Khabor Ekhon
বলিউডের নতুন স্টারকিডের এন্ট্রি, ভিহানকে দেখে মুগ্ধ নেটিজেনরা
ইন্দ্রানী দাস :বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের এবারের দীপাবলি হয়ে উঠল আরও বেশি আনন্দের। উৎসবের আবহে অনুরাগীদের জন্য বিশেষ চমক দিলেন তাঁরা। বিয়ের পর প্রথম সন্তানের জন্ম এবং তারপর থেকে দীর্ঘ এক বছর ছেলেকে ক্যামেরার আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। অবশেষে দীপাবলির শুভক্ষণে প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁদের একরত্তি ছেলে ভিহানের মুখ।রবিবার, ৮ নভেম্বর, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পারিবারিক ছবি ভাগ করে নেন ক্যাটরিনা ও ভিকি। ছবিতে দু’জনের মাঝখানে বসে রয়েছে ছোট্ট ভিহান। হলুদ ও সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিল গোটা পরিবার। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের সুন্দর সালোয়ার কামিজ, ভিকিকে দেখা যায় আইভরি রঙের কুর্তা-পাজামায়। অন্যদিকে ছোট্ট ভিহানের পরনে ছিল সাদা কুর্তার সঙ্গে হলুদ জ্যাকেট।ছবিতে ভিহানের মিষ্টি হাসিই নজর কেড়েছে অনুরাগীদের। ছেলেকে দু’পাশ থেকে আগলে রেখেছেন ক্যাটরিনা ও ভিকি। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সকলের জীবনে ভালোবাসা, আলো ও আনন্দ ছড়িয়ে পড়ুক।’উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। ঠিক এক বছর পর, ২০২৬ সালের ৭ নভেম্বর প্রথম জন্মদিন পালন করে ছোট্ট ভিহান। ২০২৬ সালের জানুয়ারি মাসে ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। তবে এতদিন পর্যন্ত সন্তানের মুখ প্রকাশ করেননি তাঁরা।সন্তানের ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই সচেতন ছিলেন ক্যাটরিনা ও ভিকি। এমনকী, সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছেও ছেলের ছবি না তোলার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার দীপাবলির বিশেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত বদলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পরিবারের সবচেয়ে আনন্দের ছবি।ছবিটি প্রকাশ্যে আসতেই বলিউডের একাধিক তারকা ও অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। করিনা কাপুর খান, সোনম কাপুর, কিয়ারা আডবাণী-সহ একাধিক তারকা ভালোবাসা জানিয়েছেন ছোট্ট ভিহানকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

