Khabor Ekhon
ইরানে বিক্ষোভ দমাতে মধ্যযুগীয় বর্বরতা, নারীদের ওপর পৈশাচিক অত্যাচারের খতিয়ান

খবর এখন ব্যুরো: হিজাববিরোধী আন্দোলন ও ধর্মীয় কট্টরপন্থার বিরুদ্ধে উত্তাল ইরানকে শান্ত করতে সে দেশের নিরাপত্তা বাহিনী যে পথ বেছে নিয়েছে, তাকে ‘মানব ইতিহাসের কলঙ্ক’ বলে অভিহিত করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ইরানি বংশোদ্ভূত জার্মান সাংবাদিক মিশেল আবদুল্লাহি এবং বিখ্যাত জার্মান সাময়িকী ‘ডাই ভেল্ট’-এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শিউরে ওঠার মতো সব তথ্য।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কারাবন্দি নারী আন্দোলনকারীদের প্রথমে ধর্ষণের হুমকি দেওয়া হলেও যখন তাঁদের মনোবল ভাঙা যায়নি, তখন শুরু হয় শারীরিক ও যৌন নিপিড়নের চূড়ান্ত সীমা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণধর্ষণ করার পর নৃশংসভাবে নারীদের জরায়ু কেটে ফেলছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নির্যাতনের চরম পর্যায়ে চুলের মুঠি ধরে মাথার চামড়াসমেত চুল উপড়ে নেওয়া হচ্ছে। অভিযোগ আরও গুরুতর যে, এই পাশবিক অত্যাচারের চিহ্ন মুছে ফেলতে অনেক সময় জীবন্ত বা অর্ধমৃত অবস্থাতেই নারীদের দেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। আয়াতোল্লা খামেনেই-এর নির্দেশে ‘দেখা মাত্র গুলি’র জেরে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৬ হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে কোনও কোনও সংস্থা। এই নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

