Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

মাটির টানে, শক্তির লড়াইয়ে আজও অটুট ‘পাইরান’

শ্রীতমা ব্যানার্জী :আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার বহু প্রাচীন লোকাচার। বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, হারিয়ে যাচ্ছে পূর্বপুরুষদের হাতে গড়ে ওঠা নানা সংস্কৃতি। কিন্তু সময়ের সেই পরিবর্তনের মাঝেও জঙ্গলমহলের মাটিতে আজও বেঁচে রয়েছে এক আশ্চর্য ঐতিহ্য। নাম তার ‘পাইরান’। শক্তি, সাহস আর মাটির সঙ্গে মানুষের সম্পর্কের এক অনন্য লোকউৎসব।ঝাড়গ্রামের সুবর্ণরেখা অববাহিকার বিভিন্ন এলাকায় কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম দিনে, কালীপুজোর পর এই উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মাটির গভীরে পুঁতে রাখা মোটা পাটের দড়ি টেনে তুলে…

ভক্তির শহর এবার স্বচ্ছতার সেরার মঞ্চে

শ্রীতমা ব্যানার্জী :পরিচ্ছন্নতার লড়াইয়ে জাতীয় স্তরে নজর কাড়ল হুগলির তারকেশ্বর। দেশের স্বচ্ছতা সমীক্ষায় বিশেষ সম্মান অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল এই ঐতিহাসিক শহর। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬-এ জাতীয় স্বীকৃতি পেল তারকেশ্বর পুরসভা। ১১ নভেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে তারকেশ্বর। পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সচেতনতা এবং…

‘রহস্যময় বিদেশি’, সোনিয়াকে নিশানা কঙ্গনার

শ্রীতমা ব্যানার্জী: বলিউডের পর্দায় বিতর্কিত মন্তব্যে পরিচিত কঙ্গনা রানাউত এবার সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে। বিজেপি সাংসদ কঙ্গনার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। সোনিয়ার রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ‘রহস্যময় বিদেশি’ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী।সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধির আত্মজীবনী ‘বেলোঙ্গিং : এ জার্নি অফ লাভ ’। বই প্রকাশের পর থেকেই গান্ধি পরিবারের অতীত ও রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক অভিযোগ সামনে…

মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

সঞ্জয় মিত্র:সাফ চ্যাম্পিয়নশিপে দুরন্ত জয় ভারতের। মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা পাকা করল ভারতীয় দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় শুধু পরের রাউন্ডে যাওয়ার পথই খুলে দিল না, বরং শিরোপার লড়াইয়েও ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের শক্তি ও জয়ের মানসিকতার পরিচয় দিল ভারত। অন্যদিকে, মালদ্বীপের বিরুদ্ধে এই হার তাদের টুর্নামেন্টের পরবর্তী লড়াইকে কঠিন করে তুলল।সেমিফাইনালে পৌঁছে এবার ভারতের লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা। নকআউট পর্বে প্রতিপক্ষ যত কঠিনই হোক, জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই হবে…

প্রকাশ্যে প্রথম ছবি, নবদম্পতি অনিরুদ্ধ-কাব্য

সঞ্জয় মিত্র :দক্ষিণী বিনোদন জগতে এখন একটাই চর্চা, সুরের জাদুকর অনিরুদ্ধ রবিচন্দর কি না এবার নিজেই বাঁধলেন জীবনের নতুন সুর! অন্যদিকে আইপিএলের পরিচিত মুখ, সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানও শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। চারদিকে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান। তাঁদের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে বসে এই তারকা জুটির বিয়ের আসর। জমকালো আয়োজন হলেও বিয়ের অনুষ্ঠান রাখা…

প্রেমের ইনিংসে এবার বাগদানের ছক্কা

সঞ্জয় মিত্র:ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা অর্শদীপ সিংয়ের কাছে ১১ নভেম্বর দিনটি হয়ে থাকল স্মরণীয়। মাঠের বাইরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটের পেশাদার জগৎ, দুই ক্ষেত্রেই একসঙ্গে এল সুখবর। একদিকে দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী- মডেল সামরিন কৌরের সঙ্গে বাগদান, অন্যদিকে আইপিএলে ১৮ কোটি টাকার চুক্তিতে নতুন দলের জার্সি গায়ে চাপানোর প্রস্তুতি।বুধবার সমাজমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন অর্শদীপ ও সামরিন। ছবিতে দেখা যাচ্ছে, বিশেষ মুহূর্তে সামরিনের সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দিচ্ছেন ভারতীয়…

হাঁটতে গিয়ে সংজ্ঞাহীন, এইমস-এ ভর্তি ধনখড়

ইন্দ্রানী দাস:সকালবেলার প্রাতঃভ্রমণ করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ৭৫ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়েছে তাঁকে।সূত্রের খবর, প্রাতঃভ্রমণের সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন ধনখড়। বেশ কয়েক মিনিট তিনি অচেতন অবস্থায় ছিলেন। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে…

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, কুলগামে সিআরপিএফের উপর গুলিবৃষ্টি, আহত ৩ জওয়ান

শ্রীতমা ব্যানার্জী :জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা। বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফের একটি টহলদারি দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। এই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে প্রাথমিক খবর।ঘটনাটি ঘটে কুলগাম জেলার একটি নাকা চেকিং পয়েন্টে। জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ মোটরবাইকে করে আসা কয়েকজন বন্দুকবাজ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আচমকা এই হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি চালিয়েই দ্রুত…

ঠাকুমা কাকাকে চোর বলা হচ্ছে কেন?’ প্রশ্ন রাহুলের

রাজনন্দিনী ঘোষ :রাজনীতির ময়দানে ক্ষমতার পালাবদল যে শুধু নেতাদের জীবনেই প্রভাব ফেলে না, তার ছাপ পড়ে পরিবারের ছোটদের জীবনেও। বিশেষ করে শিশুদের মনে সেই প্রভাব কতটা গভীর হতে পারে, তারই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। নিজের নতুন আত্মজীবনী বেলোঙ্গিং : এ জার্নি অফ লভ তিনি তুলে ধরেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ছোটবেলার কিছু অজানা অভিজ্ঞতা।ঘটনাটি ১৯৭৭ সালের। তখন রাহুল গান্ধীর বয়স মাত্র সাত বছর। সদ্য লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থার অবসান হয়েছে। রাজনৈতিক…

নতুন ঠিকানা পাঞ্জাব কিংস, হার্দিকের বার্তা ঘিরে চর্চা

সঞ্জয় মিত্র - আইপিএল ২০২৭-এর আগে বড়সড় দলবদলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিলেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের এই দলবদল ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা।পাঞ্জাব কিংসের জার্সিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন হার্দিক। অন্যদিকে, তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। এই হাইপ্রোফাইল ট্রেডে হার্দিকের নতুন চুক্তির মূল্য ১৮ কোটি টাকা, যা মুম্বইয়ে তাঁর আগের ১৬.৩৫ কোটি টাকার চুক্তির তুলনায় বেশি। অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি পন্টিংকে পাশে পেয়ে…

হার্দিক গেলেন পাঞ্জাবে, অর্শদীপ মুম্বইয়ে

সঞ্জয় মিত্র : আইপিএলের মেগা দলবদলে কার্যত ওলটপালট ফ্র্যাঞ্চাইজিগুলির অঙ্ক। একদিকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া, অন্যদিকে অর্শদীপ সিং যাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে। দুই তারকা ক্রিকেটারের এই অদলবদল ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।তবে এই দলবদল শুধুই দুই ক্রিকেটারের জার্সি বদল নয়, দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনারও বড় ইঙ্গিত। হার্দিককে দলে নিয়ে পাঞ্জাব যে অভিজ্ঞ অলরাউন্ডারের শক্তি বাড়াতে চাইছে, তা স্পষ্ট। অন্যদিকে অর্শদীপকে পেয়ে মুম্বইয়ের বোলিং বিভাগে আসতে পারে নতুন ধার।২০১৫ সালে…

বাজির বচসা, গুলিতে রক্তাক্ত রাষ্ট্রপতির দেহরক্ষী

রাজনন্দিনী ঘোষ :উত্তরপ্রদেশে দীপাবলির আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। বাজি ফাটানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে মাথায় গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনার এক জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগপত জেলার একটি গ্রামে।আহত জওয়ানের নাম সৌরভ তোমর। বয়স ২৬ বছর। তিনি রাষ্ট্রপতি ভবনে নিযুক্ত প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য। ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। দীপাবলি উপলক্ষে ছুটিতে নিজের গ্রাম গোপালপুর খদানা গ্রামে পরিবারের সঙ্গে উৎসব কাটাতে এসেছিলেন সৌরভ।পুলিশ সূত্রে…

ভারতের হয়ে সাতটি টেস্ট, এবার নতুন দেশের হয়ে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সন্ধানে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অধ্যায় শেষ করলেও ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই তাঁর। বরং এবার সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৬ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ভরত। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের হয়ে মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এই সময় তাঁর সংগ্রহ ২২১ রান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৪। তবে ভারতীয় দলের…

বইয়ের বাজারেও কুইক কমার্সের ঝড়! সোনিয়ার আত্মজীবনী নিয়ে বড় চমক ব্লিঙ্কিটের

শ্রীতমা ব্যানার্জী :বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মোবাইল ফোন, এবার সেই তালিকায় জায়গা করে নিল বইও। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী এবার পাওয়া যাচ্ছে অনলাইন দ্রুত পণ্য সরবরাহকারী সংস্থা ব্লিঙ্কিটে। সবচেয়ে বড় চমক, মাত্র ৮ মিনিটে বইটি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সংস্থাটি। বইটির দাম রাখা হয়েছে ৮৪৯ টাকা।সোনিয়া গান্ধীর আত্মজীবনীর নাম ‘বেলোঙ্গিং : এ জার্নি অফ লাভ ’। হার্ডকভার সংস্করণের মুদ্রিত মূল্য ১,২৯৯ টাকা হলেও ব্লিঙ্কিটে প্রায় ৩৫ শতাংশ ছাড়ে মিলছে বইটি। অর্থাৎ ৪৫০ টাকা কমে বইটি কেনার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper