Khabor Ekhon
বিজয়-রশ্মিকার বিয়ে সম্পন্ন! ‘ভিরোশ’-এর নতুন অধ্যায় শুরু উদয়পুরে
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে আজ সকালে সম্পন্ন হয়েছে। রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ অনুষ্ঠিত এই ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে দু’জনেই ঐতিহ্যবাহী তেলুগু রীতি অনুসারে সাত পাক দিয়ে গাঁটছড়া বেঁধেছেন। সূত্রের খবর, সকাল ১০.১০ মিনিটে এই মুহূর্তটি ঘটেছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তুলেছে।
রশ্মিকা মান্দান্না আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, “আমার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি... মিঃ বিজয় দেবেরকোন্ডা”। আদরের…
