Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুলিশের সৌজন্যে ফিরে এল ৫ বছরের শিশু

0 1,019
Oplus_16908288

খবর এখন: আশপাশে ঘুরতে বাড়ি থেকে বেরিয়েছিল পাঁচ বছরের শিশু। ঘুরতে ঘুরতেই কখন যে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে বুঝতে পারেনি। তারপর আর খুঁজে পায়নি বাড়ি ফেরার পথ। শান্তিপুর থানার পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে ফিরে পায় নিজের বাড়ি।

গয়েশপুর পঞ্চায়েত এলাকার পথ ধরেই যাচ্ছিলেন শান্তিপুর থানার এসআই নন্দদুলাল হাজরা। হঠাৎই রাস্তায় হলুদ গেঞ্জি পরা এক শিশুকে একা একা ঘুরতে দেখেন। স্বাভাবিক ভাবেই সন্দেহ হয় তাঁর। এরপর তিনি এগিয়ে এসে শিশুটির সঙ্গে কথা নাম জানতে চান। তবে ঠিকানা বা পরিবারের বিষয়ে কিছুই বলতে পারেনি সে।

বিষয়টিকে বুঝে সঙ্গে সঙ্গে তিনি পুলিশের গাড়িতে করে শিশুটিকে নিয়ে আসেন শান্তিপুর থানায়। এরপর থানার থেকেই বিভিন্ন উপায় অবলম্বনে শুরু হয় পরিবারের খোঁজ। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথমে তার খাবারের ব্যবস্থা করে তাকে থানার কিড-জোনে রাখা হয়। পাশাপাশি একজন মহিলা পুলিশ কর্মীকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে শিশুটির বাড়ি কোথায় সেই বিষয়ে খোঁজখবর চলতে থাকে। কয়েক ঘণ্টার মধ্যে তার বাড়ির হদিশ পাওয়া সম্ভব হয়। এরপরই পুলিশ আধিকারিক মারফত খবর পাঠানো হয় তার বাড়িতে।

শিশুটির বাড়ি শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের প্রমোদনগরে। তার বাবা-মা কেউ বাড়িতে থাকেন না। শিশুটি থাকে তার দাদু-দিদার সঙ্গে। দ্রুত থানায় এসে হাজির হন দাদু। সমস্ত প্রমাণ দেখিয়ে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তিনি। তবে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায় শিশুটির দাদুকে জানান, ভবিষ্যতে যে কোনও পরিস্থিতিতে শিশু সহ তার পরিবারের পাশে থাকবেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper