Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

বিধাননগরে জঙ্গি ডেরা নেপথ্যে কি বড় ছক?

0 555,045

সাতসকালে খাস কলকাতার উপকণ্ঠে জঙ্গি মডিউলের হদিশ। সল্টলেক সংলগ্ন বিধাননগর এলাকার হাতিয়াড়া মেঠোপাড়ায় একটি ভাড়াবাড়িকে কেন্দ্র করে চলছিল ভয়ঙ্কর নেটওয়ার্ক। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে এই পর্দাফাঁস হতেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জনবহুল এই এলাকাকেই নিরাপদ আশ্রয় বানিয়ে বাংলাদেশ থেকে যুবকদের এনে চলত জেহাদি মগজধোলাই।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপের সমর্থনে বেশ কিছু সন্দেহজনক অনলাইন পোস্ট নজরে আসে দিল্লি পুলিশের। সেই ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করেই তদন্তে নামে স্পেশাল সেল। এরপর যোগাযোগ করা হয় তামিলনাড়ু পুলিশের সঙ্গে। দুই রাজ্যের পুলিশি তৎপরতায় তদন্তের জাল বিস্তৃত হয় কলকাতার মেঠোপাড়ায়।

তদন্তে জানা গিয়েছে, হাতিয়াড়া এলাকায় একটি পোশাক তৈরির কারখানাকে ঢাল হিসেবে ব্যবহার করছিল অভিযুক্তরা। সেখানে সাধারণ কর্মীর পরিচয় দিয়ে গা ঢাকা দিয়ে ছিল উমর নামের এক মূল পাণ্ডা ও তার সহযোগীরা। স্থানীয় পুলিশের সহায়তায় সেখানে আচমকা হানা দিয়ে পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রাথমিক জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুবকদের সীমান্ত পার করিয়ে নিয়ে আসা হত।মেঠোপাড়ার সেই ভাড়াবাড়িতেই চলত কট্টরপন্থী মতাদর্শের পাঠ।জঙ্গি নেটওয়ার্ক বিস্তারের জন্য এই এলাকাকে ‘বেস ক্যাম্প’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল তাদের।

“আমরা দীর্ঘক্ষণ ধরেই এই মডিউলটির ওপর নজর রাখছিলাম। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এরা মূলত সদস্য সংগ্রহের কাজ করত। রাজ্য পুলিশের সহায়তায় এদের বড় কোনও নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে,” জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক আধিকারিক।

এদিনের অভিযানের খবর জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি যে ওই পোশাক কারখানার আড়ালে এমন ভয়ঙ্কর কাজকর্ম চলছিল। অভিযুক্তরা প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে অত্যন্ত সাধারণভাবেই মেলামেশা করত। বর্তমানে ধৃতদের দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper