Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

‘সবই এআই কারসাজি’, ভিডিও বিতর্কে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের

নির্বাচনের উত্তাপের মাঝেই এবার ‘ভিডিও যুদ্ধ’কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন সংঘাত শুরু হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবীরের একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করে বড়সড় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শাসক শিবিরের দাবি, ওই ভিডিওতে ১০০০ কোটি টাকার একটি রফাসূত্রের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা ইতিমধ্যেই ‘অ্যাডভান্স’ হিসেবে লেনদেন হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছে তৃণমূল। যদিও সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে হুমায়ুন কবীর সাফ জানিয়েছেন,…

নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে

বৃষ্টির ঝিরঝিরে ফোঁটায় ভিজেও হাজার হাজার সমর্থকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া। মাখনবাবুর বাজার এলাকায় বিপুল জনসমাগমের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বললেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গ এখন সেই পথেই হাঁটছে।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে…

ভয় পাই না, সত্য বলবই: পানিহাটিতে হুঙ্কার মমতার

মিন্টু চক্রবর্তী: (পানিহাটি): চব্বিশের লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সলতে পাকানো। বৃহস্পতিবার পানিহাটির হাইভোল্টেজ জনসভা থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে রাজনৈতিক ভাবে অত্যন্ত সংবেদনশীল এই জনপদ থেকে একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় এজেন্সিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি, তেমনই নিজের রাজনৈতিক দর্শনের উৎস হিসেবে তুলে ধরলেন শৈশবের এক অদম্য জেদের কাহিনি। এদিন নাম না করে অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে…

পানিহাটিতে নির্বাচনী প্রচারে ‘অভয়ার মা’ রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলের নজিরবিহীন তাণ্ডব: ধাক্কাধাক্কি ও অশালীন মন্তব্যের অভিযোগে উত্তাল এলাকা

মিন্টু চক্রবর্তী (পানিহাটি): নির্বাচনের ময়দানে রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের দস্তুর, কিন্তু সেই লড়াই যখন ব্যক্তিগত শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা এলাকায় ঠিক এমনই এক কলঙ্কিত ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। আর জি করের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নামা রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এদিন প্রচার চলাকালীন কেবল তাঁকে…

আরজি কর তদন্তে ‘আধুনিক প্রযুক্তি’ ব্যবহারের নির্দেশ হাইকোর্টের

আরজি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু ও দুর্নীতির তদন্তে সিবিআই-কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, সত্য উদ্ঘাটনে সিবিআই প্রয়োজনে যে কোনও সন্দেহভাজনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে। তদন্তের স্বার্থে ব্যবহার করতে হবে সবরকম আধুনিক প্রযুক্তি। শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য। ডিভিশন বেঞ্চ জানায়, "এই ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তি অনেক কিছুই জানে বলে মনে হচ্ছে।" ফলে তদন্তকারী সংস্থা যেন কোনও…

গুয়াহাটির লড়াইয়ে ‘জেন জি’ চমক: কুঙ্কি-কাঁটায় বিদ্ধ বিজেপি

আজ, ৯ এপ্রিল অসমের ভাগ্য নির্ধারণী মহালগ্ন। ১২৬টি আসনে এক দফায় ভোটগ্রহণ শুরু হতেই সবথেকে বেশি নজর কেড়েছে নবগঠিত মধ্য গুয়াহাটি কেন্দ্রটি। এখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী বিজয় কুমার গুপ্তর বিজয় রথ রুখতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ২৭ বছর বয়সি লন্ডন স্নাতক তরুণী কুঙ্কি চৌধুরী। অসম জাতীয় পরিষদ (অজাপ) ও কংগ্রেস সমর্থিত এই ‘জেন জি’ প্রার্থীকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র চাপের মুখে শাসকদল বিজেপি। সীমানা পুনর্বিন্যাসের পর পশ্চিম গুয়াহাটি এখন মধ্য গুয়াহাটি। এই আসনে একসময় মিত্রদল অগপ-র দাপট থাকলেও এবার আসনটি নিজেদের দখলে রেখেছে বিজেপি।…

গণতন্ত্রের মহোৎসব: তিন রাজ্যে শুরু ভোটযুদ্ধ

শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। ২০২৬-এর এই মহাযুদ্ধে কার দখলে থাকবে ক্ষমতার চাবিকাঠি, তা নির্ধারণে আজ বুথমুখী হয়েছেন লক্ষ লক্ষ ভোটার। একইসঙ্গে এদিন কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে শূন্য আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরুর আগে দেশবাসীকে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে জাতীয় রাজনীতির একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে।…

প্রসেনজিতের পাশে টলিউড: ‘অপমান’ রুখতে সরব শিল্পীরা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণকে কেন্দ্র করে উত্তাল টলিউড। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং ফেডারেশনের যৌথ সভার পর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামাজিক মাধ্যমে ‘স্কিমবাজ’ এবং ‘ম্যানিপুলেটর’ বলে ব্যক্তিগত আক্রমণের বন্যা বয়ে যাচ্ছে। বুম্বাদাকে লক্ষ্য করে এই লাগাতার কটাক্ষের প্রতিবাদে এবার গর্জে উঠলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ শিল্পী মহলের একাংশ। ফেসবুকে একটি…

মালদহে নক্ষত্রপতন: প্রয়াত আবু হাসেম খান চৌধুরী

মালদহের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। প্রয়াত হলেন কিংবদন্তি জননেতা এবিএ গনিখান চৌধুরীর ছোট ভাই তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী (ডালু)। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বর্ষীয়ান এই নেতার প্রয়াণের খবর জেলায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গনি পরিবারের গড় কোতোয়ালি-সহ গোটা মালদহে। ​পরিবার সূত্রে খবর, বিগত দু’বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত দুই মাস ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল।…

লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ: দুর্যোগে বিপর্যস্ত আট জেলা

চৈত্র শেষের দহনজ্বালা জুড়োলেও বৃহস্পতিবার সকালে ভিন্ন রূপ দেখল তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গ। ভোরের আলো ফুটতেই সিঁদুরে মেঘে ঢাকল আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হল দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আছড়ে পড়ল প্রবল দুর্যোগ, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় জনজীবন। আবহওয়া দপ্তর সূত্রে খবর, এদিন সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়ার…

ফের দিলীপের নিশানায় জুন, ‘ডান্স’ মন্তব্যে তুঙ্গে তরজা

সুমনা ঘড়ুই (খড়গপুর): ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের আবহে ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে লক্ষ্য করে তাঁর করা 'ফুটফুটে ফর্সা' এবং 'ডান্স' মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপুকুর এলাকায় একটি নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমানে ওই কেন্দ্রের তৃণমূল…

শিক্ষকের লালসার শিকার স্কুলের ছাত্রীরা

মা-বাবার পরেই শিক্ষকরা শিশুদের নিরাপত্তা স্থান। আর সেই শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। উত্তরপাড়া প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন স্কুলের শিক্ষক। ছোট শিশুদের বাথরুমে ঢুকিয়ে চলত যৌন নির্যাতন। থানায় এফআইআর দায়ের করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। জানা গিয়েছে, স্থানীয় এক যুবতী উত্তরপাড়া প্রাথমিক স্কুলের কিছু পড়ুয়াদের টিউশনি পড়ান। রবিবার তিনি প্রথম ছাত্রীদের থেকে এই বিষয়টি জানতে পারেন। তারপরই তিনি অভিভাবকদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান।…

‘বেড খালি রাখা চলবে না’, চাপে পড়ে প্রথম দিনেই ইস্তফা তরুণী চিকিৎসকের

চিকিৎসার নামে স্রেফ ‘ব্যবসা’ চালানোর অভিযোগ। সুস্থ মানুষকেও জোর করে আইসিইউ-তে (ICU) আটকে রেখে বিল বাড়ানোর চাপের প্রতিবাদ। চাকরিজীবনের প্রথম দিনেই এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফা দিলেন এক তরুণী চিকিৎসক। তাঁর এই সাহসী পদক্ষেপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা মহলে। ঋণশহরের এক নামী বেসরকারি হাসপাতালে মঙ্গলবারই প্রথম কাজে যোগ দিয়েছিলেন ওই চিকিৎসক। কিন্তু দিনের শেষে তিনি যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসেন, তাঁর হাতে ছিল ইস্তফাপত্র। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি একটি ভিডিও…

কালীঘাটে কঙ্গনা: প্রার্থনা ও রাজনীতি

রাজবেশে সশরীরে দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে কঙ্গনা রনৌত। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শহরে পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তবে তাঁর এই সফর কি কেবলই আধ্যাত্মিক, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক সমীকরণ— তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন কঙ্গনার পরনে ছিল হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়ি ও ভারী গয়না। মন্দির চত্বরে পৌঁছতেই তাঁকে ঘিরে ভক্ত ও কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে। মা কালীর পায়ে অঞ্জলি দেওয়ার পাশাপাশি…

বিরোধীদের কটাক্ষের মধ্যেই অধীরের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

রাজনৈতিক চাপানউতোর আর ক্রমাগত বিক্ষোভের আবহেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা একধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে অধীরবাবুর নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১০ জন কেন্দ্রীয় জওয়ান, যা আগে ছিল ৫ জন। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান বহরমপুরে পৌঁছে তাঁর নিরাপত্তা বলয়ে যোগ দিয়েছেন। নতুন এই দলে মহিলা জওয়ানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন সাংসদ থাকাকালীন অধীর চৌধুরী ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper