Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

ঋতব্রতকে বিরোধী নেতা কেন, স্পিকারের কাছে জবাব চাইল হাইকোর্ট

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজনৈতিক বিতর্ক এবার নতুন মাত্রা পেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ঠিক কী পদ্ধতি অনুসরণ করেছিলেন বিধানসভার স্পিকার, তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও।প্রাথমিকভাবে বিরোধী দলনেতা পদে তৃণমূলের প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছিল। কিন্তু দলের মধ্যে ভাঙন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে…

এবার ঘরে বসেই পর্যটন আবাসে বুকিং

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ পর্যটন আবাসগুলিতে থাকার ঘর বুক করার জন্য আর বারবার ফোন বা দফতরের দরজায় ঘুরতে হবে না। অনলাইনেই করা যাবে বুকিং। সেই লক্ষ্যেই নতুন করে সাজানো অনলাইন বুকিং পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। মঙ্গলবার কলকাতার সল্টলেকের উদয়াচল পর্যটন আবাসে এই নতুন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা…

মদের আসরে বচসা,পাথর দিয়ে বন্ধুকে খুন

শ্রীতমা ব্যানার্জী : মদের আসরে সামান্য বচসা। আর তার জেরেই দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি হল ভয়াবহ খুনে। বন্ধুর হাতেই প্রাণ গেল বন্ধুর। উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় এই নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ কর্মকার। পেশায় তিনি ই-রিকশা চালক। অভিযুক্তের নাম সুভাষ দাস, এলাকায় তিনি 'পাকা বুড়ো' নামেও পরিচিত। দু’জনের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একই এলাকায় বসবাস করতেন তাঁরা।অভিযোগ, রবিবার রাতে সুভাষ বাড়ি থেকে সন্তোষকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকার…

চারতলার বারান্দা থেকে পড়ে জখম পড়ুয়া

শ্রীতমা ব্যানার্জী: স্কুলের ক্লাস চলাকালীন আচমকাই ঘটে গেল ভয়াবহ ঘটনা। দমদমের একটি নামী বেসরকারি স্কুলের চারতলার বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর জখম হল অষ্টম শ্রেণির এক ছাত্র। মঙ্গলবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অন্যান্য দিনের মতোই স্কুলে এসেছিল ওই ছাত্র। সকাল থেকে স্বাভাবিকভাবেই ক্লাস করছিল সে। কিন্তু চতুর্থ পিরিয়ডের সময় আচমকাই চারতলার বারান্দায় চলে যায় সে। কিছুক্ষণের মধ্যেই নীচে পড়ে…

আইপিএলকে বিদায় ধোনির, হলুদ জার্সিতে এবার নতুন দায়িত্ব

সঞ্জয় মিত্র : দীর্ঘ ১৮ বছরের ক্রিকেটীয় অধ্যায়ের অবসান। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে হলুদ জার্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না মাহি। ২০২৭ সালের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ক্রিকেটার হিসেবে নয়, দলের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ধোনি। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন…

মাছের ভেড়ির দখল নিয়ে রণক্ষেত্র ক্যানিং, সংঘর্ষে জখম ৮

শ্রীতমা ব্যানার্জী :দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাছের ভেড়ির দখল ও মাছ চাষের অধিকারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার একটি গ্রাম। সংঘর্ষে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে খবর, সরকারি জলাশয়ে মাছ চাষের অধিকার কার হাতে থাকবে, তা নিয়েই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, ওই এলাকার কয়েকটি সরকারি জলাশয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য জলিল লস্কর ও লতিফ লস্কর মাছ চাষের কাজ…

পোষ্য হত্যা কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের অপরাধের দীর্ঘ ইতিহাস

নিরুপমা বসু :কলকাতার বিক্রমগড়ে দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যের অতীত অপরাধের ইতিহাস রয়েছে। শুধু পশু নির্যাতন নয়, মহিলাদের উপর হামলা, শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর এলাকায় এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয়েছিল বলেও জানা যাচ্ছে। বিক্রমগড়ের ভাড়া বাড়িতে…

মহোৎসবে যাওয়ার পথেই দুর্ঘটনা, গুরুতর জখম বিজেপি বিধায়ক

শ্রীতমা ব্যানার্জী :উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন মিলকিপুরের বিজেপি বিধায়ক চন্দ্রভানু পাসওয়ান। সোমবার রাতে তাঁর গাড়িতে একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কা লাগে। দুর্ঘটনায় বিধায়কের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। তড়িঘড়ি তাঁকে অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক খবর অনুযায়ী, বিধায়ক নিজের ফরচুনার গাড়িতে করে আমানিগঞ্জ এলাকা থেকে ভরতকুণ্ড মহোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পুরাকলন্দর থানা এলাকার মহাওয়া চৌরাহার কাছে একটি ডাম্পার তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন…

সনাতনের বিজয়যাত্রা শুরু, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে শুভেন্দুর বার্তা

শ্রীতমা ব্যানার্জী :সনাতন ধর্মের জয়যাত্রা শুরু হয়েছে। এবার আর পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চর্চা শুরু হয়েছে। মেদিনীপুর শহরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে উপস্থিত ভক্ত ও পুজো উদ্যোক্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মের কোনও শুরু নেই, শেষও নেই। সেই সনাতন ধর্মই আজ বিজয়যাত্রা প্রত্যক্ষ করছে। বক্তব্যে ২০২১ সালের বিধানসভা…

শুভেন্দুর নাম ভাঙিয়ে ৬ কোটি, গ্রেফতার বিজেপি নেতা

শ্রীতমা ব্যানার্জী: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে মেধাকেই একমাত্র মাপকাঠি হিসেবে তুলে ধরেছে বিজেপি সরকার। আর সেই সরকারেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল দলের এক নেতার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে দলের টিকিট নিশ্চিত করার প্রতিশ্রুতি, এমন নানা প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা।ধৃতের নাম অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার থানার…

পাটের সাজে নজর কাড়ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো

শ্রীতমা ব্যানার্জী :উৎসবের আবহে অভিনব ভাবনার নজির গড়ল হুগলির চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জায় এবার বিশেষ গুরুত্ব পেল বাংলার ঐতিহ্যবাহী সোনালি আঁশ, পাট। পরিবেশবান্ধব উপকরণকে শিল্পের রূপ দিয়ে দর্শনার্থীদের সামনে এক অন্য ধরনের ভাবনা তুলে ধরেছে সাবিনারা জগদ্ধাত্রী পুজো কমিটি।এবার ৫৪ বছরে পা দিল এই পুজো। পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং কৃত্রিম তন্তুর পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়াই উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য। এবারের পুজোর থিমের নাম ‘স্বর্ণাংশু সৃজা’। স্বর্ণাংশু বলতে সোনালি পাটের…

বেলুড় মঠে শোকের ছায়া, প্রয়াত রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি

শ্রীতমা ব্যানার্জী :আধ্যাত্মিক জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, ভক্ত এবং অনুরাগীদের মধ্যে।দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মহারাজ। হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, কিডনির অসুস্থতা এবং রক্তে সংক্রমণের কারণে তাঁর চিকিৎসা চলছিল বৃন্দাবনের হাসপাতালে। সেখানেই…

মাকে খুনের পর নিজেই পুলিশে ফোন, গ্রেফতার ছেলে

শ্রীতমা ব্যানার্জী : দক্ষিণ কলকাতার হরিদেবপুরে নিজের বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম উমারানি ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলে সাগর ঘোষের বয়স ৬৭ বছর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার অন্তর্গত ১১৩/এ, হাফিজ মহম্মদ ইসহাক রোডের বাড়িতে সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন ছেলে সাগর। ঘটনার পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করে মাকে খুন করার কথা পুলিশকে জানান। খবর পেয়েই…

সচিনের সঙ্গে গলির ক্রিকেটে রাজদম্পতি

শ্রীতমা ব্যানার্জী :মুম্বইয়ের রাস্তায় এ যেন এক অন্যরকম ক্রিকেট উৎসব। রাজকীয় প্রোটোকল সরিয়ে রেখে স্কুলপড়ুয়াদের সঙ্গে গলির ক্রিকেটে মেতে উঠলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন। আর তাঁদের সঙ্গী স্বয়ং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।সোমবার, ১৬ নভেম্বর মুম্বইয়ের বলার্ড এস্টেটে এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন কয়েকশো মানুষ। তিন দিনের ভারত সফরে এসে প্রথম দিনেই সচিনের সঙ্গে দেখা করেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যরা। এরপর স্থানীয় স্কুলের পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন তাঁরা।খেলা শুরুর আগে প্রিন্স উইলিয়ামকে…

এক বাবার অসহায়তা, অন্য বাবার স্বপ্নে আঘাত,পাঁচ হাজার টাকা চুরিতে চাঞ্চল্য

শ্রীতমা ব্যানার্জী :অভাবের তাড়নায় অপরাধের পথ বেছে নেওয়ার এক মর্মান্তিক ঘটনা সামনে এল হায়দরাবাদে। অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য ওষুধ কিনতে টাকা জোগাড় করতে গিয়ে এক ব্যক্তির পাঁচ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সি সাদিকের বিরুদ্ধে। অন্যদিকে, চুরি যাওয়া ওই পাঁচ হাজার টাকা ছিল এক বাবার সন্তানের স্কুলের ফি জমা দেওয়ার জন্য বহু কষ্টে সঞ্চয় করা অর্থ। ঘটনাকে ঘিরে সামনে এসেছে দুই পরিবারের আর্থিক সংকটের এক করুণ ছবি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের জালাগাম ভেঙ্কল রাও পার্কে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, নূরুল্লাহ খান নামে এক…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper