Khabor Ekhon
শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা, ভারতের অস্ত্রভাণ্ডারে ‘প্রলয়’
রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার ওড়িশা উপকূলের কাছে ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সমস্ত নির্ধারিত লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ এই পরীক্ষা চালানো হয়।…
