Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আরজি কর তদন্তে ‘আধুনিক প্রযুক্তি’ ব্যবহারের নির্দেশ হাইকোর্টের

0 6,109,329,036

আরজি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু ও দুর্নীতির তদন্তে সিবিআই-কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, সত্য উদ্ঘাটনে সিবিআই প্রয়োজনে যে কোনও সন্দেহভাজনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে। তদন্তের স্বার্থে ব্যবহার করতে হবে সবরকম আধুনিক প্রযুক্তি। শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য। ডিভিশন বেঞ্চ জানায়, “এই ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তি অনেক কিছুই জানে বলে মনে হচ্ছে।” ফলে তদন্তকারী সংস্থা যেন কোনও দ্বিধা না রেখে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করে জেরা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ কিছু অডিও রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, সিবিআই এই নতুন তথ্যপ্রমাণগুলি খতিয়ে দেখবে এবং তদন্তের বর্তমান অগ্রগতি নিয়ে পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দেবে।
এর আগে এই মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁরা। গত মার্চ মাসে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলাটি ‘রিলিজ’ করে দেওয়ার পর থেকেই কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিচারপতি বসাক জানিয়েছিলেন, মামলাটির গভীরতা বিচার করলে তা অত্যন্ত দ্রুত শেষ করা সম্ভব নয়। বর্তমানে নতুন বেঞ্চে শুনানি শুরু হওয়ায় তদন্তে গতি আসার আশা দেখছে সংশ্লিষ্ট মহল। আদালতের এই কড়া অবস্থানের পর সিবিআই তাদের পরবর্তী পদক্ষেপে কোন কোন আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়, সেদিকেই নজর থাকবে সকলের। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper