Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

ডেমোক্র্যাটদের জয়ে বিনিয়োগকারীদের ঘুম উধাও, ধাক্কা খেল মার্কিন বাজার

শ্রীতমা ব্যানার্জী : মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের প্রভাব এবার পড়তে শুরু করেছে শেয়ার বাজারেও। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ওয়াল স্ট্রিটের বিনিয়োগ মহলে তৈরি হয়েছে নতুন অঙ্কের হিসাব। রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা এবং আগামী দিনের অর্থনৈতিক নীতি নিয়ে অনিশ্চয়তা বাড়তেই মার্কিন শেয়ার বাজারের ফিউচার ট্রেডিংয়ে দেখা দিয়েছে দুর্বলতার ইঙ্গিত।ট্রাম্প প্রশাসনের নীতি, প্রযুক্তি ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং বিপুল অঙ্কের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কাই এই অস্থিরতার অন্যতম কারণ। বিশেষ করে টেক্সাসে ডেমোক্র্যাটদের প্রত্যাশার…

ভোটবাক্সে ট্রাম্পকে বার্তা, সেনেটে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত। সেনেটের লড়াইয়ে ডেমোক্র্যাটদের সাফল্যের পিছনে কাজ করেছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু প্রার্থী বা নির্বাচনী প্রচারের কৌশল নয়, ভোটারদের মনোভাব এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনও এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথম কারণ, অর্থনৈতিক অসন্তোষ ও মূল্যবৃদ্ধি আমেরিকার সাধারণ মানুষের কাছে জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, জ্বালানির খরচ এবং মুদ্রাস্ফীতির চাপ নিয়ে ভোটারদের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। ইরান যুদ্ধের…

চালের ব্যবসার আড়ালে হাওয়ালা সাম্রাজ্য? কলকাতা-সহ ৪ জেলায় ইডির হানা

শ্রীতমা ব্যানার্জী : সকাল হতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতা-সহ রাজ্যের চারটি জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করলেন ইডি আধিকারিকরা। একটি চাল ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের সন্দেহ থেকেই এই অভিযান বলে জানা যাচ্ছে।ইডি সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর-সহ মোট চারটি জায়গায় পৌঁছেছেন তদন্তকারীরা। নরেন্দ্রপুরের চাল ব্যবসায়ী শ্যামলাল বণিকের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু হয়েছে। অভিযোগ, চালের ব্যবসার আড়ালেই হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন…

সংসারের অশান্তি শেষ হল রক্তাক্ত হত্যাকাণ্ডে, স্ত্রীর কাটা মুন্ডু হাতে প্রকাশ্যে স্বামী

শ্রীতমা ব্যানার্জী : পারিবারিক অশান্তির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তারই এক নৃশংস ছবি সামনে এল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। স্ত্রীকে খুন করার পর তাঁর মুন্ডু শরীর থেকে আলাদা করে কাটা মুন্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী তাঁর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর কাটা মুন্ডু হাতে নিয়েই তাকে…

ট্রাম্পের দাপটে লাগাম? মার্কিন কংগ্রেস দখলের পথে ডেমোক্র্যাটরা

শ্রীতমা ব্যানার্জী :  মার্কিন রাজনীতিতে ফের ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড়সড় চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। অন্যদিকে, একের পর এক আসনে সাফল্য পেয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে এগোচ্ছে ডেমোক্র্যাটরা। শুধু হাউস নয়, সেনেটেও লড়াই জমিয়ে দিয়েছে বিরোধী শিবির। ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণেই গুরুত্বপূর্ণ এই…

বর্ণবৈষম্যের দেওয়াল ভেঙে ইতিহাসের মসনদে কিশা, আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাস। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস। তাঁর এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, মার্কিন রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে কোনও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন তিনি।৫৬ বছর বয়সি কিশা ল্যান্স বটমসের লড়াই ছিল যথেষ্ট কঠিন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসন।…

ফ্লোরিডায় পদ্ম নয়, ডেমোক্র্যাটের জয়, কংগ্রেসে পিয়া দান্ডিয়ার নতুন ইনিংস

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনীতিতে ফের উজ্জ্বল ভারতীয় বংশোদ্ভূতদের সাফল্য। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয় ছিনিয়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেসি আসকারকে পরাজিত করে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) জায়গা করে নিলেন তিনি। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, বরং আমেরিকার মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাবেরও নতুন দৃষ্টান্ত।মঙ্গলবার প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, পিয়া…

আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ বাঁকা’, মন্তব্যে বিতর্কের ঝড়, ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা

রাজনন্দিনী ঘোষ : ধর্মীয় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণের তুলনা টানতে গিয়ে তাঁর করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বক্তব্যের ভিডিও। মথুরার সাধুসন্তদের একাংশও তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে ধীরেন্দ্র শাস্ত্রীকে।ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের শিবপুরী জেলার করেরা এলাকায় আয়োজিত একটি রামকথা অনুষ্ঠানে। গত ২৯ অক্টোবরের ওই…

মন্ত্রিসভা নিয়ে ক্ষোভ, রুহুল্লার পদত্যাগ, চাপে ওমর, টিকবে কি সরকার?

রাজনন্দিনী ঘোষ : জম্মু-কাশ্মীরের রাজনীতিতে নতুন করে ঘনীভূত হচ্ছে সংকটের মেঘ। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বাধীন সরকার কি সত্যিই বিপদের মুখে? শাসক দল ন্যাশনাল কনফারেন্সের অন্দরে ক্রমশ বাড়তে থাকা অসন্তোষ এবং একের পর এক নেতার বিদ্রোহ ঘিরে এখন এই প্রশ্নই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণের পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। মন্ত্রিত্ব বণ্টন এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট একাধিক বিধায়ক নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ…

এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের, মৃত ভারতীয় পর্যটক

শ্রীতমা ব্যানার্জী :স্বপ্নের এভারেস্ট দর্শন মুহূর্তে পরিণত হল মৃত্যুফাঁদে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের পথে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল। মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে দুটি হেলিকপ্টারের। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪৭ বছর বয়সি এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও কয়েকজন।নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনাস্টি পরিচালিত দুটি হেলিকপ্টার ফেরিচের একটি…

জলদস্যুদের ডেরায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইক,২০ নাবিক উদ্ধার, ভারতের প্রশংসায় ইরান

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: উত্তাল সমুদ্রে জলদস্যুদের দাপট রুখে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় দিল ভারতীয় সশস্ত্র বাহিনী। আরব সাগরে জলদস্যুদের কবলে থাকা ইরানের মাছ ধরার জাহাজ 'আজিনি' থেকে ২০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। এই সফল অভিযানের পরই ভারত সরকার, নৌবাহিনী এবং বায়ুসেনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান।মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, পেশাদারিত্ব এবং সমন্বয়ের ভূয়সী প্রশংসা…

বুকে ব্যথা নেই, তবু থেমে যেতে পারে হৃদস্পন্দন

হার্ট অ্যাটাক মানেই বুকে অসহ্য যন্ত্রণা, এমন ধারণা বহু মানুষের। বুকে ব্যথা হলেই যে হৃদ্‌রোগের বিপদ, তা নয়, আবার বুকে ব্যথা না থাকলেই যে হৃদ্‌যন্ত্র সম্পূর্ণ সুস্থ, এমনটাও ভাবার কোনও কারণ নেই। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের বেশ কিছু উপসর্গ রয়েছে, যা অনেক সময় সাধারণ গ্যাস, অম্বল কিংবা অ্যাসিডিটির সমস্যা বলে ভুল করেন মানুষ। আর সেই ভুল থেকেই বিপদ আরও বাড়তে পারে।বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রচলিত লক্ষণ সব সময় দেখা যায় না। অনেকের বুকের মধ্যে অস্বস্তি, জ্বালাভাব কিংবা অ্যাসিডিটির মতো অনুভূতি হতে…

হার্দিকের বদলে অর্শদীপ, আইপিএলের আগে মুম্বই-পাঞ্জাবের মেগা ডিল?

সঞ্জয় মিত্র : আইপিএল ২০২৭-এর আগে ক্রিকেটের ট্রেড বাজারে বড়সড় চমকের ইঙ্গিত। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে দলে নিতে চলেছে পাঞ্জাব কিংস। আর সেই বিনিময়েই মুম্বইয়ের জার্সি গায়ে চাপাতে পারেন ভারতের তারকা বাঁহাতি পেসার অর্শদীপ সিং। সঙ্গে মুম্বইয়ে যেতে পারেন উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদও। এমনই জোরালো খবর সামনে এসেছে ক্রিকেট মহলে।রিপোর্ট অনুযায়ী, রিকি পন্টিংয়ের প্রশিক্ষণে থাকা পাঞ্জাব কিংসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা প্রস্তাবিত চুক্তি…

১২০ কিমি বেগে ঝড়ের দাপট, অন্ধ্রে হাজার হাজার গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন

শ্রীতমা ব্যানার্জী : বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মুরাসুর দাপটে কার্যত বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। প্রবল ঝড় ও বৃষ্টির তাণ্ডবে উপড়ে গিয়েছে হাজার হাজার গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বিদ্যুতের খুঁটি। বাদ যায়নি মৎস্যজীবীদের জীবিকার অন্যতম অবলম্বন মাছ ধরার নৌকাও। বহু এলাকায় জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।মঙ্গলবার ভোরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু। ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে, ওঙ্গোলের কাছাকাছি সকাল সাড়ে…

ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ, মাথায় চোট,ভারতের বিরুদ্ধে নেই কনওয়ে

সঞ্জয় মিত্র : ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগেই কিউয়ি শিবিরে বড় ধাক্কা। অনুশীলনের সময় সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভন কনওয়ে। ফলে বুধবার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারবেন না তিনি।অকল্যান্ডের ইডেন পার্কে মঙ্গলবার অনুশীলন করছিল নিউজিল্যান্ড দল। ফিল্ডিং অনুশীলনের সময় একটি উঁচু ক্যাচ ধরতে গিয়ে কনওয়ে ও ম্যাট হেনরি দু'জনেই বলের দিকে এগিয়ে যান। মুহূর্তের অসতর্কতায় দু'জনের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। মাঠেই দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর দু'জনেরই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper