Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বহুতলের নিচ থেকে উদ্ধার রক্তাক্ত নার্সের দেহ! খতিয়ে দেখছে পুলিশ

0 45,102

কাঁকসা থানার অন্তর্গত গোপালপুরে নার্সের রহস্যমৃত্যু। মৃতার নাম মন্দিরা পাল(২৪)। তিনি একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজ করতেন। বহুতল এক আবাসনের নিচ থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতা মন্দিরা পাল বাঁকুড়ার বিষ্ণুপুরের লোহারপাড়ার বাসিন্দা। তিনি মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে হঠাৎই ওই নার্সের রক্তাক্ত দেহ একটি বহুতলের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এরপর তরুণীর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। অপরদিকে পরিবারেও খবর পাঠানো হয়।
থানার এক পুলিশ আধিকারিক জানান, তাঁদের কাছে ওই নার্সের ময়নাতদন্তের রিপোর্ট পৌঁছলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই ভিত্তিতেই তদন্ত শুরু করা হবে। প্রয়োজনে ওই নার্সের পরিবার এবং সহকর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে এটি আত্মহত্যার চেষ্টা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা এখনও স্পষ্ট নয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper