Khabor Ekhon
ওড়নায় ঢাকলেন পেট, মৌনীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে
রুচিরা রায়: রটনা কি তবে এবার ঘটনাই হতে চলেছে? গত কয়েক বছর ধরে বলিপাড়ার হাওয়ায় যে খবরটি বারবার ভাসছিল, সাম্প্রতিক এক ঘটনায় তা যেন নতুন করে অক্সিজেন পেল। অভিনেত্রী মৌনী রায় কি তবে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন? মা হওয়ার জল্পনা কি এবার সত্যি হতে চলেছে? অতি সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর রহস্যময় আচরণ ঘিরেই এখন সরগরম নেটপাড়া।
ঘটনাটি ঠিক কী? সম্প্রতি অক্ষয় কুমার-সহ বলিউডের একঝাঁক তারকার সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মৌনী। সেখানে চিরচেনা মোহময়ী অবতারের বদলে মৌনীকে দেখা যায় সাধারণ কিন্তু মার্জিত এক ঢিলেঢালা…
