Khabor Ekhon
পরিবারের মর্জির বাইরে বিয়ে, মেয়েকে শ্বাসরোধ করে খুন ও পুলিশি ষড়যন্ত্র
সন্তোষ পাঠক (অন্ধ্রপ্রদেশ): তথাকথিত পারিবারিক সম্মানের নামে আবারও এক তরুণীর প্রাণ কেড়ে নিল তাঁর নিজের পরিবার। অন্ধ্রপ্রদেশের মাচেরলা শহরে ২২ বছর বয়সি চৌদেশ্বরী নামক এক তরুণীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর বাবা ও আত্মীয়দের বিরুদ্ধে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় এসেছে পুলিশের ভূমিকায়। অভিযোগ, খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিয়ে অপরাধীদের আড়াল করতে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন স্থানীয় সার্কেল ইনস্পেক্টর। এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার দায়ে ওই পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা…
