Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কোটি টাকার দাবি, না মানলেই খুন

0 66,234

ইন্দ্রানী দাস : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু প্রাণনাশের হুমকিই নয়, কেজরিওয়ালের কাছে ৭ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের।অভিযোগ অনুযায়ী, দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জারনেল সিংয়ের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকিবার্তা পাঠানো হয়। ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়। এরপর বিধায়ককে বলা হয়, অরবিন্দ কেজরিওয়ালকে যেন ৭ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়। টাকা না দিলে কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।গত ৬ নভেম্বর এই বিষয়ে মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক জারনেল সিং। তাঁর দাবি, ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপেও লিখিত বার্তা পাঠানো হয়েছিল। সেই বার্তার স্ক্রিনশটও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে মোহালির সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্তের পরিচয় জানতে ফোনের কল রেকর্ড, আইপি লগ এবং মোবাইলের অবস্থান খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিধায়ক। একই সঙ্গে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের আর্জিও জানিয়েছেন তিনি।এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হতে পারে, সত্যিই কোনও অপরাধচক্র এই হুমকির পিছনে রয়েছে, নাকি গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper