Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

সোমবারের পর বদলাবে আবহাওয়া, দরজায় কড়া নাড়ছে শীত

শ্রীতমা ব্যানার্জী:ঘূর্ণিঝড়ের দাপটে যেন পিছিয়ে গিয়েছিল বাংলার শীত। একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের মাঝামাঝি সময়েও শীতের স্বাভাবিক আমেজ অধরা ছিল দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার ছবিতে বদলের ইঙ্গিত। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পর্ব কাটলেই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতে…

রূপের নেশায় সর্বনাশ,কিডনিতে বিষ ঢালল ফর্সা হওয়ার ক্রিম

শ্রীতমা ব্যানার্জী-সৌন্দর্যের হাতছানি, আর সেই প্রলোভনের আড়ালেই লুকিয়ে ভয়ংকর বিপদ! ফর্সা হওয়ার পাশাপাশি মুখের ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশন দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল একটি অনলাইন প্রসাধনী সংস্থা। সমাজমাধ্যমের প্রভাবশালীদের প্রচারে বিশ্বাস করে সেই ক্রিম ব্যবহার শুরু করেছিল কেরলের ১৭ বছরের এক কিশোরী। কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়ানোর চেষ্টাই শেষ পর্যন্ত তাকে ঠেলে দিল গুরুতর কিডনির অসুখের দিকে।চিকিৎসকদের দাবি, ওই ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ বা মার্কারি পাওয়া গিয়েছে। মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন ওই…

রাহুলের ব্যাটে ধ্বংসস্তূপ, কিউয়িদের দুর্গ চুরমার

সঞ্জয় মিত্র :ওয়েলিংটন:বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনটি কার্যত নিজেদের নামে করে নিল ভারত। ব্যাট হাতে অসাধারণ দায়িত্বশীলতা, ধৈর্য এবং আক্রমণাত্মক ক্রিকেটের মিশেলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিলেন ভারতীয় ব্যাটাররা। লোকেশ রাহুলের দুরন্ত শতরান, দেবদত্ত পাডিক্কালের মূল্যবান ৮০ রান, শুভমন গিলের ঝকঝকে ৯৮ এবং ঋষভ পন্থের অপরাজিত অর্ধশতরান, সব মিলিয়ে কিউয়ি বোলিং আক্রমণকে রীতিমতো দিশেহারা করে দিল ভারত।দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ৪৮৬/৪। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে ১১৮ রানের…

ঐতিহ্যের রথে বাংলার গর্ব, শিশুশ্রমের বিরুদ্ধে জাগল রিষড়া

শ্রীতমা ব্যানার্জী :হুগলির রিষড়ায় এ বছর জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র আলোর রোশনাই, প্রতিমার জৌলুস কিংবা উৎসবের আমেজে সীমাবদ্ধ থাকছে না। পুজোর মণ্ডপকে সামাজিক সচেতনতা এবং বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের বার্তাবাহক করে তুলেছেন উদ্যোক্তারা। কোথাও উঠে এসেছে বাংলার শতাব্দীপ্রাচীন রথযাত্রার ইতিহাস, কোথাও আবার মণ্ডপসজ্জার প্রতিটি পরতে ধ্বনিত হচ্ছে শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ।রিষড়ার মোড়পুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি এ বছর সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। ৫০ বছরের এই বিশেষ উদ্‌যাপনে তাদের মূল ভাবনা ‘বঙ্গের রথকথা’। বাংলার বিভিন্ন প্রান্তে…

৩০ নভেম্বরের পর বড় ধাক্কা,কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশ ভিসা কেন্দ্র, নতুন ঠিকানা কোথায়?

শ্রীতমা ব্যানার্জী :বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা করাতে চান? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বর্তমান ঠিকানায় আর মিলবে না বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের পরিষেবা। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে বন্ধ হতে চলেছে এই দুই কেন্দ্রের বর্তমান কার্যক্রম। ফলে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা আত্মীয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করা বহু আবেদনকারীকে নতুন করে পরিষেবার ঠিকানা জানতে অপেক্ষা করতে হবে।বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্বে রয়েছে ডিইউ ডিজিটাল গ্লোবাল…

মাতৃহারা যোগী, পঞ্চুরের বাড়িতে শোকের ছায়া

শ্রীতমা ব্যানার্জী :মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবিত্রী দেবী। শ্বাসকষ্টের সমস্যাও ছিল তাঁর। শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন…

ভালোবাসার অধিকারে আদালতের সিলমোহর,হুমকিদাতাদের কড়া বার্তা

শ্রীতমা ব্যানার্জী : ভালোবাসার সম্পর্ক, বিয়ের সিদ্ধান্ত,আর সেই সিদ্ধান্তকে ঘিরে নিরাপত্তাহীনতা।ধর্মের পরিচয় কি ঠিক করে দেবে একজন মানুষ কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন?এই প্রশ্নেই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিল কলকাতা হাইকোর্ট।স্পষ্ট জানিয়ে দিল, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।কোনওভাবেই সেই অধিকারে হস্তক্ষেপ করা যায় না।ধর্মীয় পরিচয়ের কারণে কোনও দম্পতিকে ভয় দেখানো বা তাঁদের ব্যক্তিগত জীবনে বাধা দেওয়ার অধিকার কারও নেই।এক আন্তঃধর্মীয় বিবাহিত দম্পতির নিরাপত্তা সংক্রান্ত মামলায় এই গুরুত্বপূর্ণ…

৩৬৮-এর জবাবে ভারতের দাপট,ওয়েলিংটনে জমল লড়াই

সঞ্জয় মিত্র - ওয়েলিংটন: একদিকে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ব্যাটে রানের পাহাড়, অন্যদিকে জবাব দিতে নেমে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের দুরন্ত প্রতিরোধ। ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিন যেন দুই দলের ব্যাটিং শক্তির লড়াইয়ের মঞ্চ হয়ে উঠল। দিনের শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটারদের দাপটে ভারতীয় বোলাররা চাপে পড়লেও দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারত। প্রথম ইনিংসে ৩৬৮ রান তুলল নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান। এখনও ২০৯ রানে পিছিয়ে থাকলেও ম্যাচে ফেরার…

তিন রিভিউতেই শূন্য,গিলের ভুলে ডিআরএসে সর্বনাশ ভারতের

সঞ্জয় মিত্র -ওয়েলিংটন: ক্রিকেটে শুধু ভালো বোলিং করলেই প্রতিপক্ষকে চাপে রাখা যায় না, প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। আর সেই জায়গাতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড়সড় ভুল করে বসলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ডিআরএস ব্যবহারে তাঁর একের পর এক ভুল সিদ্ধান্ত ভারতের বোলিং পরিকল্পনাকেই কার্যত ধাক্কা দিল। সবচেয়ে বড় আক্ষেপ, তিনটি রিভিউ নেওয়ার সুযোগই নষ্ট করল ভারত। অথচ একটি নিশ্চিত উইকেট পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও রিভিউ নেননি গিল। প্রথম দিনের শুরুতে ভারতীয় বোলাররা দুর্দান্ত ছন্দে ছিলেন।…

ট্রাফিক সামলাবেন বৃহন্নলারা, কর আদায়েও নামছে ব্রিগেড

শ্রীতমা ব্যানার্জী :সমাজের প্রান্তিক পরিচয় থেকে বেরিয়ে এবার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ার নতুন সুযোগ পেতে চলেছেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁদের জন্য বিশেষ কর্মসংস্থানের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। লক্ষ্য একদিকে বিকল্প জীবিকার ব্যবস্থা করা, অন্যদিকে প্রশাসনিক কাজের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করে সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতার পথ তৈরি করা।সরকারের পরিকল্পনা অনুযায়ী,…

বলিউডে ফের আতঙ্কের ছায়া, মৃত্যুর হুমকি পেলেন সইফ

ইন্দ্রানী দাস : বলিউড অভিনেতা সইফ আলি খানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফের মৃত্যু হুমকি পেলেন অভিনেতা। আর এই হুমকির নেপথ্যে রয়েছে খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার সূত্রপাত একটি ভয়েস মেসেজকে ঘিরে। পুলিশ সূত্রে খবর, ফোনে পাঠানো ওই বার্তায় সইফকে বলা হয়েছে, প্রাক্তন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির মতো পরিণতি হতে পারে তাঁরও। এই হুমকি দেওয়া হয়েছে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক জিশান আখতারের নাম করে।বৃহস্পতিবার মুম্বই পুলিশের এক…

শুক্রবার কলকাতায় দুর্যোগের ঘণ্টা, ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির সতর্কতা

শ্রীতমা ব্যানার্জী: ফের দুর্যোগের আশঙ্কা বাংলার আকাশে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এর সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় না থাকলেও তার প্রভাবে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেও শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট…

মাধ্যমিক ২ মার্চ, উচ্চ মাধ্যমিক ১৯ মার্চ, বদলাচ্ছে পরীক্ষার অঙ্ক

শ্রীতমা ব্যানার্জী : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ২ মার্চ থেকে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রস্তাবিত দিন ১৯ মার্চ। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন পরীক্ষাসূচির কথা জানান রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তবে এই দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। রাজ্য সরকারের অনুমোদনের পরই পরীক্ষার চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু…

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন,তিন গুরুত্বপূর্ণ বিল ঘিরে উত্তাপ

শ্রীতমা ব্যানার্জী,:বছর শেষের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে চলেছে বিধানসভার অন্দরমহল। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে এই প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শীতকালীন অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।অধিবেশনের প্রথম দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর শুক্রবার, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর…

পুরসভার কোষাগারে দুর্নীতির থাবা? সিআইডির জালে প্রাক্তন কর্তা

শ্রীতমা ব্যানার্জী : টাকি পুরসভার আর্থিক দুর্নীতির তদন্তে বড়সড় পদক্ষেপ করল রাজ্য পুলিশের সিআইডি। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক মহলে।টাকি পুরসভার আর্থিক লেনদেনে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করেছিল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় রাজ্যের গোয়েন্দা সংস্থা।…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper