Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ফ্ল্যাশ নিউজ

রাজ্যে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মৎস্যবন্দর, বরাদ্দ প্রায় ৪০ কোটি টাকা

 ফের এক বড় উদ্যোগ রাজ্য সরকারের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বহু মানুষ মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করে চলেছেন। এবার মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির একটি মৎস্য বন্দর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর তীরে মৎস্য বন্দরটি গড়ে তোলা হবে। রাজ্য সরকারের এই পরিকল্পনায় মৎস্যজীবীরা উচ্ছ্বসিত। নদীর তীরে প্রায় দেড় হাজার মিটার লম্বা এবং আড়াইশো মিটার চওড়া স্থানের উপর বন্দরটি নির্মিত হতে চলছে। ওই বন্দরে থাকবে পানীয়…

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক, জারি একাধিক নয়া নির্দেশিকা

 আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সংসদ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে পরীক্ষার দিনটি ঘোষণা করল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই বৈঠকে বিস্তারিত ভাবে একাধিক নির্দেশিকা, নিয়ম-বিধি তুলে ধরলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। বৈঠকে তিনি জানান, উচ্চ মাধমিক স্তরে এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ফলত, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যাবস্থায়…

বিধানসভা ভোটের দামামা, ‘সাইলেন্ট পিরিয়ডে’ নিঃশব্দ বিপ্লবের ডাক বিজেপির, ২৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষের কড়া নির্দেশ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বাংলায়। শাসক-বিরোধী উভয় পক্ষই যখন ময়দানে কোমর বেঁধে নামছে, তখন এক অভিনব কৌশলে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আবহে জনসভা বা মাইক বাজিয়ে প্রচার নয়, বরং ‘সাইলেন্ট পিরিয়ডে’র সুযোগ নিয়ে মানুষের অন্দরে পৌঁছাতে চান বিজেপি বিধায়করা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলের বিধায়কদের জন্য জারি করা হয়েছে কড়া সময়সীমা বা ‘ডেডলাইন’। ২৫ ফেব্রুয়ারির ‘লক্ষ্মণরেখা’: দলের রাজ্য নেতৃত্বের সাফ নির্দেশ, আগামী ২৫…

ভোটের মুখে ইডি-র বড় ধাক্কা, কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই প্রভাবশালী ব্যবসায়ী

 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার গভীর রাতে কয়লা পাচার মামলার তদন্তে এক বড়সড় সাফল্য পেলেন আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল দুই প্রভাবশালী কয়লা ব্যবসায়ী— কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে। এই গ্রেফতারি কয়লা কেলেঙ্কারির শিকড়ে পৌঁছানোর ক্ষেত্রে ইডি-র একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ইডি সূত্রে খবর, সোমবার এই দুই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দফায় দফায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাঁদের…

ভোটের মুখে কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা, নতুন যুক্ত হলেন ১.২৫ লক্ষ মহিলা

 বিধানসভা নির্বাচনের মহড়াতে কিস্তিমাত করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কেই তুরুপের তাস করল প্রশাসন। একলাফে কলকাতা পুরসভা এলাকায় আরও ১ লক্ষ ২৫ হাজার নতুন আবেদনকারীর নাম এই জনমুখী প্রকল্পে নথিভুক্ত হলো। এর ফলে খোদ তিলোত্তমাতেই লক্ষ্মীর ভাণ্ডারের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৭.৮৪ লক্ষ। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তারা বর্ধিত হারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে শুরু করবেন। পুরসভা সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের প্রাক্কালে আবেদনের পাহাড় জমেছিল বরো অফিসগুলোতে। গত সপ্তাহে যাচাইকরণ…

অন্যায়ের বিনাশে এক অকুতোভয় যোদ্ধার প্রত্যাবর্তন

চলচ্চিত্র রিভিউ: মর্দানি ৩ ২০১৪ সালে নারী পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে যাত্রা শুরু করেছিলেন শিবানী শিবাজী রায়। ২০১৯-এ রাজস্থানের এক নৃশংস সিরিয়াল কিলারকে খতম করে তিনি প্রমাণ করেছিলেন যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ২০২৬ সালে পরিচালক অভিরাজ মিনাওয়ালার হাত ধরে সেই এসিপি শিবানী আবার ফিরেছেন ‘মর্দানি ৩’-এ। তবে এবারের প্রেক্ষাপট ও লড়াই আগের চেয়ে অনেক বেশি অন্ধকার, জটিল এবং হাড়হিম করা। গল্পের প্রেক্ষাপট- যখন শৈশব বিপন্ন ছবির গল্পের সূচনা উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকের শিশুকন্যা রুহানি এবং তাদের…

অরণ্যকে ফিরিয়ে এনে কৃষির নতুন দিশা দেখালেন পদ্মশ্রী দেবকী আম্মা

শহরের মানচিত্র যত দ্রুত বদলায়, সবুজের মানচিত্র তত দ্রুত সঙ্কুচিত হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে বন মানে আজ স্মৃতি। আর কৃষি মানে বাজারনির্ভর এক যান্ত্রিক ব্যবস্থা। তবে ঠিক এই সময়েই কেরালার আলাপুঝা জেলার এক নিরিবিলি প্রান্ত থেকে উঠে আসে এক অন্যরকম গল্প। কোনও শোরগোল নেই। নেই উন্নয়নের বিজ্ঞাপন। আছে শুধু এক নারীর দীর্ঘশ্বাসের মতো ধৈর্য। আর মাটির সঙ্গে গড়ে ওঠা আজীবনের সম্পর্ক। তিনি কোল্লাক্কাল দেবকী আম্মা। যাঁর জীবনের গল্প কোনও পরিকল্পিত আন্দোলনের নয়। বরং নিঃশব্দ সাধনার। যেখানে অনেকেই জমিকে পরিত্যক্ত বলে ছেড়ে দেন,…

একসময় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হরমীতই এখন আমেরিকার বড়ো ভরসা

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই তারকাখচিত লাইন আপে কাঁপুনি ধরিয়ে দেন মার্কিন বোলাররা। যার মধ্যে দু’টি মূল্যবান উইকেট নেন হরমীত সিং। এবার সামনে পাকিস্তান। সেই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। জন্মসূত্রে ভারতীয়। কিন্তু বর্তমানে আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলছেন। কিন্তু বেশ কিছু বছর আগে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছিল হরমীতকে। আন্ধেরি স্টেশনে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন বলে। মুম্বইয়ে জন্ম হরমীতের। বাঁহাতি স্পিনার ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। মুম্বইয়ের ‘ময়দান’ ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন তিনি। এরপর ২০১৩ সালে…

ভারত-পাক ম্যাচের আগে ক্রিকেটারদের আবদার রাখল না বিসিসিআই

বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরেই ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার আবদার করেন, স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে দিতে হবে। কিন্তু ক্রিকেটারদের এই অনুরোধে সটান ‘না’ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমেরিকা ম্যাচ জেতার পর ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চান, তাঁরা স্ত্রী বা বান্ধবীদের তাঁদের সঙ্গে রাখতে পারেন কি না। টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের প্রস্তাব নিয়ে হাজির হয় বিসিসিআইয়ের কাছে। কিন্তু ভারতীয় বোর্ড এই অনুমতি দেয়নি। বোর্ড আগেই নিয়ম চালু করেছিল, যদি কোনও সফর ৪৫ দিনের বেশি না…

আট দিনেই সিদ্ধান্ত বদল! সম্মান বাঁচালে নকভিই চিঠি লিখিয়ে নিয়েছিলেন বিসিবি প্রধানকে দিয়ে

মাত্র আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার জন্য তৈরি তারা। কী ভাবে বরফ গলল, তার নেপথ্য কাহিনি এবার প্রকাশ্যে এল। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডর চেয়ারম্যান মহসিন নকভি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন, তাঁরা যেন একটি চিঠি লেখেন। সেই চিঠিতে যেন লেখা থাকে যে, বিসিবি-ই পাক বোর্ডকে অনুরোধ করছে ভারত-ম্যাচ খেলার জন্য। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল, তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না। এরপর থেকে নাটক, বিতর্ক শুরু হয়। বিভিন্ন…

জল্পনার অবসান! ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি দুই চিরশত্রু দেশ

যাবতীয় জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিল সে দেশের সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এদিন রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে হওয়া বৈঠকের ব্যাপারে জানান…

‘ওম’ (ॐ) বা ‘ওঙ্কার’ শব্দের মূল তাৎপর্য

খবরএখন:‘ওম’ (ॐ) বা ‘ওঙ্কার’ কেবল একটি শব্দ নয়, এটি সনাতন ধর্মে সৃষ্টির আদি ধ্বনি বা ‘ব্রহ্মনাদ’ হিসেবে স্বীকৃত। এর তাৎপর্য আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক—তিন দিক থেকেই অত্যন্ত গভীর। নিচে ওম মন্ত্রের মূল তাৎপর্যগুলো আলোচনা করা হল: ১. সৃষ্টির আদি ধ্বনি শাস্ত্র মতে, মহাবিশ্ব সৃষ্টির আগে যখন কোনও শব্দ ছিল না, তখন প্রথম যে কম্পন বা ধ্বনির উৎপত্তি হয়েছিল, তা হল ‘ওম’। একে ‘অক্ষর ব্রহ্ম’ বলা হয়। অর্থাৎ, এই এক অক্ষরের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ডের সারবত্তা লুকিয়ে আছে। ২. তিনটি অবস্থার মিলন (অ-উ-ম) ‘ওম’ শব্দটিকে…

আদিবাসী তরুণীকে শ্লীলতাহানি মালদহে গ্রেফতার বিজেপি নেতা

'বেটি বাঁচাও'য়ের আওয়াজ তোলা দলের নেতা গ্রেফতার হল শ্লীলতাহানির অভিযোগে। ন্যক্কারজনক ঘটনা মালদহের। বাঁদনা পরবের মধ্যেই এক আদিবাসী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযুক্ত বুদ্ধদেব সরকার ওই এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিতি, যার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, তরুণীর মা বুদ্ধদেবের মিলে চাল পেষাই করতে যান। পরদিন বিকেলে তরুণীটি সেই চালের গুঁড়ো আনতে গেলে মিলের ভেতরেই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত। তরুণীটি একটি লাঠি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর জামা ধরে টেনে শ্লীলতাহানি করে…

বাঘমুণ্ডিতে দাঁতালের তাণ্ডব!সুবর্ণরেখার পাড়ে হাতির হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ

সাতসকালে গবাদি পশুদের জল খাওয়াতে গিয়ে বুনো হাতির কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার দুপুরে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত তুনতুড়ি-সুইসা অঞ্চলের মারচা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধের নাম গুরুচরণ সিং মুড়া (৭৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার বেলা দেড়টা নাগাদ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী সুবর্ণরেখা নদীর পাড় সংলগ্ন জঙ্গলে গরু ও ছাগলকে জল খাওয়াতে নিয়ে গিয়েছিলেন গুরুচরণবাবু। ফেরার পথে আচমকাই একটি বিশালাকায় বুনো দাঁতালের সামনে পড়ে যান তিনি। প্রাণভয়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।…

নদিয়ায় চাঞ্চল্য, মৃত মায়ের চক্ষুদান ঘিরে তুলকালাম‘অঙ্গ পাচারের’অভিযোগে শ্রীঘরে সন্তান-সহ ৫

 মহৎ উদ্দেশ্যে চক্ষুদান নাকি অর্থের বিনিময়ে দেহাংশ বিক্রি? এই চরম বিতর্ককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কৃষ্ণনগর কোতোয়ালি থানার শ্যামনগর এলাকা। মৃত মায়ের কর্নিয়া সংগ্রহের পর অঙ্গ বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন খোদ সন্তান-সহ পরিবারের পাঁচ সদস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের শ্যামনগরের বাসিন্দা রাবেয়া বিবি বার্ধক্যজনিত কারণে গত রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কিছু পরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও চিকিৎসকরা তাঁর বাড়িতে এসে কর্নিয়া সংগ্রহ করেন। পরিবারের দাবি, রাবেয়া বিবির আগে থেকেই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper