Khabor Ekhon
শপথে মোদিকে ডাকছে বিএনপি, ঢাকায় যাবেন কি?
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এখন প্রশ্ন, সশরীরে ঢাকায় গিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করবেন কি মোদি?
নির্বাচনে জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মোদি। পালটা ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দিল্লি-ঢাকা সম্পর্ক আরও দৃঢ় করার…
