Khabor Ekhon
নৈহাটি হাসপাতালে আগুন, আতঙ্ক রোগী ও পরিজনদের মধ্যে
শ্রীতমা ব্যানার্জী: রবিবার সকালেই আচমকা আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল চত্বরে ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করেন হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় হাসপাতাল।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লেবার রুমের কাছে থাকা একটি অব্যবহৃত স্টোররুম থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা…
