Khabor Ekhon
চার ঘণ্টার প্রস্তুতি, শূর্পণখা হতে কঠোর পরিশ্রম রাকুলের
ইন্দ্রানী দাস :প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা মহাকাব্য ‘রামায়ণ’। সেই মহাকাব্যকে বড় পর্দায় নতুনভাবে তুলে ধরার উদ্যোগে এবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’-এ রাবণের বোন শূর্পণখার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এই চরিত্রে অভিনয়ের সুযোগকে জীবনের এক বিশেষ অভিজ্ঞতা বলেই মনে করছেন অভিনেত্রী।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছবির শুটিংয়ের একাধিক নেপথ্য মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাকুল। সেখানে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ‘রামায়ণ’-এ কাজ করার…
