Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

অন্যায়ের বিনাশে এক অকুতোভয় যোদ্ধার প্রত্যাবর্তন

চলচ্চিত্র রিভিউ: মর্দানি ৩ ২০১৪ সালে নারী পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে যাত্রা শুরু করেছিলেন শিবানী শিবাজী রায়। ২০১৯-এ রাজস্থানের এক নৃশংস সিরিয়াল কিলারকে খতম করে তিনি প্রমাণ করেছিলেন যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ২০২৬ সালে পরিচালক অভিরাজ মিনাওয়ালার হাত ধরে সেই এসিপি শিবানী আবার ফিরেছেন ‘মর্দানি ৩’-এ। তবে এবারের প্রেক্ষাপট ও লড়াই আগের চেয়ে অনেক বেশি অন্ধকার, জটিল এবং হাড়হিম করা। গল্পের প্রেক্ষাপট- যখন শৈশব বিপন্ন ছবির গল্পের সূচনা উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকের শিশুকন্যা রুহানি এবং তাদের…

অরণ্যকে ফিরিয়ে এনে কৃষির নতুন দিশা দেখালেন পদ্মশ্রী দেবকী আম্মা

শহরের মানচিত্র যত দ্রুত বদলায়, সবুজের মানচিত্র তত দ্রুত সঙ্কুচিত হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে বন মানে আজ স্মৃতি। আর কৃষি মানে বাজারনির্ভর এক যান্ত্রিক ব্যবস্থা। তবে ঠিক এই সময়েই কেরালার আলাপুঝা জেলার এক নিরিবিলি প্রান্ত থেকে উঠে আসে এক অন্যরকম গল্প। কোনও শোরগোল নেই। নেই উন্নয়নের বিজ্ঞাপন। আছে শুধু এক নারীর দীর্ঘশ্বাসের মতো ধৈর্য। আর মাটির সঙ্গে গড়ে ওঠা আজীবনের সম্পর্ক। তিনি কোল্লাক্কাল দেবকী আম্মা। যাঁর জীবনের গল্প কোনও পরিকল্পিত আন্দোলনের নয়। বরং নিঃশব্দ সাধনার। যেখানে অনেকেই জমিকে পরিত্যক্ত বলে ছেড়ে দেন,…

জল্পনার অবসান! ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি দুই চিরশত্রু দেশ

যাবতীয় জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিল সে দেশের সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এদিন রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে হওয়া বৈঠকের ব্যাপারে জানান…

হাড়ের নীরব ক্ষয়!অস্টিওপোরোসিস

মানুষের শরীরের কাঠামোগত ভিত্তি হল হাড়। শৈশব থেকে কৈশোর পর্যন্ত যে হাড় আমাদের শরীরের শক্তি ও চলনক্ষমতার জোগান দেয়, সময়ের বিবর্তনে সেই হাড়ই অনেক সময় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাড়ের এই নিঃশব্দ ক্ষয়কেই বলা হয় ‘অস্টিওপোরোসিস’। একে প্রায়ই ‘নীরব ঘাতক’ বা ‘নীরব রোগ’ বলা হয়, কারণ এর কোনও প্রাথমিক উপসর্গ থাকে না, অথচ তলে তলে হাড়ের ঘনত্ব কমিয়ে এটি শরীরকে করে তোলে অত্যন্ত নরম বা ভঙ্গুর। বিশেষ করে মধ্যবয়স এবং মেনোপজ পরবর্তী সময়ে নারীদের জন্য এটি একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়ায়। সামান্য হোঁচট কিংবা প্রাত্যহিক…

‘ওম’ (ॐ) বা ‘ওঙ্কার’ শব্দের মূল তাৎপর্য

খবরএখন:‘ওম’ (ॐ) বা ‘ওঙ্কার’ কেবল একটি শব্দ নয়, এটি সনাতন ধর্মে সৃষ্টির আদি ধ্বনি বা ‘ব্রহ্মনাদ’ হিসেবে স্বীকৃত। এর তাৎপর্য আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক—তিন দিক থেকেই অত্যন্ত গভীর। নিচে ওম মন্ত্রের মূল তাৎপর্যগুলো আলোচনা করা হল: ১. সৃষ্টির আদি ধ্বনি শাস্ত্র মতে, মহাবিশ্ব সৃষ্টির আগে যখন কোনও শব্দ ছিল না, তখন প্রথম যে কম্পন বা ধ্বনির উৎপত্তি হয়েছিল, তা হল ‘ওম’। একে ‘অক্ষর ব্রহ্ম’ বলা হয়। অর্থাৎ, এই এক অক্ষরের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ডের সারবত্তা লুকিয়ে আছে। ২. তিনটি অবস্থার মিলন (অ-উ-ম) ‘ওম’ শব্দটিকে…

আদিবাসী তরুণীকে শ্লীলতাহানি মালদহে গ্রেফতার বিজেপি নেতা

'বেটি বাঁচাও'য়ের আওয়াজ তোলা দলের নেতা গ্রেফতার হল শ্লীলতাহানির অভিযোগে। ন্যক্কারজনক ঘটনা মালদহের। বাঁদনা পরবের মধ্যেই এক আদিবাসী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযুক্ত বুদ্ধদেব সরকার ওই এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিতি, যার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, তরুণীর মা বুদ্ধদেবের মিলে চাল পেষাই করতে যান। পরদিন বিকেলে তরুণীটি সেই চালের গুঁড়ো আনতে গেলে মিলের ভেতরেই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত। তরুণীটি একটি লাঠি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর জামা ধরে টেনে শ্লীলতাহানি করে…

দিল্লির ফুসফুসে বিষ, তবু বাজেটে বায়ুদূষণ ‘অদৃশ্য’! দূষণ নিয়ন্ত্রণে অর্থ কম, কয়লা-খনিতে লাফালাফি—পরিবেশবিদদের ক্ষোভ

নয়াদিল্লি: যখন দিল্লি-এনসিআরের আকাশ ধোঁয়ায় ঢাকা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে লক্ষ লক্ষ মানুষের, তখন কেন্দ্রীয় বাজেটে বায়ুদূষণের নামটিও উচ্চারিত হল না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন বা বায়ু দূষণ—এই জ্বলন্ত বিষয়গুলোকে যেন পুরোপুরি উপেক্ষা করলেন। উল্টে দূষণ নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ অর্থ গত বছরের তুলনায় কমানো হয়েছে, যা পরিবেশ-সচেতন মহলে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বাজেট নথি ঘেঁটে দেখা যাচ্ছে, ‘কন্ট্রোল অব পলিউশন’ খাতে চলতি…

৭,০০০ টাকায় দশ বছর ‘বেগার’ খাটানো! সুপ্রিম কোর্টের কড়া ধমক, উত্তরপ্রদেশ সরকারের মুখ পুড়ল, শিক্ষকদের ১৭,০০০ টাকা দিতে হবে

নয়াদিল্লি: দশ বছরেরও বেশি সময় ধরে প্রাথমিক স্কুলের শিক্ষক-প্রশিক্ষকদের মাসে মাত্র ৭,০০০ টাকা দিয়ে কাজ করানোকে সুপ্রিম কোর্ট ‘বেগার’ বা জোর করে শ্রম আদায়ের শামিল বলে কড়া সমালোচনা করেছে। বিচারপতি পঙ্কজ মিত্তাল ও বিচারপতি প্রসন্ন বি. ভারালের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করে বলেছে, এই স্বল্প পারিশ্রমিক সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী এবং একটি অন্যায়, অমানবিক প্রথা। ২০১৩-১৪ সাল থেকে অপরিবর্তিত এই ৭,০০০ টাকার সম্মানিক নিয়ে শিক্ষকরা আদালতে আবেদন করেছিলেন। আদালত জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে প্রজেক্ট…

বাঙালি পরিবারে কুমার বা নারায়ণ তো অতি সাধারণ’ কমিশনের ত্রুটিপূর্ণ সফটওয়্যারকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার প্রায় দেড় কোটি মানুষকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসামঞ্জস্যের তালিকায় ফেলে যে হয়রানি করা হচ্ছে, সোমবার তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। স্রেফ সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটি আর বাস্তবের সঙ্গে সম্পর্কহীন যুক্তিতে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ অনৈতিক’ বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। কমিশনের সফটওয়্যারই কাঠগড়ায় এদিন শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের আইনজীবীকে রীতিমতো তিরস্কার…

ঢাকায় বিতর্ক, হাসিনার সমালোচনায় ঠাসা বইয়ের অনুষ্ঠানে কেন উপস্থিত জয়?

খবর এখন ব্যুরো: কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি নিয়ে এখন দুই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সৌজন্যের খাতিরে জয় অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, যে বইটি সেদিন প্রকাশিত হয়, তার প্রতিটি পাতায় রয়েছে আওয়ামি লিগ সরকার ও শেখ হাসিনার তীব্র সমালোচনা। বিস্ময়কর বিষয় হল, অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য রাখলেও বিতর্কিত ওই বইটি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জয়। বইটির ৬১ নম্বর পৃষ্ঠায় দাবি করা হয়েছে, আওয়ামি লিগ নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা দাবি করলেও তাদের আমলেই সবচেয়ে বেশি হিন্দু-বিরোধী নীতি কার্যকর হয়েছে। ৪৩…

ভোটের আগে কড়া কমিশন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন-সংযুক্ত পুলিশ বদলির চূড়ান্ত নির্দেশ

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে স্পষ্ট ও কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। এই মর্মে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বদলি প্রক্রিয়া…

রাজনীতি করবেন না’, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীকে বিঁধতে চাওয়া হিন্দু মহাসভাকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

নয়াদিল্লি: এসআইআর (SIR) মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত থেকে সওয়াল করার বিষয়টিকে ঘিরে রাজনৈতিক জলঘোলা করতে গিয়ে শীর্ষ আদালতে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের স্পষ্ট ভর্ৎসনা— “সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটাতেই মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। এই নিয়ে রাজনীতি করবেন না।” মমতার সওয়ালে সংবিধানের সম্মান: প্রধান বিচারপতি গত বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় প্রধান…

শীতের বিদায়বেলা: উষ্ণতা মেখেই আসছে প্রেমদিবস, ঊর্ধ্বমুখী পারদ

ভোরের আলোয় হালকা কুয়াশা আর মিঠে শিরশিরানি থাকলেও, বেলা গড়াতেই চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শীত। আগামী বুধবার থেকেই একধাক্কায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বসন্তের শুরুতেই ঘামের অস্বস্তি ফেরার ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। আবহাওয়ার ‘মুড সুইং’: বিভ্রান্ত সাধারণ মানুষ ভোররাতে কাঁথা-কম্বল আর দুপুরে পাখা—আবহাওয়ার এই বৈপরীত্যে নাজেহাল বঙ্গবাসী। আলিপুর জানিয়েছে, শীতের জাঁকিয়ে ব্যাটিং করার দিন এবার শেষ। এখন থেকে…

ভয়াবহ আগুনে সর্বহারা পরিবার, ত্রাতার ভূমিকায় তৃণমূল নেতৃত্ব

জলপাইগুড়ি: চার্জে বসানো স্কুটি থেকে ছড়াল আগুন, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বসতবাড়ি। সোমবার ময়নাগুড়ি ব্লকের স্কুল শহিদগড় পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ওই পরিবারের সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ব্যাটারি চালিত স্কুটি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিপদের দিনে সর্বহারা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য…

স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা শাসক-বিরোধী সংঘাতে উত্তাল সংসদ, মোদির ‘নিরাপত্তা’ ঘিরে তীব্র বিতর্ক

লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কায় বুধবার অধিবেশন মুলতুবি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটছে বিরোধীরা। কংগ্রেস-সহ বিরোধী জোটের অভিযোগ, স্পিকার সাংবিধানিক নিরপেক্ষতা বজায় না রেখে ধারাবাহিক ভাবে শাসকদলের পক্ষপাতিত্ব করছেন। সূত্রের খবর, চলতি বাজেট অধিবেশনেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। সংসদের বিধি অনুযায়ী,…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper