Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

রাজনীতির সৌজন্যের প্রতীক প্রিয়রঞ্জন, মূর্তি উন্মোচন কাল

শ্রীতমা ব্যানার্জী :রাজনীতির ময়দানে মতাদর্শের লড়াই থাকলেও ব্যক্তিত্বের উজ্জ্বলতা যে দলীয় সীমানা মানে না, তারই যেন এক অনন্য উদাহরণ প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং বিরোধী মতের মানুষকেও সম্মান জানানোর মানসিকতার জন্য আজও স্মরণীয় তিনি। সেই প্রিয়রঞ্জনকে শ্রদ্ধা জানাতেই কলকাতায় উন্মোচিত হতে চলেছে তাঁর মূর্তি।শুক্রবার, ১৩ নভেম্বর প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন। সেই বিশেষ দিনেই কলকাতার বিবাদী বাগ এলাকায় রিজার্ভ…

সিবিআইয়ের জবাব চেয়ে ফের পথে অভয়ার আন্দোলনকারীরা

শ্রীতমা ব্যানার্জী : আর জি কর কাণ্ডে বিচার পাওয়ার অপেক্ষা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন, অপরাধীদের শাস্তির দাবি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ঘিরে ক্ষোভ, এই তিন ইস্যুকে সামনে রেখেই বৃহস্পতিবার ফের প্রতিবাদের পথে নামলেন নাগরিক সমাজের একাংশ। ‘ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন’ সংগঠনের ব্যানারে আয়োজিত এই মিছিল থেকে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জবাব চাওয়া হল।বৃহস্পতিবার দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়। আন্দোলনকারীদের মূল প্রশ্ন, আর জি করের প্রাক্তন…

প্রাক্তন ডিসির সম্পত্তি বাজেয়াপ্ত, চাঞ্চল্য কলকাতায়

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার জমি দখল ও আর্থিক দুর্নীতির তদন্তে আরও এক বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যুক্ত ২ কোটি ৭৮ লক্ষ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে একটি জমি। তদন্তকারীদের দাবি, এই সম্পত্তিগুলি প্রাক্তন পুলিশকর্তা, তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ…

বাংলার সংস্কৃতি ধ্বংসে দায়ী বাম-তৃণমূল, দাবি শুভেন্দুর

শ্রীতমা ব্যানার্জী :হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে ফের রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিশানায় একদিকে ৩৪ বছরের বাম শাসন, অন্যদিকে ১৫ বছরের তৃণমূল সরকার। তাঁর অভিযোগ, দুই সরকারের আমলেই বাংলার সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট শাসনে নাস্তিকতার পরিবেশ তৈরি হয়েছিল। অন্যদিকে, তৃণমূলের ১৫ বছরের শাসনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের রাজনীতি চলেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, উৎসব ও…

মোদিকে প্রশ্ন করেই কি বিপাকে সাংবাদিক?

শ্রীতমা ব্যানার্জী :বিদেশি সাংবাদিকের ভারতে আসা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি। কংগ্রেসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নরওয়ের এক সাংবাদিকের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কেন এই সিদ্ধান্ত, কার নির্দেশে বাতিল হল ভিসা, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।তাঁর অভিযোগ, নরওয়ের সংবাদপত্র তাক্সভিশন সাংবাদিক হেলে লিং-কে জানানো হয়, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে যে তিনি আর ভারতে আসতে পারবেন না। অথচ তাঁর পাসপোর্টে ভারতীয় ভিসা ছিল এবং সফরের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্রও…

অকল্যান্ডে বিধ্বস্ত ভারত, পাঁচ গোলে জয় নিউজিল্যান্ডের

সঞ্জয় মিত্র : আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে আরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হল ভারত। কিন্তু সেই পরীক্ষায় প্রত্যাশার ধারে কাছেও পৌঁছতে পারল না খালিদ জামিলের দল। অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-৫ গোলে বিধ্বস্ত হল ভারতের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ খেলা প্রতিপক্ষের সামনে কার্যত দিশাহারা দেখাল সুনীল ছেত্রীদের উত্তরসূরিদের। ভারতীয় ফুটবলের কাছে এই ম্যাচটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল ব্লু টাইগার্স। দুই দেশের ক্রীড়া…

প্রেমিকার প্রত্যাখ্যান, মল থেকে ঝাঁপ যুবকের

শ্রীতমা ব্যানার্জী :প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। কিন্তু প্রেমিকার কাছ থেকে বিয়ের প্রস্তাবে সম্মতি না মেলায় শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হল। উত্তরপ্রদেশের কানপুরের একটি শপিং মলের দোতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল ৩৫ বছর বয়সি এক যুবকের। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত যুবকের নাম রিয়াজ ওরফে সিকন্দর। তিনি কানপুরের চমনগঞ্জ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ওই তরুণী তাঁর আত্মীয়ের পরিবারের সদস্য। কাজের সূত্রে…

ফের বিয়ের পিঁড়িতে বসবেন? কী ইঙ্গিত সানিয়ার?

সঞ্জয় মিত্র :টেনিস কোর্টে একের পর এক সাফল্য, ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া। বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল এখনও কমেনি। বিশেষ করে নতুন সম্পর্ক নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। এবার সেই জল্পনার জবাব দিলেন সানিয়া নিজেই।নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় টক শো ‘ডাবল ডেট’-এ ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র পরিচালক ফারহা খানের সঙ্গে হাজির হয়েছিলেন সানিয়া। সেখানেই তাঁর প্রেম ও ডেটিং নিয়ে প্রশ্ন করেন সঞ্চালকেরা। সম্প্রতি কেউ তাঁকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব…

বিমানে হাইজ্যাকের হুমকি, পুলিশের জালে যাত্রী

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় এক যাত্রীকে আটক করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার বিমানের শৌচাগার থেকে হাইজ্যাকের হুমকি লেখা একটি চিরকুট উদ্ধারের পর বৃহস্পতিবার এই পদক্ষেপের কথা জানা গিয়েছে।ঘটনাটি ঘটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। বিমানে তখন ১০৫ জন যাত্রী ছিলেন। উড়ানের ঠিক আগে বিমানের শৌচাগারে একটি সন্দেহজনক…

কোটি টাকার দাবি, না মানলেই খুন

ইন্দ্রানী দাস : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু প্রাণনাশের হুমকিই নয়, কেজরিওয়ালের কাছে ৭ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের।অভিযোগ অনুযায়ী, দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জারনেল সিংয়ের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকিবার্তা পাঠানো হয়। ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়।…

বাজার খুলতেই ঘুরে দাঁড়াল সেনসেক্স, চাঙ্গা নিফটি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বিনিয়োগকারীদের সতর্কতার মধ্যেই বৃহস্পতিবার সকালে ভারতীয় শেয়ার বাজারে দেখা গেল মিশ্র ছবি। দিনের শুরুতে কিছুটা দুর্বলতা থাকলেও অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াল সেনসেক্স ও নিফটি। বাজার খোলার পর বিদেশি বিনিয়োগকারীদের কেনাকাটার জেরে দুই সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।বৃহস্পতিবার ১২ নভেম্বর বাজার খোলার আগে গিফট নিফটির ইঙ্গিত ছিল কার্যত ফ্ল্যাট ওপেনিংয়ের। কিন্তু বাজার শুরু হওয়ার পর সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। অন্যদিকে নিফটিরও প্রায় ১০০ পয়েন্ট উত্থান লক্ষ্য করা যায় বলে…

অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, সরল ছাউনি

শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক উত্তেজনার আবহেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নামাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে হাজির হন তাঁর ১২১, কালীঘাট রোডের বাসভবনের সামনে। সরিয়ে দেওয়া হয় ফুটপাতের উপর তৈরি অস্থায়ী বাঁশের কাঠামো ও ছাউনি। পুরসভার বক্তব্য, ফুটপাতের উপর ওই অস্থায়ী কাঠামো তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। পথচারীদের চলাচল স্বাভাবিক করতেই এই উচ্ছেদ অভিযান। অভিযানের সময় এলাকায় প্রচুর পুলিশ…

অর্শদীপকে ছেড়ে হার্দিক কেন, জানালেন ওয়াডিয়া

সঞ্জয় মিত্র : আইপিএলের ইতিহাসে অন্যতম বড় দলবদল ঘিরে ক্রিকেটমহলে এখন তুমুল আলোচনা। একদিকে মুম্বই ইন্ডিয়ান্স থেকে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, অন্যদিকে পাঞ্জাব ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং। কেন এমন বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস? অবশেষে সেই কারণ সামনে আনলেন দলের অন্যতম কর্ণধার নেস ওয়াডিয়া।ওয়াডিয়ার কথায়, অর্শদীপকে ছেড়ে দেওয়া মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। ২০১৯ সাল থেকে দীর্ঘ আট বছর পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় পেসার। দলের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু ক্রিকেটের…

ভোরের কম্পনে কেঁপে উঠল প্রতিবেশী নেপাল

শ্রীতমা ব্যানার্জী :বৃহস্পতিবার ভোররাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপাল। ভারতীয় সময় ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের  তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের মাটির প্রায় ৭৩ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের ইয়ুকসোম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ফলে নেপালের পাশাপাশি সিকিম সংলগ্ন এলাকাতেও কম্পনের প্রভাব নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।ভূমিকম্পের স্থানাঙ্ক ছিল ২৭.৬৭১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং…

প্রয়াত প্রাক্তন মন্ত্রী, শেষ হল উজ্জ্বল অধ্যায়

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস। তাঁর মৃত্যুর খবর ঘিরে রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজনীতিতে ছিলেন পরিচিত মুখ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছেছিলেন উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের পাশাপাশি…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper