Khabor Ekhon
রাজনীতি করবেন না’, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীকে বিঁধতে চাওয়া হিন্দু মহাসভাকে ভর্ৎসনা প্রধান বিচারপতির
নয়াদিল্লি: এসআইআর (SIR) মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত থেকে সওয়াল করার বিষয়টিকে ঘিরে রাজনৈতিক জলঘোলা করতে গিয়ে শীর্ষ আদালতে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের স্পষ্ট ভর্ৎসনা— “সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটাতেই মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। এই নিয়ে রাজনীতি করবেন না।”
মমতার সওয়ালে সংবিধানের সম্মান: প্রধান বিচারপতি
গত বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় প্রধান…
