Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফুটবলের মাঠে ফের ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু

0 55,254

সঞ্জয় মিত্র :ফুটবলের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সেই চেনা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে ফের জয়ের হাসি হাসল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করল ব্লু টাইগার্সরা। ম্যাচের প্রথমার্ধে দুরন্ত দাপট দেখিয়ে তিন গোল তুলে নেয় ভারত। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের জোড়া গোলে ম্যাচে ফিরে আসে টানটান উত্তেজনা।ভারতের জয়ের নায়ক তরুণ স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। ম্যাচের ১৪ ও ২০ মিনিটে পরপর দু’টি গোল করে পাকিস্তানের রক্ষণভাগকে কার্যত দিশেহারা করে দেন তিনি। তাঁর জোড়া গোলে শুরুতেই চালকের আসনে বসে যায় ভারত। এরপর ৩২ মিনিটে ম্যাংলেনথাং কিপগেনের গোলে ব্যবধান আরও বাড়ে। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।তবে পাকিস্তানও লড়াই ছাড়েনি। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। শায়াক দস্তের পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্বস্তি পায় ভারতীয় শিবির।দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণের ঝাঁজ কিছুটা কমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একেবারে শেষ দিকে পাল্টা আক্রমণে ঝাঁপায় পাকিস্তান। ৯১ মিনিটে নাজিব উল্লাহ প্রথম গোল করে ব্যবধান কমান। ৯৪ মিনিটে আলমগির গাজির গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। শেষ মুহূর্তে ভারতীয় শিবিরে চাপ বাড়লেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করেনি ব্লু টাইগার্সরা।উল্লেখযোগ্য বিষয়, এই প্রতিযোগিতায় ভারতের মূল সিনিয়র দল খেলছে না। নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই সাফের অভিযান শুরু করেছে ভারত। হাতে সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে এমন জয় নিঃসন্দেহে তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে।সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড দশম শিরোপা জয়ের লক্ষ্যে নেমেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ রাখল নৌশাদ মুসার দল। শেষ দিকে কিছুটা অস্বস্তি থাকলেও জয় দিয়েই অভিযান শুরু করাই আপাতত সবচেয়ে বড় স্বস্তি ভারতীয় শিবিরে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper