Khabor Ekhon
দুর্গাপুর মহাশ্মশানে তৈরি হল প্রতীক্ষালয় ও তোরণ

দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশানচত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনরা বসতে পারেন। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে আধুনিক আলো, ফলে রাতেও শ্মশানচত্বর আলোকিত থাকবে। এই উন্নয়নমূলক প্রকল্পে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগমের আধিকারিক ও কর্মীরা। শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

