Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিজেপির ওড়িশায় একবছর ধরে স্কুলপড়ুয়াকে ধর্ষণ! ধৃত ৫ শিক্ষক

0 43,293

আইনের শাসন তলানিতে। এখন বেসরকারি স্কুলগুলিতেও কন্যাসন্তানকে পড়তে পাঠানো দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়। রাজ্যের মহিলা ও নাবালিকারা কতটা নিরাপত্তাহীনতায় থাকলে এক বছরের বেশি সময় ধরে ধর্ষণের শিকার হয়েও মুখ খুলতে পারে না এক স্কুল পড়ুয়া, তারই নজির রাখল মোহন মাঝির ওড়িশা। সপ্তম শ্রেণির পড়ুয়াকে লাগাতার ধর্ষণ ও ভয় দেখানোর অপরাধ জানাতে পরিবারকে সাহায্য নিতে হল শিশু কল্যাণ কমিটির। শেষপর্যন্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্কুলের ৫ শিক্ষককে।
কেন্দ্রপাড়া জেলার একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী গত মাসে তার মায়ের কাছে নির্যাতনের কথা জানায়। অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে স্কুলের পাঁচ শিক্ষক ওই নাবালিকাকে যৌন নির্যাতন করেছে। ছাত্রীর পরিবার প্রথমে ১৮ ফেব্রুয়ারি জেলা শিশু কল্যাণ কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরদিনই সিডব্লিউসি সদস্যরা স্কুলে গিয়ে তদন্ত করেন এবং বিষয়টিকে ‍‘অত্যন্ত সংবেদনশীল’ বলে উল্লেখ করেন।
এরপর নাবালিকার বাবা ও সিডব্লুসি আলাদা আলাদা ভাবে রাজকণিকা থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই শনিবার পাঁচ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন অপরাধ, শিশুদের সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে।
রাজকণিকা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় মল্লিক জানিয়েছেন, আইন অনুযায়ী নাবালিকার জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper