Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

বিজেপির ওড়িশায় একবছর ধরে স্কুলপড়ুয়াকে ধর্ষণ! ধৃত ৫ শিক্ষক

আইনের শাসন তলানিতে। এখন বেসরকারি স্কুলগুলিতেও কন্যাসন্তানকে পড়তে পাঠানো দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়। রাজ্যের মহিলা ও নাবালিকারা কতটা নিরাপত্তাহীনতায় থাকলে এক বছরের বেশি সময় ধরে ধর্ষণের শিকার হয়েও মুখ খুলতে পারে না এক স্কুল পড়ুয়া, তারই নজির রাখল মোহন মাঝির ওড়িশা। সপ্তম শ্রেণির পড়ুয়াকে লাগাতার ধর্ষণ ও ভয় দেখানোর অপরাধ জানাতে পরিবারকে সাহায্য নিতে হল শিশু কল্যাণ কমিটির। শেষপর্যন্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্কুলের ৫ শিক্ষককে। কেন্দ্রপাড়া জেলার একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী গত মাসে তার মায়ের…

ভোট-অধিগ্রহণে অনীহা বাস মালিকদের চরম ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই রাজ্যে বেসরকারি বাস চলাচল নিয়ে বড়সড় অচলাবস্থার ইঙ্গিত মিলছে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হবে— এই খবরের মাঝেই বাস অধিগ্রহণ নিয়ে ক্ষোভ উগরে দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। সংগঠনের সাফ কথা, বকেয়া মেটানো এবং ভাড়ার হার বৃদ্ধি নিয়ে উপযুক্ত আলোচনা না করে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হলে তাঁরা আর সহযোগিতা করবেন না। এর ফলে ভোটের মুখে শহর ও জেলায় সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় এক…

শিক্ষকতার অমর্যাদা! বালুরঘাটে ছাত্রীকে অশালীন মেসেজ পাঠিয়ে চড় ও নাকখত শিক্ষকের

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলে ঘটে যাওয়া এক লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনা সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে, যা শিক্ষক-ছাত্রীর সম্পর্কের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সমগ্র শিক্ষামহলকে স্তম্ভিত করে দিয়েছে। একাদশ শ্রেণির এক ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ইংরেজি বিষয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ ছাত্রীর পরিবার ও সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গত জানুয়ারির শেষের দিকে ক্লাসরুমে ক্লাস নিতে এলে ছাত্র-ছাত্রীরা তাঁকে ঘিরে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে…

আশঙ্কায় মহারাষ্ট্র, ফের হাসপাতালে ভর্তি অসুস্থ শরদ পওয়ার

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হল মহারাষ্ট্রের রাজনীতির ‘ভীষ্মপিতামহ’ শরদ পওয়ারকে। রবিবার সকালে শ্বাসকষ্ট ও গলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অশীতিপর নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুগামীরা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত সপ্তাহেই বুকে সংক্রমণ ও প্রবল কাশি নিয়ে এই একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পওয়ার। কয়েক দিন পর্যবেক্ষণে থাকার পর গত শনিবারই তিনি বাড়ি ফিরেছিলেন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও আজ ফের তাঁর…

টালিগঞ্জে ঝাঁপ, স্তব্ধ মেট্রো

ছুটির বিকেলে ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রো-য়। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ টালিগঞ্জ স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামমুখী একটি ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি বলে মেট্রো সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে থমকে যায় পরিষেবা, বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় ‘দুর্ঘটনা’র কথা। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ডাউন লাইনে…

চোর সন্দেহে পিটুনি, ইঞ্জিনিয়ারের মৃত্যু

খড়গপুরের এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের গণপিটুনিতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ওড়িশার ভুবনেশ্বর-এর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৩ বছরের সৌম্যদীপ চন্দ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে কেশিয়াড়ি ও খড়গপুরের বিস্তীর্ণ এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ চন্দ কেশিয়াড়ি থানার গিলাগেড়িয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি…

দেশে হামলার ছক? ৮ সন্দেহভাজন গ্রেফতার

দেশে সম্ভাব্য নাশকতার ছক বানানোর অভিযোগে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট আট সন্দেহভাজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরেই আন্তঃরাজ্য জাল বিস্তার করে সংগঠিত হচ্ছিল এই চক্র। প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সন্দেহজনক বৈঠকের তথ্য সামনে আসতেই নজরদারি বাড়ানো হয়। এরপরই সমন্বিত অভিযানে গ্রেফতার করা হয় আটজনকে। ছ’জনকে…

বিচারকদের ছুটি বাতিল, এসআইআর-এর তদারকিতে নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের

রাজ্যের বিচারব্যবস্থায় অভূতপূর্ব নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। বিশেষ পরিস্থিতিতে এসআইআর-এর কাজের তদারকি করবেন বিচারকরা। আর এই প্রক্রিয়াকে নিশ্ছিদ্র ও ত্রুটিমুক্ত রাখতে রাজ্যের নিম্ন আদালতের সমস্ত বিচারকের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অতি গুরুতর অসুস্থতা ছাড়া কোনও জুডিশিয়াল অফিসার এখন ছুটি নিতে পারবেন না। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরই এই কড়া পদক্ষেপ হাইকোর্টের। এসআইআর-এর শেষ পর্যায়ের কাজের বড় অংশ এখন বিচার বিভাগের কাঁধে। কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে…

পহেলগাঁওয়ের ক্ষত ১০ মাসেও টাটকা, দোরে দোরে ঘুরছেন নিহত সমীরের স্ত্রী

ক্যালেন্ডারের পাতা উল্টেছে দশবার। শ্রীনগরের ডাল লেকের শিকারা কিংবা পহেলগাঁওয়ের লিডার নদীর কলতান— সমীর গুহের পরিবারের কাছে আজ আর পর্যটন কেন্দ্রের হাতছানি নয়, বরং এক ভয়াবহ দুঃস্বপ্ন। গত বছরের এপ্রিলে কাশ্মীরের মাটিতে ঝরানো সেই রক্ত আজও শুকোয়নি তাঁর স্ত্রী ও কন্যার চোখে। অভিযোগ, ১০ মাস অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া চাকরির প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। অভাব আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই এখন দিন কাটছে পহেলগাঁও হামলায় নিহত এই কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবারের। রক্তাক্ত সেই ১২ এপ্রিল গত বছরের ১২ এপ্রিল।…

বঙ্গবিভূষণ নচিকেতা-শ্রীজাত বঙ্গভূষণ পেলেন পরমব্রত-অদিতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল বাংলার সংস্কৃতি আকাশ। প্রতি বছরের ন্যায় এ বছরও ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের ‘বঙ্গ সম্মান’-এ ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গীত, সাহিত্য, চিত্রশিল্প এবং অভিনয় জগতের এক ঝাঁক তারকাকে এদিন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয়। এবারের তালিকায় সবথেকে বড় চমক জীবনমুখী গানের প্রবাদপ্রতিম শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং আধুনিক বাংলা কবিতার জনপ্রিয় মুখ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তাঁদের দু’জনেই এবার…

সুরের ছোঁয়ায় একাকীত্ব জয় সুভাষ সরোবরে পুলিশের ‘প্রণামের আড্ডা’

একাকীত্বের ধূসর ক্যানভাসে এক চিলতে রোদ হয়ে এল কলকাতা পুলিশের নতুন উদ্যোগ ‘প্রণামের আড্ডা’। শহরের প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দিয়ে ‘প্রণাম’ প্রকল্পের আওতায় এই অভিনব কর্মসূচির সূচনা হল। বৃহস্পতিবার সকাল সওয়া ১০টা নাগাদ বেলেঘাটার সুভাষ সরোবরের মনোরম পরিবেশে আয়োজিত এই আড্ডায় উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। পুরানো গান ও হৃদয়ের মেলবন্ধন অনুষ্ঠানের শুরুটা ছিল বেশ আবেগঘন। ইস্টার্ন সাবার্বান ডিভিশনের (ইএসডি) বিভিন্ন থানা এলাকা থেকে আসা প্রবীণরা সমস্বরে গেয়ে ওঠেন রবীন্দ্রনাথের ‘পুরানো সেই…

শিলিগুড়ির পানীয় জল সমস্যা মেটাতে উদ্যোগ নতুন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

শহরবাসীর দীর্ঘদিনের অভাব পূরণ করতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে আম্রুত ২.০ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের কাজ। এই প্রকল্পের অধীনে শিলিগুড়ি পুরনিগমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন একটি জলাধার (ওভারহেড রিজার্ভার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এই জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথা অনুযায়ী প্রদীপ প্রজ্বলন করে এবং নারকেল ফাটিয়ে তিনি কাজের শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরসভার…

যুবসাথীর জোয়ার, শিলিগুড়িতে একদিনেই রেকর্ড আবেদন

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘যুবসাথী’ প্রকল্পকে ঘিরে শিলিগুড়িতে নজিরবিহীন উন্মাদনা তৈরি হয়েছে। গত কয়েক দিনের ভিড়কে ছাপিয়ে শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমা পড়ল রেকর্ড সংখ্যক আবেদনপত্র। দার্জিলিং জেলা টাউন-২ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল যে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে এই প্রকল্প কতটা ভরসার হয়ে উঠেছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া এই প্রকল্পে শিলিগুড়িতে আবেদনের গ্রাফ ঊর্ধ্বমুখী। বাঘাযতীন পার্কের ক্যাম্পে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যেখানে ৫৮০৭টি…

পানিহাটিতে তৃণমূলের ফাটল আমন্ত্রণপত্র থেকে উধাও দলীয় প্রতীক-ছবি

 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানিহাটি পুরসভা এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। একটি দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তৃণমূলের প্রতীক ও নেতৃত্বের ছবি না থাকায় দলের মধ্যে নতুন করে অসন্তোষের আগুন জ্বলে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক ও অভিযোগের ঝড় শুরু হয়েছে। সূত্রের খবর, পানিহাটির একটি স্থানীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে দলের প্রতীক (ঘাসফুল) এবং শীর্ষ নেতৃত্বের ছবি বাদ দেওয়া হয়েছে। সাধারণত তৃণমূলের যেকোনও কর্মসূচি বা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে দলীয় প্রতীক,…

বসন্তে বৃষ্টির আভাস, বাড়ছে তাপমাত্রা

বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ওড়িশা উপকূল সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper