Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ জাপান

0 77,350

সঞ্জয় মিত্র : মোহালি: অপ্রতিরোধ্য ভারতীয় হকি দলের সামনে দাঁড়াতেই পারল না দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ, নিখুঁত পাস আর গোলের বন্যায় প্রতিপক্ষকে কার্যত দিশেহারা করে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিল ভারত। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে পরাজিত করল হরমনপ্রীত সিংয়ের দল। এই জয়ের সঙ্গে টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারাও বজায় রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতকে। খেলার চতুর্থ মিনিটেই দিলপ্রীত সিংয়ের দুরন্ত আক্রমণ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন শিলানন্দ লাকড়া। যদিও নবম মিনিটে হান সাংজুনের গোলে সমতা ফিরিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের পরিচিত ড্র্যাগ ফ্লিকে গোল করে ভারতকে ফের এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এর পর ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান শিলানন্দ। প্রথম কোয়ার্টার শেষেই ৩-১ গোলে এগিয়ে যায় ভারত।দ্বিতীয় কোয়ার্টারে ভারতের আক্রমণের ঝড় আরও তীব্র হয়। ১৯ মিনিটে সঞ্জয়ের পাস থেকে দুরন্ত ফিনিশে গোল করেন সুখজিৎ সিং। পরের মিনিটেই দক্ষিণ কোরিয়ার ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান দিলপ্রীত সিং। ২৫ মিনিটে হরমনপ্রীতের লম্বা পাস থেকে অসাধারণ ফিনিশে নিজের দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-১ গোলে এগিয়ে যায় ভারত।দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই জারমনপ্রীত সিংয়ের পাস থেকে ডিফ্লেকশনে গোল করে ব্যবধান ৭-১ করেন অঙ্গদ বীর সিং। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও আরও গোলের অপেক্ষায় থাকতে হয় ভারতকে। শেষ কোয়ার্টারে বিবেক সাগর প্রসাদের দুরন্ত দৌড় এবং রিভার্স হিট থেকে আসে ভারতের অষ্টম গোল। শেষ পর্যন্ত ৮-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত।এ দিনের জয়ের ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। এর আগে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছিল হরমনপ্রীতরা। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ভারত ৩৪টি গোল করেছিল, হজম করেছিল মাত্র পাঁচটি। এবার ফাইনালে তাদের সামনে জাপান। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মালয়েশিয়া।মোহালির মাটিতে ভারতীয় হকির এই দাপট নিঃসন্দেহে ফাইনালের আগে প্রতিপক্ষের কাছে বড় বার্তা। এখন অপেক্ষা একটাই, ফাইনালের মঞ্চে জাপানকে হারিয়ে আরও একবার এশিয়ার সেরা হওয়ার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper