Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে শেষ বার্তা, চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

0 55,351

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। চিকিৎসকের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে খুনের ঘটনা।রবিবার বিকেল প্রায় ৪টে নাগাদ হস্টেল কর্তৃপক্ষ অভিজিতের পরিবারকে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানান। হস্টেলের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। বয়স মাত্র ২৮ বছর। তিনি নদিয়া জেলার বাসিন্দা। ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকেই এমবিবিএস পাশ করেছিলেন অভিজিৎ। বর্তমানে ওই হাসপাতালেই হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি এমডি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা গিয়েছে।মৃত্যুর আগে অভিজিতের হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরেও তৈরি হয়েছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে তিনি স্টেটাসে লিখেছিলেন, ‘আমি আর পারছি না’। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টগুলিতে তাঁর নিরাপত্তাহীনতা এবং কারও দ্বারা হেনস্থার আশঙ্কার ইঙ্গিত ছিল বলে অভিযোগ পরিবারের।তবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ অভিজিতের পরিজনেরা। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে তরুণ চিকিৎসককে। এই মর্মে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিজিতের মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। আপাতত আত্মহত্যা, প্ররোচনা নাকি খুন, কোন সম্ভাবনার পিছনে প্রকৃত ঘটনা লুকিয়ে রয়েছে, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper