Khabor Ekhon
রক্তপাত ও কারচুপির আবহে বাংলাদেশে শেষ ভোটগ্রহণ, শুরু গণনা, নজর এখন ফলাফলে
নিজস্ব প্রতিনিধি: (বাংলাদেশ) বিতর্ক, সহিংসতা আর পাল্টাপাল্টি কারচুপির অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 'জুলাই সনদ' গণভোট। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে গণনা। কড়া নিরাপত্তার মধ্যে এখন সকলের নজর ঢাকার নির্বাচন কমিশনের দিকে। দিনভর ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্রে হামলা এবং খুলনা সদরে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ছিল ওপার বাংলার মাটি। তবে এই পরিস্থিতির মধ্যেই দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ…
