Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

প্রবীণ ও বয়স্ক মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনের উপায়

সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলেন প্রবীণ ও বয়স্ক মানুষ। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা আমাদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনের নানা সমস্যাও দেখা দেয়। এই সময়ে তাঁদের সারাটা দিন কীভাবে ভালো কাটানো যায়, শরীর ও মানসিক স্বাস্থ্য কীভাবে সুস্থ রাখা যায়—এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রবীণদের সুস্থ থাকার প্রথম শর্ত হল একটি নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ দৈনন্দিন রুটিন। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে…

দুরন্ত বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায়

আজকের দিনে বহু অভিভাবকেরই একটাই অভিযোগ—“আমার বাচ্চা ভীষণ দুরন্ত, পড়তে বসে না।” কোথাও দৌড়চ্ছে, কোথাও লাফাচ্ছে, আবার কখনও জিনিসপত্র ভাঙছে। পড়ার টেবিলে বসানো যেন যুদ্ধের সমান। কিন্তু এই দুরন্তপনা কি সত্যিই সমস্যা? নাকি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারছি না? আসলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, দুরন্ত বাচ্চারা অলস নয়; বরং তারা অতিরিক্ত শক্তি ও কৌতূহলে ভরপুর। সঠিক দিকনির্দেশ পেলে তারাই পড়াশোনায় মনোযোগী হতে পারে। প্রথমেই বুঝতে হবে, দুরন্ত বাচ্চার শরীরে জমে থাকা অতিরিক্ত এনার্জি যদি খরচ না হয়, তবে তাকে শান্তভাবে বসিয়ে…

যোগীরাজ্যে অপরাধী ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের মদতেই পালাল অভিযুক্ত

'যোগীরাজ্য’ যে অপরাধ ও অপরাধীদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে উঠল। অপরাধী ধরতে গিয়ে এবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হল পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রতিনিধি দল। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ—উত্তরপ্রদেশ পুলিশ বেআইনিভাবে বাংলার পুলিশকে আটকে রেখে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে। সোমবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু বিশ্বাস। তিনি জানান, সাংসদ মহুয়া মৈত্র ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে ঘিরে একটি ভুয়ো…

অদম্য জেদ ও দর্শনের লড়াই ইউজিসি নেটে সারা দেশে প্রথম বাংলার অনন্যা

বাধা ছিল শারীরিক অসুস্থতা, ছিল বারবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার যন্ত্রণা। কিন্তু হার না মানার মানসিকতা থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তা প্রমাণ করলেন পূর্ব বর্ধমানের অনন্যা কোলে। ডিসেম্বরের ইউজিসি-নেট। পরীক্ষায় দর্শন বিভাগে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ৩০০ নম্বরের মধ্যে অনন্যার প্রাপ্ত নম্বর ২৪০।লোপামুদ্রার পর এবার অনন্যা—পরপর দুই বঙ্গতনয়ার এমন কৃতিত্বে গর্বিত গোটা রাজ্য। অনন্যার এই সাফল্যের পথ অবশ্য মোটেই মসৃণ ছিল না। এর আগে তিনবার পরীক্ষায় বসলেও সাফল্য অধরা ছিল। কখনও…

মাধ্যমিক দিয়ে শ্মশানঘাটে পৌঁছে মায়ের মুখাগ্নি করল ছাত্রী

 মায়ের নিথর দেহে প্রণাম করে চোখের জল মুছে সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিল মেয়ে। তিন ঘণ্টা পর পরীক্ষা দিয়ে সোজা শ্মশানে গিয়ে তাকেই করতে হল মায়ের মুখাগ্নি। ইটাহারের দানগাছি গ্রামের এই মর্মান্তিক ঘটনার পাত্রী দুর্গাপুর ভুপালচন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী নন্দিনী বর্মন। অসুস্থ মায়ের দেখাশোনা করার পাশাপাশি চারদিন ধরেই রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সোমবার অঙ্ক পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই ঘটে যায় মায়ের মৃত্যু। সোমবার ভোরেই রায়গঞ্জের এক নার্সিংহোমে মাত্র ৩৯ বছর…

​ডিজিটাল হানা রুখতে লালবাজারের ‘ঢাল’, সাইবার বিপদে পাশে থাকতে চালু ২৪ ঘণ্টার হেল্পলাইন

​ গভীর রাতে হঠাৎ অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব? কিংবা মোবাইলে আসা কোনও অচেনা লিঙ্কে ক্লিক করেই সর্বস্বান্ত? সাইবার অপরাধের এই ক্রমবর্ধমান দাপট রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে নাগরিক নিরাপত্তার স্বার্থে চালু করা হল একটি ২৪ ঘণ্টার টোল-ফ্রি সাইবার হেল্পলাইন। এখন থেকে দিনের যে কোনও সময়ে সাইবার প্রতারণার শিকার হলে সরাসরি পুলিশের বিশেষজ্ঞ দলের পরামর্শ ও সাহায্য পাবেন তিলোত্তমার নাগরিকরা। ​সরাসরি সহায়তায় নতুন নম্বর: ১৮০০-৩৪৫-০০৬৬ ​মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে এই পরিষেবার…

​‘মাটি কামড়ে পড়ে থাকুন, বিজেপিকে এক ইঞ্চি জমিও নয়’, ভবানীপুরে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

ভোট ঘোষণার প্রাক্কালে নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে ফিরেই কালীঘাটের বাসভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর, বিএলএ-১ (BLA 1) এবং বিএলএ-২ (BLA 2)-দের নিয়ে এক জরুরি সাংগঠনিক বৈঠকে বসেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকার শুনানি ও চূড়ান্ত প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পরিপ্রক্ষিতে নেত্রীর স্পষ্ট নির্দেশ— “১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নাওয়া-খাওয়া ভুলে রাস্তায় পড়ে থাকতে হবে। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না পড়ে।” ​‘ডেডলাইন’…

​মার্চের শুরুতেই ভোটের দামামা ২ তারিখই কি বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা?

বসন্তের শুরুতেই কি তপ্ত হতে চলেছে বাংলার রাজনীতির ময়দান? নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ মার্চই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই আর সময় নষ্ট করতে চাইছে না কমিশন। ১ মার্চ রাজ্যে পা রাখছে কমিশনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। তাঁদের সবুজ সংকেত মিললেই বাজবে ভোটের রণভেরি। ​ কমিশনের হাই-ভোল্টেজ সফর: ​জানা গেছে, আগামী ১ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দুই শীর্ষ…

বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’, এপ্রিলেই মাসে ১৫০০ টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘যুবসাথী’। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকাররা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। ভাতার মেয়াদ ও যোগ্যতার শর্ত মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর পর্যন্ত এই সহায়তা প্রদান করা হবে। পরবর্তীকালে পরিস্থিতি পর্যালোচনা করে এই সময়সীমা আরও বাড়ানো হতে…

পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কমিশনের নতুন লক্ষ্যমাত্রা ২৮ ফেব্রুয়ারি

নয়াদিল্লি ও কলকাতা: রাজ্য জুড়ে ভোটার তালিকা যাচাই ও স্ক্রুটিনির কাজ শেষ করতে আরও সময় দিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লির সদর দফতরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতেই সময়সীমা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত। কেন এই বিলম্ব? ভোটার তালিকায় নাম সংশোধন ও অন্তর্ভুক্তির জন্য যে বিশেষ যাচাই প্রক্রিয়া (SIR) চলছিল, তা নির্ধারিত সময়ের মধ্যে…

আলিপুরে ট্রেজারি ভবনে আগুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এ বার আগুন লাগল আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ বহুতল ওই সরকারি ভবনের পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং শুরু হয় উদ্ধার ও আগুন নেভানোর কাজ। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ভবনের পাঁচতলার একটি স্টোরেজ রুম থেকেই আগুনের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও…

রাজ্যে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মৎস্যবন্দর, বরাদ্দ প্রায় ৪০ কোটি টাকা

 ফের এক বড় উদ্যোগ রাজ্য সরকারের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বহু মানুষ মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করে চলেছেন। এবার মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির একটি মৎস্য বন্দর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর তীরে মৎস্য বন্দরটি গড়ে তোলা হবে। রাজ্য সরকারের এই পরিকল্পনায় মৎস্যজীবীরা উচ্ছ্বসিত। নদীর তীরে প্রায় দেড় হাজার মিটার লম্বা এবং আড়াইশো মিটার চওড়া স্থানের উপর বন্দরটি নির্মিত হতে চলছে। ওই বন্দরে থাকবে পানীয়…

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক, জারি একাধিক নয়া নির্দেশিকা

 আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সংসদ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার দিনটি ঘোষণা করল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বৈঠকে বিস্তারিত ভাবে একাধিক নির্দেশিকা, নিয়ম-বিধি তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। বৈঠকে তিনি জানান, উচ্চ মাধমিক স্তরে এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলত, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যাবস্থায়…

বিধানসভা ভোটের দামামা, ‘সাইলেন্ট পিরিয়ডে’ নিঃশব্দ বিপ্লবের ডাক বিজেপির, ২৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষের কড়া নির্দেশ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বাংলায়। শাসক-বিরোধী উভয় পক্ষই যখন ময়দানে কোমর বেঁধে নামছে, তখন এক অভিনব কৌশলে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আবহে জনসভা বা মাইক বাজিয়ে প্রচার নয়, বরং ‘সাইলেন্ট পিরিয়ডে’র সুযোগ নিয়ে মানুষের অন্দরে পৌঁছাতে চান বিজেপি বিধায়করা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলের বিধায়কদের জন্য জারি করা হয়েছে কড়া সময়সীমা বা ‘ডেডলাইন’। ২৫ ফেব্রুয়ারির ‘লক্ষ্মণরেখা’: দলের রাজ্য নেতৃত্বের সাফ নির্দেশ, আগামী ২৫…

ভোটের মুখে ইডি-র বড় ধাক্কা, কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই প্রভাবশালী ব্যবসায়ী

 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার গভীর রাতে কয়লা পাচার মামলার তদন্তে এক বড়সড় সাফল্য পেলেন আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল দুই প্রভাবশালী কয়লা ব্যবসায়ী— কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে। এই গ্রেফতারি কয়লা কেলেঙ্কারির শিকড়ে পৌঁছানোর ক্ষেত্রে ইডি-র একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ইডি সূত্রে খবর, সোমবার এই দুই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দফায় দফায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাঁদের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper