Khabor Ekhon
‘মাটি কামড়ে পড়ে থাকুন, বিজেপিকে এক ইঞ্চি জমিও নয়’, ভবানীপুরে কাউন্সিলরদের কড়া বার্তা মমতার
ভোট ঘোষণার প্রাক্কালে নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে ফিরেই কালীঘাটের বাসভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর, বিএলএ-১ (BLA 1) এবং বিএলএ-২ (BLA 2)-দের নিয়ে এক জরুরি সাংগঠনিক বৈঠকে বসেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকার শুনানি ও চূড়ান্ত প্রকাশের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পরিপ্রক্ষিতে নেত্রীর স্পষ্ট নির্দেশ— “১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নাওয়া-খাওয়া ভুলে রাস্তায় পড়ে থাকতে হবে। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না পড়ে।”
‘ডেডলাইন’…
