাই নয়, খাড়গে ও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপাবলির শুভেচ্ছা জানান খাড়গে। তিনি বলেন, দীপাবলি ভারতের একটি বড় উৎসব, দেশের সর্বত্র এই উৎসব পালিত হয়। আনন্দ ও খুশির উৎসব বোঝাতেই তিনি দীপাবলিকে…

র‍্যাকেটের ঝড় থামিয়ে লাল পোশাকে নজর কাড়লেন সাবালেঙ্কা

সঞ্জয় মিত্র : টেনিস কোর্টে তাঁর আগ্রাসী মেজাজের সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। শক্তিশালী সার্ভিস, বিধ্বংসী ফোরহ্যান্ড আর লড়াকু মানসিকতায় প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেন তিনি। তবে এবার খেলার বাইরের এক অন্য রূপে অনুরাগীদের নজর কাড়লেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।ইন্ডিয়ান ওয়েলসে আয়োজিত মরশুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসের আগে লাল পোশাকে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়।লাল ক্রপ টপ, কালো লেদার মিনিস্কার্ট, লাল মোজা এবং কালো হিলস, সঙ্গে মানানসই লাল জ্যাকেট।…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি বিশ্বরেকর্ডের হাতছানি রোহিত শর্মার, ইতিহাস গড়ার অপেক্ষায় হিটম্যান

শুভজিৎ বসু :ভারতীয় ক্রিকেটের মঞ্চে রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে একের পর এক নজির তৈরি করেছেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজেও নতুন ইতিহাস লেখার সুযোগ রয়েছে ভারতীয় দলের এই তারকা ওপেনারের সামনে। চারটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। ফলে তাঁর ব্যাটের দিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। একনজরে দেখে নেওয়া যাক কোন চারটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত ১. একদিনের ক্রিকেটে ৪০০ ছক্কার নজির ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যেই সর্বাধিক ছক্কা মারার…

পুলিশের গুলিতে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু, বাংলায় চতুর্থ এনকাউন্টার

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে ফের পুলিশের গুলিতে মৃত্যু হল ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দিলীপ রায়ের। ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটে। সোমবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে।পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গত চার দিন ধরে তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মগোপন করে রয়েছে দিলীপ। সেই খবরের ভিত্তিতেই সেখানে অভিযান…

বলিউডের নতুন স্টারকিডের এন্ট্রি, ভিহানকে দেখে মুগ্ধ নেটিজেনরা

ইন্দ্রানী দাস :বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের এবারের দীপাবলি হয়ে উঠল আরও বেশি আনন্দের। উৎসবের আবহে অনুরাগীদের জন্য বিশেষ চমক দিলেন তাঁরা। বিয়ের পর প্রথম সন্তানের জন্ম এবং তারপর থেকে দীর্ঘ এক বছর ছেলেকে ক্যামেরার আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। অবশেষে দীপাবলির শুভক্ষণে প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁদের একরত্তি ছেলে ভিহানের মুখ।রবিবার, ৮ নভেম্বর, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পারিবারিক ছবি ভাগ করে নেন ক্যাটরিনা ও ভিকি। ছবিতে দু'জনের মাঝখানে বসে রয়েছে ছোট্ট ভিহান। হলুদ ও সাদা রঙের ঐতিহ্যবাহী…

সম্পর্কের আড়ালে মৃত্যুফাঁদ? গড়িয়ার ফ্ল্যাটে যুবক খুনে গ্রেফতার সঙ্গী ও তাঁর মা

শ্রীতমা ব্যানার্জী :দক্ষিণ কলকাতার একটি আবাসনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির তাঁরই লিভ-ইন সঙ্গীর দিকে। শহরের বুকে ঘটা এই ঘটনায় ফের সামনে এল ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং তার ভয়াবহ পরিণতির প্রশ্ন।কালীপুজোর উৎসবের আবহেই দক্ষিণ কলকাতার গড়িয়ায় ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। ভাড়া ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে প্রাণ গেল ২৫ বছরের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। অভিযোগ, নিজের লিভ-ইন সঙ্গীর হাতেই খুন হতে হল তাঁকে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী এবং তাঁর মাকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র…

হোয়াটসঅ্যাপ ভিডিও কলেই সাইবার হানা, মুহূর্তে গায়েব লক্ষাধিক টাকা

জয়ন্তী মিত্র :কেরলের কান্নুরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণার ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির শিকার হলেন এক ব্যক্তি। প্রতারকদের ফাঁদে পড়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ২ কোটি ৬৯ লক্ষ টাকা। এই ঘটনা ফের একবার অনলাইন লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তা সামনে এনে দিল।তবে ঘটনাটির বিশেষ দিক হল, প্রতারণার শিকার ব্যক্তি কোনও বিনিয়োগ বা আর্থিক লেনদেনের প্রলোভনে পড়েননি। অনলাইনে কেনা জুতোর মাপ ঠিক না হওয়ায় সেটি ফেরত দেওয়ার প্রক্রিয়া থেকেই বিপদের…

একতলা থেকে চারতলা, আগুনের গ্রাসে পোশাক কারখানা, ঘটনাস্থলে ২৫টি ইঞ্জিন

ইন্দ্রানী দাস :জাতীয় রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। রবিবার সন্ধ্যায় নগরীর একটি পোশাক কারখানার ভবনে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ভবনের একাধিক তলা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, দিল্লির নজফগড় রোড সংলগ্ন নাগলি সাকরাবতী এলাকায় একটি পোশাক কারখানা থাকা বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ প্রথম আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনের একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ…

হলিউডের এলিট মহলে হৃতিকের প্রবেশ, বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জয়গান

ইন্দ্রানী দাস :আন্তর্জাতিক বিনোদন জগতে ফের উজ্জ্বল ভারতীয় সিনেমা। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিল্প ও চলচ্চিত্রের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজর কাড়লেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। হলিউডের একাধিক প্রথম সারির তারকার সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাঁকে। এই অনুষ্ঠানে উপস্থিতির মধ্য দিয়ে আন্তর্জাতিক বিনোদন মহলে ভারতীয় অভিনেতাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য নজির তৈরি করলেন হৃতিক।গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অফ আর্টের পঞ্চদশ বার্ষিক শিল্প ও চলচ্চিত্র সম্মেলন। আমন্ত্রণমূলক এই বিশেষ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper