Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

বন্দুক তুললে পাল্টা জবাব, অপরাধীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে দুষ্কৃতী ও অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমের নানুরে রতন শেখের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর অপরাধীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, বাংলার মাটিতে গুণ্ডা, ধর্ষক ও অপরাধীদের কোনও জায়গা নেই। যাদের হাতে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, তারা যেন অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যায়।শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ছিল রতন শেখ। শুক্রবার লাভেকবাজার এলাকায় তাকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল…

৭৭০ আদিবাসীর হাতে বনভূমির অধিকার, ভুয়ো শংসাপত্রে কড়া পদক্ষেপ

শ্রীতমা ব্যানার্জী:আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জমির মালিকানা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে ৭৩টি ভুয়ো তফসিলি জনজাতি বা এসটি শংসাপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্যের ৭৭০ জন আদিবাসী উপভোক্তার হাতে বনভূমির মালিকানার অধিকার তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু স্পষ্ট জানান, প্রকৃত আদিবাসীদের সাংবিধানিক অধিকার কোনওভাবেই…

জমির পাট্টা থেকে পাকা বাড়ি, ঝাড়গ্রামবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি

শ্রীতমা ব্যানার্জী : ঝাড়গ্রাম জেলায় আর কোনও কাঁচাবাড়ি থাকবে না। টিন কিংবা টালির চালের বাড়িতে থাকতে হবে না কাউকে, প্রত্যেক বাসিন্দার মাথার উপর থাকবে কংক্রিটের ছাদ। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আদিবাসীদের জমির অধিকার, কর্মসংস্থান এবং পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়েও একাধিক আশ্বাস দেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, হেলিকপ্টারে করে ঝাড়গ্রামে আসার সময় আকাশ থেকে বহু…

প্রেমের প্রতিশোধে দুই পোষ্যকে খুন,২৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত

নিরুপমা বসু :প্রেমের সম্পর্কের তিক্ত পরিণতি এবার কলকাতায় ভয়াবহ পশু নির্যাতনের ঘটনায়। লিভ-ইন সঙ্গিনীর দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ধৃত সঞ্জীব ভট্টাচার্যকে ২৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার আলিপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়।দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত, যিনি ডিজে পারিনোভা নামেও পরিচিত, তাঁর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন সঞ্জীব। দু'জনের…

মমতার পাশে ১৭ সাংসদ, ৩৮ বিধায়কের হলফনামা নিয়ে কমিশনে তৃণমূল

শ্রীতমা ব্যানার্জী :তৃণমূলের দখলদারি নিয়ে রাজনৈতিক লড়াই এবার আরও জোরাল। নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুই ট্রাক ভর্তি নথি ও হলফনামা জমা দিল কালীঘাট শিবির। সেই হলফনামায় রয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদ এবং মোট ৩৮ জন বিধায়ক।এই ৩৮ জন বিধায়কের মধ্যে পশ্চিমবঙ্গের ৩২ জন, মেঘালয়ের পাঁচ জন এবং অসমের একজন রয়েছেন। রবিবার দিল্লিতে কমিশনের দফতরে নথি জমা দিতে যান তৃণমূল সাংসদ কল্যাণ…

ছয় মাসে পাঁচ এনকাউন্টার, বীরভূমে পুলিশের গুলিতে নিহত রতন শেখ

শ্রীতমা ব্যানার্জী :পুলিশের সঙ্গে সংঘর্ষে ফের মৃত্যুর ঘটনা বাংলায়। এবার বীরভূমের নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হল রতন শেখের। শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ছিল রতন। রবিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।পুলিশ সূত্রের খবর, নানুরের চারকোল গ্রামের একটি ইটভাটায় আত্মগোপন করে ছিল রতন। তার খোঁজে তল্লাশি চালিয়ে সেখানে পৌঁছয় পুলিশের একটি দল। অভিযোগ, পুলিশ তাকে ধরতে গেলে সে…

পুজোর বিতর্ক পেরিয়ে বই নিয়ে জনতার দুয়ারে সিপিএম

শ্রীতমা ব্যানার্জী:দুর্গাপুজোয় বুকস্টল ঘিরে বিতর্ক, ভাঙচুর ও রাজনৈতিক সংঘাতের পর এবার নতুন পথে জনসংযোগে নামল সিপিএম। স্থায়ী বুকস্টল বসানোর পরিবর্তে বই নিয়ে সরাসরি মানুষের দরজায় পৌঁছে গেলেন বাম কর্মী, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। রবিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হল এই অভিনব কর্মসূচি। যাদবপুর থেকে বিধাননগর, একাধিক জায়গায় হাতগাড়ি ও রিকশায় বই সাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা গেল বাম কর্মীদের।পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বইয়ের স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩১ বিশ্বকাপ,ভারতের ঘরে জোড়া ধামাকা

সঞ্জয় মিত্র:বিশ্ব ক্রিকেটের আগামী কয়েক বছরের রূপরেখা স্পষ্ট করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের একাধিক বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার সময়সীমা ও আয়োজক দেশ চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর এই সূচিতে বড় প্রাপ্তি ভারতের। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। পাশাপাশি ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্বও পেয়েছে ভারত। ইন্দোনেশিয়ার বালিতে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলা আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো…

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত পানিহাটি, প্রাণ গেল কর্মীর

শ্রীতমা ব্যানার্জী :পানিহাটিতে বিজেপির অন্দরের বিবাদ এবার ভয়াবহ রূপ নিল। দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে হামলার ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।দলীয় কর্মীদের মধ্যে বিবাদ থেকে কীভাবে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিরোধী রাজনৈতিক শিবিরের তরফেও এই ঘটনা নিয়ে সরব হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের অভ্যন্তরীণ সংঘাত প্রকাশ্যে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব…

ছটঘাটে সাংসদকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগানে উত্তাল টালিগঞ্জ

নিরুপমা বসু: রাজনৈতিক পালাবদল হলেও পুরনো ক্ষোভ যে সহজে মুছে যায় না, টালিগঞ্জের ঘটনা যেন তারই ইঙ্গিত দিল। রবিবার, ১৫ নভেম্বর ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের একাংশের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তাঁকে ঘিরে উঠল ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এলাকায় পুলিশ মোতায়েন করতে হয়।ঘটনাটি টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর মাঠে। সেখানে কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর আয়োজন করা হয়েছিল। সেই বিকল্প ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সেখানে পৌঁছন মালা রায়। কিন্তু তাঁকে দেখেই ক্ষোভে ফেটে…

প্রেম ভাঙতেই হিংস্র প্রতিশোধ, বলি দুই নিরীহ সারমেয়

নিরুপমা বসু :সম্পর্ক ভাঙার যন্ত্রণা, নাকি প্রতিশোধের উন্মত্ততা? প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, আর তারই প্রতিশোধ নিতে নিরীহ দুই অবলা প্রাণীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ, নিজের হাতে পোষ্যদের হত্যা করার দৃশ্য ভিডিও কল করে প্রাক্তন সঙ্গিনীকে দেখিয়েছেন তিনি। যাদবপুরের বিক্রমগড়ের এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমীরা।অভিযুক্তের নাম সঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ডিজে পেশার সঙ্গে যুক্ত পারিনোভা নামে এক…

হুগলিতে রাজকীয় বিয়ে, বাঙালি কনে কবিতা বন্দ্যোপাধ্যায়

ইন্দ্রানী দাস :টেলিপর্দার পরিচিত মুখ নন্দিশ সান্ধুর জীবনে নতুন অধ্যায়ের সূচনা। প্রাক্তন স্ত্রী রশ্মি দেশাইয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার বহু বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা। পাত্রী কলকাতার টেলিভিশন অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিয়েকে ঘিরেই এখন বিনোদন দুনিয়ায় জোর চর্চা। কারণ, এবার সাত সমুদ্র তেরো নদীর কোনও বিদেশি আয়োজন নয়, একেবারে বাঙালি ঘরানার ঐতিহ্য মেনেই চার হাত এক হল তাঁদের।১৪ নভেম্বর, শনিবার পশ্চিমবঙ্গের হুগলিতে ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে বিয়ে সারেন নন্দিশ ও কবিতা। দুই দিনের বিয়ের অনুষ্ঠানে ছিল…

২২ রানে জয়, নিউজিল্যান্ডকে সিরিজে হারাল ভারত

সঞ্জয় মিত্র :নিউজিল্যান্ডের মাটিতে ফের জয়ের স্বাদ পেল ভারত। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানেই শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস।প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় দলের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক শ্রেয়স আইয়ারও বড় রান করতে পারেননি। তবে দলের বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে যান অক্ষর প্যাটেল ও ঈশান কিষাণ। দু’জনেই ৪৬…

১৭ নভেম্বর ভয়ংকর রূপ, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

শ্রীতমা ব্যানার্জী :বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নিম্নচাপ থেকে তৈরি হওয়া গভীর আবহাওয়াগত পরিস্থিতি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৭ নভেম্বর সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১৬ নভেম্বর দক্ষিণ ও…

গুরু নানকের জন্মজয়ন্তীতে বড়বাজারে শুভেন্দু অধিকারী

শ্রীতমা ব্যানার্জী: গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার বড়বাজারের বড় গুরুদ্বারে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার গুরুদ্বারে পৌঁছে প্রার্থনা করেন তিনি এবং ধর্মীয় রীতি মেনে মাথা নত করে শ্রদ্ধা জানান।এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লি সরকারের মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। এছাড়াও ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, মীনা দেবী পুরোহিত, সন্তোষ পাঠক-সহ বিজেপির একাধিক নেতা।উল্লেখ্য, গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বড় গুরুদ্বার থেকে একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। কলকাতার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper