Khabor Ekhon
দিনহাটায় ‘বাবা-বদল’ কাণ্ড! তৃণমূল-ঘনিষ্ঠ না বাংলাদেশি আনসার? নথির জাদুতে বছর দশেক—শেষে পুটিমারি থেকে পাকড়াও ওমর ফারুক ব্যাপারি
রাজনীতির রং বদলাতে সময় লাগে, কিন্তু ‘বাবা’ বদলাতে? দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে নাকি তা-ও সম্ভব! কোচবিহারের দিনহাটায় গ্রেফতার হলেন ওমর ফারুক ব্যাপারি—যাঁর পরিচয় একেবারে ‘দুই বাংলার মাঝে আটকে থাকা’ এক রহস্য-গাথা। অভিযোগ, এক ভারতীয় প্রবীণকে ‘বাবা’ বলে দেখিয়ে আধার, ভোটার কার্ড-সহ একগুচ্ছ নথি তৈরি করে বছরের পর বছর এ দেশে বসবাস! আর এর মধ্যেই আবার রাজনৈতিক রং—কখনও শাসকদলের সক্রিয় কর্মী, কখনও বাংলাদেশের আনসার বাহিনীর জওয়ান!
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০-১২ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন বলে সন্দেহ। তারপর দিনহাটা-২…
