Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ফ্ল্যাশ নিউজ

১ এপ্রিল থেকেই ‘যুবসাথী’, মাসে ১৫০০ টাকা ভাতা ১৫–২৬ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শিবির, ২১–৪০ বছরের বেকারদের জন্য বড় ঘোষণা

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে ঘোষিত ১৫ অগাস্টের পরিবর্তে আগামী ১ এপ্রিল থেকেই বেকার যুবক-যুবতীদের হাতে পৌঁছবে মাসিক ১৫০০ টাকা ভাতা। এই প্রকল্পের আওতায় আবেদন গ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। রাজ্য সরকারের দাবি, কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত আর্থিক সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। যুবসমাজের পাশে দাঁড়াতে এবং…

বাইক দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার! পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ বাহিনীর

জলপাইগুড়ি : মোটরবাইক করে রাতে মেয়েকে টিউশন পড়িয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা লুতফর রহমান(৪৮)। সেসময় হঠাৎ পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে দ্রুতগতি সম্পন্ন একটা ট্রাক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। গুরুতর আহত হয় মেয়ে। মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ এলে ক্ষোভ ফেটে পড়ে উত্তেজিত জনতা এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, লুতফর রহমান জলপাইগুড়ি তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ মেয়েকে টিউশন পড়িয়ে বাইকে করে বাড়ি…

স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তদের! কমেছে প্রয়োজনীয় শাকসবজি, ফলমূলের দাম

সামনেই আসছে প্রেম দিবস। আবার অপরদিকে প্রায় বিদায়ের পথে শীত। তবে কি এই দুইয়ের হাত ধরেই বাজারদরের স্বস্তি মিলবে। কয়েক সপ্তাহ আগেই রোজকার প্রয়োজনীয় সব সবজির দাম সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি ও ফলমূল কেনা যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ক্রেতারা। বাজারে ঘুরলে দেখা যাবে বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার মধ্যেই রয়েছে। ফুলকপি প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা। বাঁধাকপি পাওয়া যাচ্ছে ১৫ টাকার মধ্যে। বেগুন, পেঁয়াজকলি, মটরশুঁটি ও টমেটোর দাম কমে প্রায় ৩০…

ভাগ্যের জোরে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

চরম রোমাঞ্চকর, নাটকীয় এক ম্যাচ উপহার দিল দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। শেষ ওভারে যখন জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের, তখন কাগিসো রাবাডার প্রথম বলেই ক্যাচ আউট হন নুর আহমেদ। কিন্তু বলটি নো হওয়ায় বেঁচে যান তিনি। এরপর ছক্কা হাঁকান নুর। ৩ বলে যখন ৫ রান বাকি তাদের, তখন ফের নো বল করেন রাবাডা। ম্যাচ কার্যত তখনই শেষ হয়ে যায়। কিন্তু দুই বল বাকি থাকতে রান আউটের কবলে পড়েন ফারুকি। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে টাই হয় ম্যাচ। ফলে দ্বিতীয়বার সুপার ওভারে ম্যাচের ফয়সলা হয়। যেখানে আফগানদের ৪ রানে হারায়…

ইতিহাস রচনা করে রঞ্জি’র সেমিফাইনালে জম্মু-কাশ্মীর, উচ্ছ্বসিত মেহরাজউদ্দিন

ইতিহাস তৈরি করে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে জম্মু-কাশ্মীর। কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে রঞ্জি ট্রফি বরাবরই রয়ে গিয়েছে অধরা মাধুরী। কাশ্মীরের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গি সংগঠনগুলির অতীতে মাথাচাড়া দিয়ে ওঠা মূল ধারা থেকে বিভিন্ন বিভাগের পিছিয়ে দিয়েছিল ভূ-স্বর্গ'কে। তবে, পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বিজেপি ক্ষমতায় আসার পর কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ সিংহভাগ নিয়ন্ত্রণে এসেছে। কাশ্মীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন স্থিতিশীল হয়েছে, পর্যটন বেড়েছে। সামগ্রিক উন্নতি এবং বিকাশের প্রভাব পড়েছে ক্রিকেটেও।…

মুখে অস্ত্রোপচার স্টোকসের, সফল হয়েছে: জানালেন নিজেই

দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। কিন্তু ইংল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডারে অস্ত্রোপচার হল মুখে। গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে মুখে বল লেগেছিল তাঁর। গুরুতর আহত হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হল বেন স্টোকসকে। অস্ত্রোপচারের পর নিজের ছবি সমাজমাধ্যমে দিয়েছেন স্টোকস। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। ডান চোখ বন্ধ। চোখের নীচে হয়তো সেলাই পড়েছে। ক্যাপশনে স্টোকস লেখেন, ‍‘দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।’ তিনি বুঝিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর আবার ধীরে ধীরে…

বিশ্বকাপে না খেলে আক্ষেপ নেই বাংলাদেশ সরকারের

নিজেদের অবস্থান থেকে এতদিনে সরল বাংলাদেশ সরকার। প্রথমে তারা জানিয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। সেই সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশকে। এবার সেই দায় দেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপাল সরকার। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হওয়ার পরেই সুর বদলে ফেলল তারা। গত ২২ জানুয়ারি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‍‘আমরা আশা করছি, আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। আমাদের…

রাজাপক্ষের মন্তব্যে বিতর্ক, পালটা দিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে মন্তব্য করে চরম বিপাকে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। ভারতীয় ক্রিকেটাররা বেআইনি ব্যাট নিয়ে খেলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন রাজাপক্ষ। সম্প্রতি তিনি বলেন, ‍‘আমরা যে ব্যাটে খেলি তার থেকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট অনেক উন্নত। ওরা অন্য ব্যাটে খেলে। মনে হয়, ওদের ব্যাটের ওপর রবার লাগানো আছে। ভাবা যায় না, এটা কী ভাবে সম্ভব। কী ভাবে এত সুন্দর ব্যাটে ওরা খেলে। ও রকম ব্যাটে বাকি দেশের ক্রিকেটাররা কিনতেই পারবে না।’ রাজাপক্ষের এই মন্তব্যের পর…

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনও ইচ্ছে ছিল না, জানালেন নকভি

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে রবিবারের ম্যাচের জন্য তৈরি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু পাকিস্তান ম্যাচ বয়কট বিতর্ক এখনও থামছে না। এবার নতুন দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে খেলতে তাঁদের কোনও আপত্তিই ছিল না! সাংবাদিকদের নকভি জানান, তাঁরা একমাত্র বাংলাদেশের জন্য ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। নকভি বলেন, ‍‘আমরা বাংলাদেশের বিষয় ছাড়া কিছু নিয়ে আলোচনাই করিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশকে সম্মান ফিরিয়ে দেওয়া। ওদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুরাহা।’ নকভি…

জঙ্গলের নির্জন জায়গা থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ শরীর

 পারিবারিক কলহের জেরে শেষ করলেন জীবন। জঙ্গলের নিস্তব্ধ জায়গায় গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাঁকুড়ার রাইপুর এলাকায়। মৃতার নাম অলকা কদমা (৫৬)। বাড়ি রাইপুর থানার বেঘুয়া গ্রামে। পুলিশ অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মটগোদা লাগোয়া জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থেকে হঠাৎই কোনও একটা কিছু নজরে পড়েছিল স্থানীয় কয়েকজনের। এরপর কাছে গিয়ে পাতা সরিয়ে দেখতেই বেরিয়ে পড়ে এক অর্ধদগ্ধ দেহ। আরও খতিয়ে দেখলে বোঝা যায় সেটি এক গৃহবধূর আধপোড়া শরীর।…

প্রবীণ ও বয়স্ক মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনের উপায়

সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলেন প্রবীণ ও বয়স্ক মানুষ। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা আমাদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনের নানা সমস্যাও দেখা দেয়। এই সময়ে তাঁদের সারাটা দিন কীভাবে ভালো কাটানো যায়, শরীর ও মানসিক স্বাস্থ্য কীভাবে সুস্থ রাখা যায়—এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রবীণদের সুস্থ থাকার প্রথম শর্ত হল একটি নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ দৈনন্দিন রুটিন। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে…

যোগীরাজ্যে অপরাধী ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের মদতেই পালাল অভিযুক্ত

'যোগীরাজ্য’ যে অপরাধ ও অপরাধীদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে উঠল। অপরাধী ধরতে গিয়ে এবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হল পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রতিনিধি দল। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ—উত্তরপ্রদেশ পুলিশ বেআইনিভাবে বাংলার পুলিশকে আটকে রেখে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে। সোমবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু বিশ্বাস। তিনি জানান, সাংসদ মহুয়া মৈত্র ও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে ঘিরে একটি ভুয়ো…

অদম্য জেদ ও দর্শনের লড়াই ইউজিসি নেটে সারা দেশে প্রথম বাংলার অনন্যা

বাধা ছিল শারীরিক অসুস্থতা, ছিল বারবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার যন্ত্রণা। কিন্তু হার না মানার মানসিকতা থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তা প্রমাণ করলেন পূর্ব বর্ধমানের অনন্যা কোলে। ডিসেম্বরের ইউজিসি-নেট। পরীক্ষায় দর্শন বিভাগে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ৩০০ নম্বরের মধ্যে অনন্যার প্রাপ্ত নম্বর ২৪০।লোপামুদ্রার পর এবার অনন্যা—পরপর দুই বঙ্গতনয়ার এমন কৃতিত্বে গর্বিত গোটা রাজ্য। অনন্যার এই সাফল্যের পথ অবশ্য মোটেই মসৃণ ছিল না। এর আগে তিনবার পরীক্ষায় বসলেও সাফল্য অধরা ছিল। কখনও…

মাধ্যমিক দিয়ে শ্মশানঘাটে পৌঁছে মায়ের মুখাগ্নি করল ছাত্রী

 মায়ের নিথর দেহে প্রণাম করে চোখের জল মুছে সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিল মেয়ে। তিন ঘণ্টা পর পরীক্ষা দিয়ে সোজা শ্মশানে গিয়ে তাকেই করতে হল মায়ের মুখাগ্নি। ইটাহারের দানগাছি গ্রামের এই মর্মান্তিক ঘটনার পাত্রী দুর্গাপুর ভুপালচন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী নন্দিনী বর্মন। অসুস্থ মায়ের দেখাশোনা করার পাশাপাশি চারদিন ধরেই রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সোমবার অঙ্ক পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই ঘটে যায় মায়ের মৃত্যু। সোমবার ভোরেই রায়গঞ্জের এক নার্সিংহোমে মাত্র ৩৯ বছর…

​ডিজিটাল হানা রুখতে লালবাজারের ‘ঢাল’, সাইবার বিপদে পাশে থাকতে চালু ২৪ ঘণ্টার হেল্পলাইন

​ গভীর রাতে হঠাৎ অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব? কিংবা মোবাইলে আসা কোনও অচেনা লিঙ্কে ক্লিক করেই সর্বস্বান্ত? সাইবার অপরাধের এই ক্রমবর্ধমান দাপট রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে নাগরিক নিরাপত্তার স্বার্থে চালু করা হল একটি ২৪ ঘণ্টার টোল-ফ্রি সাইবার হেল্পলাইন। এখন থেকে দিনের যে কোনও সময়ে সাইবার প্রতারণার শিকার হলে সরাসরি পুলিশের বিশেষজ্ঞ দলের পরামর্শ ও সাহায্য পাবেন তিলোত্তমার নাগরিকরা। ​সরাসরি সহায়তায় নতুন নম্বর: ১৮০০-৩৪৫-০০৬৬ ​মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে এই পরিষেবার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper