Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ঢাকায় বিতর্ক, হাসিনার সমালোচনায় ঠাসা বইয়ের অনুষ্ঠানে কেন উপস্থিত জয়?

0 16,250

খবর এখন ব্যুরো: কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি নিয়ে এখন দুই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সৌজন্যের খাতিরে জয় অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, যে বইটি সেদিন প্রকাশিত হয়, তার প্রতিটি পাতায় রয়েছে আওয়ামি লিগ সরকার ও শেখ হাসিনার তীব্র সমালোচনা। বিস্ময়কর বিষয় হল, অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য রাখলেও বিতর্কিত ওই বইটি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জয়।

বইটির ৬১ নম্বর পৃষ্ঠায় দাবি করা হয়েছে, আওয়ামি লিগ নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা দাবি করলেও তাদের আমলেই সবচেয়ে বেশি হিন্দু-বিরোধী নীতি কার্যকর হয়েছে। ৪৩ পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলকে ‘অতিরিক্ত মহিমান্বিত’ করার চেষ্টা এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের অবদানের অবমূল্যায়নের অভিযোগ তোলা হয়েছে। এমনকি বর্তমান জমানার দুর্নীতি, অপশাসন এবং মানবাধিকার লঙ্ঘনের কারণেই বাংলাদেশে ইসলামি মৌলবাদীরা ডালপালা মেলার সুযোগ পেয়েছে বলে বইটিতে উল্লেখ রয়েছে। আওয়ামি লিগ ঘনিষ্ঠ এক সাংবাদিক এই বইয়ের রচয়িতা হওয়া সত্ত্বেও এতে সরকারের সমালোচনা কেন, এবং কেনই বা জয় সেই অনুষ্ঠানে গেলেন— তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা গভীর কোনও সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper