Khabor Ekhon
শিয়ালদহ আদালত চত্বরে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে সরব অভয়ার বাবা, “ধামাচাপার চেষ্টা”
শিয়ালদহ আদালত চত্বরে তীব্র আবেগ ও ক্ষোভে ফেটে পড়লেন অভয়ার বাবা। তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তিনি অভিযোগ করেন, শুরুতে যে ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত সেই তদন্তই নাকি ধামাচাপা দেওয়ার পথে এগোচ্ছে।
আদালতের বারান্দায় দাঁড়িয়ে তাঁর সাফ বক্তব্য, তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। “অভয়ার মৃত্যু কোথায় হয়েছে, দেহ কোথায় পড়ে ছিল—এসবই সিবিআই স্পষ্ট করতে পারেনি,” দাবি তাঁর। ক্ষোভের সুরে তিনি বলেন, তদন্তে গাফিলতি হচ্ছে এবং পরিবারের দেওয়া একাধিক তথ্য…
