Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজস্থানে ফের মৃত্যু ১ পরিযায়ী শ্রমিকের

0 267,838

 

বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। রাজস্থানে মৃত্যু হয়েছে বাংলার বছর ২৬-এর যুবক সুফল টুডুর। সুফল বীরভূমের লাভপুর ব্লকের চৌহাট্টা এলাকার বাসিন্দা। সুফল রাজস্থানে কাঠের পালিশের কাজ করতেন। প্রায় ছ’মাস আগে রাজস্থানে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, রাজস্থানের কাজ করতে গেলেও টাকাপয়সা আর সেই সঙ্গে এসআইআর নিয়ে ভীষণ উদ্বেগে ছিলেন। পরিবারকে জানিয়েছিলেন, টাকা নিয়ে বাড়ি ফিরবেন। আজ, সোমবারই সুফলের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, সেটা আর হল না। পথদুর্ঘটনায় মৃত্যু হল ওই পরিযায়ী শ্রমিকের। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ জানিয়েছেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মৃত যুবকের পরিবারের পাশে আমরা সকলে আছি। শুনেছি যে কাঠ কারখানায় কাজ করত সেখানে টাকা দেওয়া হয়নি দীর্ঘদিন, সেই সঙ্গে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই চাপও ছিল। তাতেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই যুবক। তাতেই রাস্তায় অন্যমনস্ক হয়ে দুর্ঘটনার কবলে পড়েন। আমরা সকলু টুডুর পরিবারকে সমস্ত রকমের সাহায্যের হাত এগিয়ে দিয়েছি। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা যাতে দ্রুত ওঁর পরিবার পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper