Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ব্ৰেকিং নিউজ

এসআইআর জট, সুপ্রিম শুনানির আগে নবান্নের মাস্টারস্ট্রোক, প্রস্তুত ৮৫০৫ জন আধিকারিক

খবর এখন: সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার ভাগ্যনির্ধারক শুনানি। তার ঠিক ২৪ ঘণ্টা আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল, কাজের প্রয়োজনে তারা ৮,৫০৫ জন গ্রুপ-ডি আধিকারিক সরবরাহ করতে প্রস্তুত। কমিশনের ‘আধিকারিক ঘাটতি’র অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়ে নবান্নের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর সওয়াল ও আদালতের পর্যবেক্ষণ: গত বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থেকে সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেছিলেন। তাঁর অভিযোগ ছিল সামান্য বানান…

বিরোধী রাজনীতি শিখতে দিদির কাছে টিউশনি নিন মোদি-শুভেন্দুরা’

খবর এখন: "বিরোধী দল কীভাবে করতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত। প্রয়োজন হলে মোদিজি দিদির কাছে এসে ট্রেনিং নিয়ে যান।" শ্রীরামপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই পদ্মশিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাম্প্রতিক দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন একজন প্রকৃত জননেত্রী কীভাবে বিরোধী স্বর তুলে ধরতে পারেন। আদালতে 'সক্রিয়' দিদি, কটাক্ষের মুখে বিজেপি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়া নিয়ে বিরোধী শিবিরের সমালোচনাকে এদিন নস্যাৎ করে…

ভোটার তথ্য যাচাই প্রক্রিয়া বিপুল আর্থিক ক্ষতির মুখে ১.৫ কোটি মানুষ

খবর এখন: রাজ্যে সাম্প্রতিক ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর আর্থিক ও সামাজিক প্রভাবের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। সম্প্রতি একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, এই প্রক্রিয়ার কারণে রাজ্যের প্রায় ১.৫ কোটি মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গবেষক সাবির আহমেদ, আশিন চক্রবর্তী এবং সৌপ্তিক হালদারদের পেশ করা এই বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের যাতায়াত, নথিপত্র…

ওভারলোড বালি বোঝাই ডাম্পারের ভরে ভেঙ্গে পড়ল সেতু

রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বালি বোঝাই ডাম্পারের ভারে ভেঙ্গে পড়ে সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়। এই সেতুটি জটেশ্বর এর পাঁচমাইল এলাকার সঙ্গে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী…

বাবা–মেয়ের কাহিনী নিয়ে মুক্তি পাচ্ছে নতুন ছবি বিনি সুতোর টান

নিজস্ব প্রতিবেদক: পরিচালক সত্যজিৎ দাসের নতুন ছবি “বিনি সুতোর টান”–এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই দর্শকমহলে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ভালোবাসা, সংগ্রাম এবং সম্পর্কের অটুট বন্ধনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তুলে ধরা হয়েছে এক আবেগঘন মানবিক কাহিনি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভুবন দে, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখার্জি, পায়েল মুখার্জী সহ আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে বিশেষ আকর্ষণ। মিউজিক পরিচালনা করেছেন অমিত মিত্র। ছবির গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, মিতাস ভট্টাচার্য, সাগরিকা, রাজ, শালমলী সহ একাধিক…

চাপে পড়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ নিয়ে সুর নরম করছে পাকিস্তান

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সুর নরম হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশের সমব্যথী হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আইসিসি'র টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচের দিকেই পাখির চোখ থাকে ক্রিকেটপ্রেমীদের। শুধু দুই দেশের সমর্থকই নয়, যে দেশগুলি ক্রিকেট খেলে তাদের বোর্ডেরও চোখ থাকে এই ম্যাচের উপর কারণ যে কোনও আইসিসি টুর্নামেন্টের মূল মুনাফার ম্যাচই হলো এটি। আইসিসি টুর্নামেন্টের অর্থনৈতিক সাফল্য নির্ভর করে এই ম্যাচের উপর। ব্রডকাস্টিং সত্ত্ব, বিঞ্জাপন এবং…

প্রেমের সপ্তাহের শুরুতেই গোলাপের অভাব! ডাচ গোলাপই ভরসা প্রেমিক-প্রেমিকার – VALENTINEDAY SPECIAL

চন্দ্রা  সাহা  | ফেব্রুয়ারি মাসের প্রেমের সপ্তাহ তবে শুরু হয়ে গেল! প্রথাগত ভাবে বঙ্গে এখনও বসন্ত প্রবেশ না করলেও, আট থেকে আশি সকলের হৃদয় কিন্তু বসন্তের দখিন বাতাসে গোলাপের পাপড়ির মতো দুলছে। শনিবার প্রেমের সপ্তাহের প্রথম দিন। যাকে এক কথায় বলে ‘রোজ ডে’। প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে ফুল ব্যবসায়ী সকলেই যেন প্রতি বছর এই দিনের জন্যই অপেক্ষা করে থাকে। কেউ বা ভালোবাসার সম্পর্ক শুরু করে গোলাপ দেওয়ার মধ্যমে। কেউ আবার এই গোলাপ দিয়েই ভালোবাসার সম্পর্কের দুষ্টু-মিষ্টি ঝগড়ার সমাধান করে। তবে দেশি গোলাপ খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। তাই…

জীবন নিষ্ঠুর! অর্জুনের কাপুরের আচমকা পোস্ট, দেখা মাত্রই কী করলেন মালাইকা?

প্রয়াত মা মোনা কাপুরের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে পড়লেন অর্জুন কাপুর। মায়ের সঙ্গে নিজের শৈশবের একটি কোলাজ ছবি শেয়ার করে অভিনেতা একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি স্বীকার করে নিয়েছেন যে, তাঁর বর্তমান জীবন খুব একটা সুখকর নয়। অর্জুনের এই অসহায়তা ছুঁয়ে গিয়েছে তাঁর অনুরাগী ও বন্ধুদের। অর্জুন তাঁর পোস্টে লিখেছেন, “শুভ জন্মদিন মা। আজ তোমায় খুব মিস করছি। জীবনটা ইদানীং আমার প্রতি বড্ড নিষ্ঠুর আচরণ করছে, কিন্তু ঠিক আছে। আমি আগে অনেক লড়াই করেছি, আবারও লড়ব এবং ঘুরে দাঁড়াব। কারণ তুমিই আমাকে শিখিয়েছ মাথা উঁচু করে এবং শালীনতার…

বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে ভস্মীভূত করল বিশাল পুলিশ বাহিনী

জলপাইগুড়ি (আবির ভট্টাচার্য) ; মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী পূর্ব ডাউকিমারি ও মধ্য খট্টিমারি এলাকায় ঝটিকা অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে নিজেদের জমিতেই অবৈধভাবে গাঁজার চাষ করছিলেন কয়েকজন অসাধু ব্যক্তি। এদিন অভিযানে নেমে পুলিশ প্রায় ৭০টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ কেটে ফেলে এবং ঘটনাস্থলেই সেগুলি আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। পুলিশের…

মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি-লুঠ

জলপাইগুড়ি (আবির ভট্টাচার্য) : মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি লুঠ। ঘন কুয়াশার আড়ালে বালি মাফিয়াদের দাপাদাপিতে কাঁপছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। ভোর রাত থেকেই গিলান্ডি নদীর বুকে একের পর এক ট্রাক্টর ও পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভাঙছে নদীপাড়ের বাসিন্দাদের। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই অবাধে চলছে গিলান্ডি নদী থেকে বালি উত্তোলন ও পাচার। সবকিছু দেখেও যেন নীরব প্রশাসন। ভোর তিনটা বাজতেই পুরানো শালবাড়ি গিলান্ডি নদীতে নেমে পড়ে একের পর এক ট্রাক্টর-পিকআপ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper