Khabor Ekhon
গুরুগ্রামে তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল লিভ ইন পার্টনার!
গুরুগ্রামে ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও ভাবেননি তার পরিণতি এমন হতে পারে। জানা গিয়েছে, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেয় সঙ্গী। অভিযুক্তের নাম শিভম(১৯)। একটি ধাতুর বোতল দিয়ে নির্যাতিতার মাথায় আঘাত করে অভিযুক্ত আর তারপর ছুরি দিয়ে তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ তরুণীর। পুলিশ সূত্রে খবর, তিনদিন ধরে নির্যাতনের শিকার হন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিল সঙ্গী।
তরুণী গুরুগ্রামের একটি কলেজে বায়োটেকনোলজির ছাত্রী। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি ডেটিং অ্যাপে শিভমের সঙ্গে তাঁর আলাপ হওয়ার কয়েকমাস পরে তাঁরা গুরুগ্রামের সেক্টর ৬৯-এ একসঙ্গে থাকা শুরু করেন। তাঁদের পরিবারের মধ্যে বিয়ের কথাও চলছিল। গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে নিয়ে কথা কাটাকাটির পরেই তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করে শিভম। এই মুহূর্তে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। অভিযুক্ত শিভমকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত সে জেল হেফাজতে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গুরুগ্রামের ডিসিপি (দক্ষিণ) রিতেশ যাদব এই ঘটনা প্রসঙ্গে জানান, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে প্রথমে এইমস এবং পরে দিল্লির অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তরুণীর মা পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছেন মেয়ে তাঁকে ফোন করে জানিয়েছিলেন শিভমের অত্যাচারের কথা। এরপরে তিনি পুলিশে খবর দেন। শিভমের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

