Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

বাহিনী সরাসরি মাঠে, কমিশনের বার্তা

ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে জোর রাজনৈতিক তরজার মধ্যেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন । স্পষ্ট নির্দেশ, ভোটের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীকে ‘বসিয়ে রাখা’ চলবে না, সরাসরি দায়িত্বপূর্ণ এলাকায় পাঠাতে হবে। সোমবার নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা, স্পর্শকাতর বুথ ও অশান্তির আশঙ্কা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অতীতে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছিল…

বিশ্বমঞ্চে ভারতের সংসদীয় কূটনীতি ৬০ দেশে ‘বন্ধুত্ব গোষ্ঠী’র নেতৃত্বে অভিষেক সহ বিরোধী নেতারা

লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা ৬০টিরও বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করেছেন। এই যুগান্তকারী উদ্যোগটি মহাদেশ জুড়ে আইন প্রণয়নমূলক আলোচনা আরও গভীর করার এবং কাঠামোগত সহযোগিতা জোরদার করার সচেতন প্রচেষ্টাকে প্রতিফলিত করবে বলেই মনে করা হচ্ছে। যেসব দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভুটান, সৌদি, ইজরায়েল, মালদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ সংসদ, দক্ষিণ কোরিয়া, নেপাল, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি,…

অভাবকে সঙ্গী করেই রাজ্য দলে পপি মন্ডল, ধুবুলিয়ার মেয়ের স্বপ্ন এবার জাতীয় জার্সি 

ধুবুলিয়া, নদীয়া: মাঠে লাঙল চালান বাবা, কোনো রকমে চলে পাঁচ জনের সংসার। সেই বাড়ির মেয়ে আজ রাজ্য অনূর্ধ্ব-১৯ স্কুল স্পোর্টসে বাংলার জার্সি গায়ে তুলে জাতীয় স্তরে তৃতীয় স্থান জিতে ফিরেছে। ধুবুলিয়ার শান্তিনগরের বাসিন্দা পপি মন্ডলের সাফল্যে গর্বিত গোটা এলাকা। এ বছর ধুবুলিয়া নিবেদিতা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পপি। বাবা ভদ্রকান্ত মন্ডল দিনমজুরের কাজ করেন জমিতে, মা গৃহবধূ। তিন বোনের মধ্যে পপি সবচেয়ে ছোট—দুই দিদির বিয়ে হয়ে গেছে। আর্থিক টানাপোড়েন নিত্যসঙ্গী হলেও খেলাধুলার প্রতি আগ্রহে কখনও ভাটা…

রাজস্থানে ফের মৃত্যু ১ পরিযায়ী শ্রমিকের

বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। রাজস্থানে মৃত্যু হয়েছে বাংলার বছর ২৬-এর যুবক সুফল টুডুর। সুফল বীরভূমের লাভপুর ব্লকের চৌহাট্টা এলাকার বাসিন্দা। সুফল রাজস্থানে কাঠের পালিশের কাজ করতেন। প্রায় ছ’মাস আগে রাজস্থানে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, রাজস্থানের কাজ করতে গেলেও টাকাপয়সা আর সেই সঙ্গে এসআইআর নিয়ে ভীষণ উদ্বেগে ছিলেন। পরিবারকে জানিয়েছিলেন, টাকা নিয়ে বাড়ি ফিরবেন। আজ, সোমবারই সুফলের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, সেটা আর হল না। পথদুর্ঘটনায় মৃত্যু হল ওই পরিযায়ী শ্রমিকের। লাভপুরের…

আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার রাজস্থানে সেরা নবাগত পরিচালকের শিরোপা জিতলেন রামকমল

মুক্তির এক বছর পেরিয়ে গেলেও ম্যাজিক অব্যাহত। এবার রাজস্থানের মরুশহরে উড়ল বাংলার ‘বিনোদিনী’-র বিজয়পতাকা। ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ (RIFF)-এ আঞ্চলিক ভাষার ছবিতে সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে নিলেন রামকমল মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ আবারও প্রমাণ করল, শিল্পের কোনও ভৌগোলিক সীমানা নেই। রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজস্থানি থেকে শুরু করে দেশি-বিদেশি অসংখ্য ভাষার ছবির ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছে বাংলার এই পিরিয়ড ড্রামা। পুরস্কার প্রাপ্তির পর আবেগঘন রামকমল জানান,…

নিম্নচাপের জেরে আজ শহরে বৃষ্টির আশঙ্কা

নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। তার আগে সোমবার বেলা বাড়তেই শহর কলকাতায় মেঘলা আকাশ দেখা যায়। আশপাশের জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। তবে সন্ধ্যা পর্যন্ত কোনও জায়গা থেকে বৃষ্টির খবর নেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুই কমবে না। বরং আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। দিনের…

বিধাননগরে জঙ্গি ডেরা নেপথ্যে কি বড় ছক?

সাতসকালে খাস কলকাতার উপকণ্ঠে জঙ্গি মডিউলের হদিশ। সল্টলেক সংলগ্ন বিধাননগর এলাকার হাতিয়াড়া মেঠোপাড়ায় একটি ভাড়াবাড়িকে কেন্দ্র করে চলছিল ভয়ঙ্কর নেটওয়ার্ক। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে এই পর্দাফাঁস হতেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জনবহুল এই এলাকাকেই নিরাপদ আশ্রয় বানিয়ে বাংলাদেশ থেকে যুবকদের এনে চলত জেহাদি মগজধোলাই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপের সমর্থনে বেশ কিছু সন্দেহজনক অনলাইন পোস্ট নজরে আসে দিল্লি পুলিশের। সেই ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করেই তদন্তে নামে স্পেশাল সেল। এরপর যোগাযোগ করা…

জয় মা কালী’ সম্বোধনে সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

বাংলার রাজনীতিতে ভাবাবেগের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রতিটি নাগরিকের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সোমবার জনসমক্ষে আসা সেই চিঠিতে প্রধানমন্ত্রী কেবল রাজনৈতিক পরিবর্তনের ডাক দেননি, বরং স্বামী বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্র বসু—বাংলার মনীষীদের ত্যাগের কথা স্মরণ করে বঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করেছেন। চিঠির শুরুতে ‘জয় মা কালী’ স্লোগান ব্যবহার করে তৃণমূলের চিরাচরিত রাজনৈতিক হাতিয়ারকেই এবার পাল্টা চাল হিসেবে ব্যবহার করলেন মোদী। আবেগের মোড়কে রাজনৈতিক বার্তা চিঠিতে…

গৃহিণীর শ্রম ‘অমূল্য’, রায় হাইকোর্টের স্ত্রী চাকরি না করলে ‘অলস’ বলা অপরাধ: দিল্লি উচ্চ আদালত

ঘর সামলানো বা সন্তান মানুষ করা কোনও ‘অলসতা’ নয়, বরং এক অদৃশ্য ও বেতনহীন কঠিন শ্রম। এক গুরুত্বপূর্ণ রায়ে দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, কোনও মহিলা চাকরি করেন না বলে তাঁকে ‘অলস’ বা স্বামীর ওপর ‘ইচ্ছাকৃত নির্ভরশীল’ ভাবা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আদালতের পর্যবেক্ষণ, গৃহিণীর এই অবদান কোনও ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা যায় না ঠিকই, কিন্তু এর অর্থনৈতিক ও সামাজিক মূল্য অপরিসীম। ঘটনার সূত্রপাত ২০১২ সালে বিবাহিত এক দম্পতির বিচ্ছেদ মামলাকে কেন্দ্র করে। ২০২০ সালে আলাদা হয়ে যাওয়ার পর ওই মহিলা ভরণপোষণের দাবি জানান। কিন্তু নিম্ন…

বাঁকুড়ায় ‘পায়ের তলায়’ বিস্ফোরণ! বিজেপি নেতার ফেসবুক ‘দানবীয়’ হুমকিতে ফুঁসছে তৃণমূল শিক্ষক-সমাজ, রাস্তায় মিছিল

ক্লাসরুমে ‘দাদাগিরি’ করে শুরু, এবার ফেসবুক লাইভে ‘পায়ের তলায় পড়তে হবে’ বলে শিক্ষককে খোলা হুমকি! বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুল কাণ্ড এখন রাজনৈতিক ‘সিরিয়াল ড্রামা’-য় পরিণত হয়েছে। বিজেপির ইন্দাস মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর এহেন ‘অভিনব’ পোস্টে আগুন জ্বলে উঠেছে তৃণমূল শিবিরে—আর প্রতিবাদে ফের রাস্তায় নেমেছে দলের কর্মী-শিক্ষকরা। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া হঠাৎ কোনও পূর্ব অনুমতি ছাড়াই কুশমুড়ি হাইস্কুলে ঢুকে পড়েন। অষ্টম শ্রেণির ক্লাস চলছিল, শিক্ষক গোলকবিহারী…

হুগলির আরামবাগে যুব সাথী ফর্ম নিয়ে তুলকালাম বিশৃঙ্খলা, ঠেলাঠেলি, অসুস্থ বহু মানুষ, পুলিশ-সিভিক ভলান্টিয়ারদের হাতে ফর্ম বিতরণ

রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের আবেদনপত্র (ফর্ম) বিতরণকে কেন্দ্র করে হুগলি জেলার আরামবাগে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকেই আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ঢল নামে। যুব সাথী-সহ লক্ষ্মীর ভাণ্ডার এবং ভূমিহীনদের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা মানুষজনের ভিড়ে পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি এবং ফর্ম কাড়াকাড়ির মধ্যে শ্বাসরোধকর অবস্থার সৃষ্টি হয়। অনেকেই অসুস্থ বোধ করেন এবং কয়েকজনের শারীরিক অবস্থা ওষ্ঠাগত প্রাণের মতো হয়ে ওঠে। প্রাথমিকভাবে মোতায়েন থাকা পুলিশ বাহিনী ভিড়…

“দাদা”মুকুল রায়ের সঙ্গে চার দশকের পথ চলা

---- বিপ্লব চৌধুরী মুকুল রায়ের নাম উচ্চারণ করলেই আমার সাংবাদিক জীবনের শুরুর দিনগুলোর কথা ভেসে ওঠে। পেশার একেবারে গোড়ার দিকেই যাঁর সঙ্গে আলাপ, যাঁর রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী থেকেছি কাছ থেকে, তিনি হলেন মুকুল রায়। আজ তাঁর দেহাবসানের পর স্মৃতির দরজা যেন হঠাৎ করেই খুলে গেছে । প্রথম আলাপ প্রায় ৪০ বছর আগে। নৈহাটি স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে একটি রেস্টুরেন্টে। সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের ভিড় লেগে থাকত । সেখানে ছাত্র পরিষদের ছাত্র নেতা মৈনুল-মধুসূদনের মাধ্যমেই আলাপ । তারপর মাঝেমধ্যে যোগাযোগ। ২০০৯…

অবসান ‘চাণক্য’ যুগের

শেষ হল এক বর্ণময় রাজনৈতিক পথচলা। দীর্ঘ রোগভোগের পর রবিবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১টা ৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবরে বাংলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। লড়াইয়ের শেষ স্টেশন হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যা এবং স্নায়বিক রোগে ভুগছিলেন মুকুলবাবু। মাঝখানে কিছুদিন তিনি কোমায় ছিলেন। শারীরিক অবস্থার…

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে প্রবল চাপে ভারত

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বার বার বদলাল রং। কখনও সূর্যকুমার যাদবদের দাপট। আবার কখনও এডেন মার্করামদের। শুরুটা ছিল ভারতের। তবে দিনের শুরুটা যে সব সময় দিনের বাকিটার ইঙ্গিত দেয় না, তা প্রমাণ করে দিল রবিবারের ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে ১৮৭ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হল ১৮.৫ ওভারে ১১১ রানে। জয় শাহের ঘরের মাঠে সূর্যেরা হারলেন ৭৬ রানে। প্রতিযোগিতার প্রথম কঠিন প্রতিপক্ষের সামনেই বেরিয়ে পড়ল ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর আবার আইসিসি প্রতিযোগিতায় কোনও ম্যাচ হারল ভারত। সেই নরেন্দ্র…

মুর্শিদাবাদে পাক যোগে গ্রেফতার দুই যুবক

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তৎপরতায় মুর্শিদাবাদ জেলায় ফের ধরা পড়লেন দুই যুবক, যাঁদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্যের নামে মোবাইল সিম কার্ড সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বিদেশে, বিশেষ করে পাকিস্তানে পাঠানোর মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে মুর্শিদাবাদের বাসিন্দা জুহাব শেখ-কে প্রথমে গ্রেফতার করা হয়। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগে এসটিএফ-এর। গভীর জেরা ও তথ্যপ্রমাণ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper