Khabor Ekhon
ওভারলোড বালি বোঝাই ডাম্পারের ভরে ভেঙ্গে পড়ল সেতু
রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বালি বোঝাই ডাম্পারের ভারে ভেঙ্গে পড়ে সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়।
এই সেতুটি জটেশ্বর এর পাঁচমাইল এলাকার সঙ্গে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী…
