Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অদম্য জেদ ও দর্শনের লড়াই ইউজিসি নেটে সারা দেশে প্রথম বাংলার অনন্যা

0 20,222

বাধা ছিল শারীরিক অসুস্থতা, ছিল বারবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার যন্ত্রণা। কিন্তু হার না মানার মানসিকতা থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তা প্রমাণ করলেন পূর্ব বর্ধমানের অনন্যা কোলে। ডিসেম্বরের ইউজিসি-নেট। পরীক্ষায় দর্শন বিভাগে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ৩০০ নম্বরের মধ্যে অনন্যার প্রাপ্ত নম্বর ২৪০।লোপামুদ্রার পর এবার অনন্যা—পরপর দুই বঙ্গতনয়ার এমন কৃতিত্বে গর্বিত গোটা রাজ্য। অনন্যার এই সাফল্যের পথ অবশ্য মোটেই মসৃণ ছিল না। এর আগে তিনবার পরীক্ষায় বসলেও সাফল্য অধরা ছিল। কখনও প্রস্তুতির অভাব, কখনও শারীরিক অসুস্থতা, আবার কখনও মাত্র একটি প্রশ্নের ভুলে স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু অনন্যা দমে যাননি। চতুর্থবার যখন লড়াইয়ে নামেন, তখন তাঁর লক্ষ্য শুধু পরীক্ষায় পাশ করা নয়, বরং দেশের সেরা হওয়া।

শারীরিক প্রতিকূলতাকে জয়
মাত্র ১৮ বছর বয়সে গলব্লাডার অপারেশনের পর থেকেই হজমের সমস্যায় ভুগতেন অনন্যা। সেই সঙ্গে দোসর হয়েছিল কোমরের ব্যথা ও স্পন্ডেলাইটিস। চিকিৎসকরা দীর্ঘক্ষণ বসে পড়াশোনা করতে নিষেধ করেছিলেন। কিন্তু অনন্যার জেদের কাছে হার মেনেছে শারীরিক যন্ত্রণা। প্রতিদিন প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা নিবিষ্ট মনে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি।

সাফল্যের নেপথ্যে দাদু ও কঠোর পরিশ্রম
ছোটবেলা থেকেই দাদুকে আদর্শ মেনে বড় হওয়া অনন্যা রসুলপুরের বৈদ্যনাথ গার্লস হাই স্কুল ও বিএম হাই স্কুলের কৃতী ছাত্রী। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানেও স্নাতক ও স্নাতকোত্তরে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে  দর্শনে গবেষণারত।
সাফল্যের মূলমন্ত্র কী? অনন্যার স্পষ্ট উত্তর, ‘‘কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাঁরা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের বলব— সবরকম নেতিবাচকতা দূরে সরিয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে লড়াই চালিয়ে যান।’’
রসুলপুরের সাধারণ এক গ্রাম থেকে উঠে আসা এই মেয়ের অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া গোটা জেলায়। অনন্যা প্রমাণ করে দিলেন, মেধা আর একাগ্রতা থাকলে অজপাড়াগাঁ থেকেও বিশ্বজয় করা সম্ভব।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper