Khabor Ekhon
মাঘের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং, ১০ ডিগ্রিতে নামল সিউড়ির পারদ
খবর এখন: বসন্তের হাতছানির মাঝেই দক্ষিণবঙ্গে ফিরল শীতের আমেজ। মাঘের বিদায়বেলায় উত্তুরে হাওয়ার কামড়ে রাজ্যজুড়ে এক ধাক্কায় নামল তাপমাত্রার পারদ। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। তবে জেলাগুলিতে ঠান্ডা আরও জাঁকিয়ে পড়েছে। সিউড়িতে পারদ নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়সে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং ও সমতলে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশ থাকলেও ভোরের…
