Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

বাতিল রাজন্যার মনোনয়ন

প্রস্তাবক সংকটে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী রাজন্যা হালদারের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক প্রস্তাবক উপস্থিত করতে না পারায় স্ক্রুটিনি পর্বেই তাঁর প্রার্থিতা খারিজ হয়ে যায়। এক সময়ের পরিচিত ছাত্রনেত্রীর এই বিড়ম্বনা নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি থেকে নেট দুনিয়া। তবে এই ঘটনার নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রাজন্যা স্বয়ং। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে অন্তত ১০ জন প্রস্তাবকের নাম প্রয়োজন হয় এবং স্ক্রুটিনির সময় তাঁদের…

গণ উধাও ৫ কোটি ভোটার

দেশের নির্বাচনী মানচিত্র থেকে এক ধাক্কায় ‘নিখোঁজ’ হয়ে গেলেন ৫ কোটিরও বেশি ভোটার। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার শেষে যে তথ্য সামনে এসেছে, তা এক কথায় নজিরবিহীন। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটারের প্রায় ১০ শতাংশের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের অন্তর্ধান নিয়ে ইতিমধ্যেই দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ১২টি রাজ্যে সংশোধন প্রক্রিয়া শুরুর আগে মোট…

মধ্যরাত থেকেই ‘অপারেশন’, আশঙ্কা মমতার

ভোটমুখী বাংলায় কেন্দ্রীয় এজেন্সির অতি-সক্রিয়তা এবং বিজেপির ‘চক্রান্ত’ নিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, আজ রবিবার মধ্যরাত থেকেই রাজ্যে বিরোধীদের দমনে বড়সড় ‘অপারেশন’ শুরু হতে চলেছে। প্রমাণের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এদিন খণ্ডঘোষের জনসভা থেকে দলীয় কর্মীদের কড়া সতর্কবার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে,…

হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়: কর্মক্ষেত্রে সহকর্মীর স্তনের দিকে তাকিয়ে থাকা ‘ভয়্যারিজম’ নয়, তবে অনৈতিক ও অশালীন আচরণ হতে পারে

 বম্বে হাইকোর্টের একক বিচারপতি অমিত বোরকর সম্প্রতি একটি উল্লেখযোগ্য রায়ে পর্যবেক্ষণ করেছেন যে, অফিসের মিটিংয়ে এক মহিলা সহকর্মীর স্তনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা যৌন হয়রানির অপরাধ ‘ভয়্যারিজম’ (voyeurism) হিসেবে গণ্য করা যাবে না। আদালত বলেছে, এমন আচরণ অনৈতিক, অস্বস্তিকর ও নৈতিকভাবে ভুল হতে পারে, কিন্তু তা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-সি ধারার আওতায় পড়ে না।                   ঘটনার বিবরণ ঘটনাটি ২০১৪-১৫ সালের। মুম্বইয়ের একটি বেসরকারি বিমা সংস্থা (ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স)-এর এক জ্যেষ্ঠ নির্বাহী অভিজিৎ নিগুদকর (Abhijit Baswant…

রাহুল ইস্যুতে ফের জরুরি তলব ফোরামের, নাম না করে দেবকে কড়া বার্তা প্রসেনজিতের?

রুচিরা রায়: টলিউডে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর জারি হওয়া ‘ব্যান’ বা নিষেধাজ্ঞা কেন্দ্র করে বিতর্ক থামার লক্ষণ নেই। বরং রবিবার ছুটির দিনেও সেই জল গড়াল বহুদূর। ১২ এপ্রিল, রবিবার বিকেলে রাহুল মুখোপাধ্যায় এবং বর্তমান টলিউডের ‘সুরক্ষাবিধি’ সংক্রান্ত জটিলতা কাটাতে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) এবং সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে ফের একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছিল। বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে এখন টলিপাড়ায় জোর গুঞ্জন। এদিন দীর্ঘক্ষণ আলোচনার পর…

লখনউ বধ গুজরাতের

ঘরের মাঠে দাপুটে জয়ে ফিরল গুজরাত টাইটান্স। রবিবার অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন শুভমন গিলরা। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণের বিধ্বংসী স্পেল এবং ব্যাট হাতে গিল-বাটলার জুটির চওড়া ব্যাটে ভর করে লখনউয়ের ১৬৪ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় গতবারের রানার্সআপরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে লখনউকে টপকে পাঁচ নম্বরে উঠে এল গুজরাত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঝোড়ো মেজাজে করেছিলেন মিচেল মার্শ ও এডেন মার্করাম। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। ঋষভ পন্থ ১৮ রান…

স্বামীর মৃত্যু ভিডিও রেকর্ড করলেন স্ত্রী!

মৌমিতা সানা: (হাওড়া): স্বামী সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হচ্ছেন, আর স্ত্রী পাশে দাঁড়িয়ে মোবাইলে হাসিমুখে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন! পাঁচ বছর আগে বালির এক ব্যবসায়ীর মৃত্যুতে এমনই এক হাড়হিম করা তথ্য সামনে আসতেই শিউরে উঠছে রাজ্য। হাওড়ার বালি থানার অন্তর্গত নিশ্চিন্দি এলাকার ব্যবসায়ী আমন সাউয়ের মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি মোবাইলে বন্দি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’) ঘিরে দানা বেঁধেছে রহস্য, যেখানে দেখা যাচ্ছে— স্বামীর মৃত্যুযন্ত্রণা দেখেও তাঁকে বাঁচানোর চেষ্টা না করে বরং তা ভিডিও…

চেকিংয়ের নামে নারী অবমাননা!

নির্বাচনের মুখে নাকা-চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তার অভিযোগ নতুন নয়। কিন্তু এবার সেই তল্লাশির নামে মহিলাদের শালীনতা ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ঘিরে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ঘটা সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জনসভা থেকে সুর চড়ালেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সুরক্ষার দোহাই দিয়ে মহিলাদের অসম্মান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার সূত্রপাত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। ভোট আবহে রাস্তার…

অন্ডালে রোগী মৃত্যুতে রণক্ষেত্র নার্সিংহোম, নামল কেন্দ্রীয় বাহিনী

পিত্তথলিতে পাথরের সামান্য অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের অন্ডালের নাজিরাবাদ এলাকার একটি বেসরকারি নার্সিংহোম। চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে নেমে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।             ঘটনার সূত্রপাত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ইয়াসমিন বানু। তিনি অন্ডালের দক্ষিণ…

ধুঁকছে পাঁচলার জরিশিল্প

একসময় বাংলার কুটির শিল্পের মানচিত্রে উজ্জ্বল নাম ছিল পাঁচলা। গ্রামের ঘরে ঘরে দিনরাত চলত জরির সূক্ষ্ম কাজের ঠকঠকানি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, এই তল্লাট থেকে কাজের বরাত নিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজ্যের কয়েক লক্ষ মানুষ। কিন্তু সেই সোনালি দিন আজ অতীত। ধুলো জমছে ফ্রেমগুলোতে, আর পেটের টানে আদি পেশা ছেড়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিচ্ছেন প্রথিতযশা শিল্পীরা। ভোটের মুখে এই ধুঁকতে থাকা জরিশিল্পই এখন উলুবেড়িয়া ও পাঁচলা বিধানসভা কেন্দ্রের প্রধান রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ​জরিশিল্পীদের অবস্থার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা…

ভোটের সময় দেখে খাবেন, বিষ দিতে পারে! হুঁশিয়ারি মমতার

নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেই এবার বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাঁকুড়ার ছাতনার জনসভা থেকে ঝাড়গ্রামে ওআরএস (ORS) ভেবে কীটনাশক খাওয়ার সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, "ভোটের সময় বাইরে কেউ কিছু দিলে দেখে খাবেন। বিশেষ করে রাজনীতিক, ডাক্তার এবং প্রশাসনিক কর্তারা সতর্ক থাকুন। ২৪ ঘণ্টা যাঁদের কাজ, তাঁদের যাতে কেউ বিষাক্ত খাবার দিতে না-পারে, সেদিকে নজর রাখুন।" মমতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ডিলিমিটেশন ও বাংলা ভাগের আশঙ্কা ছাতনার শালচূড়া…

ভোটাধিকার মৌলিক অধিকার নয়, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনওটিই নাগরিকের ‘মৌলিক অধিকার’ নয়— একটি গুরুত্বপূর্ণ মামলার প্রেক্ষিতে এই অবস্থান স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটাধিকার বা প্রার্থী হওয়ার অধিকার কোনওটিই নিরঙ্কুশ নয়, বরং এগুলি সম্পূর্ণভাবে একটি ‘বিধিবদ্ধ অধিকার’ (Statutory Right)। সংশ্লিষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত শর্ত অনুযায়ী এই অধিকারগুলি সীমাবদ্ধ থাকে বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।        আইনি প্রেক্ষাপট ও পর্যবেক্ষণ রাজস্থানের একটি সমবায় সমিতির নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি…

সুরের আকাশে চিরস্থায়ী নীরবতা: সুরলোকে পাড়ি দিলেন কিংবদন্তি আশা ভোঁসলে

রূপসা দাস, (মুম্বাই):  একটি যুগের অবসান। স্তব্ধ হয়ে গেল সেই চিরযৌবনা কণ্ঠস্বর, যা গত আট দশক ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন জাগিয়েছিল। রবিবার দুপুরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গেই ভারতীয় সংগীতের সেই প্রবাদপ্রতিম 'স্বর্ণযুগের' শেষ প্রদীপটিও নিভে গেল। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবল ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা…

ওসি-কে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার

https://youtube.com/shorts/F1dzJ54kbLY?si=ueYuZKlBz153NtyR নির্বাচনী আবহে উত্তপ্ত বাঁকুড়ার রাজনৈতিক ময়দান। এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কের শিরোনামে এলেন ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি ইন্দাসের কুশমুড়ি বাজারে আয়োজিত একটি পথসভায় প্রকাশ্যেই থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সভার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে জোরদার তরজা।…

বিয়ের দাবিতে জলের ট্যাঙ্কে ‘বীরু’, পুরুলিয়ায় হাইভোল্টেজ ড্রামা

অরূপ নন্দী (পুরুলিয়া): রূপোলি পর্দার ‘শোলে’ ছবির সেই আইকনিক দৃশ্য আজও গেঁথে আছে দর্শকদের মনে। যেখানে বাসন্তীকে পাওয়ার জেদে জলের ট্যাঙ্কে চড়ে আত্মহত্যার হুমকি দিয়ে গোটা রামগড় গ্রাম মাথায় তুলেছিলেন বীরু ওরফে ধর্মেন্দ্র। রবিবার ছুটির সকালে ঠিক সেই দৃশ্যই যেন জীবন্ত হয়ে উঠল পুরুলিয়ার দুলমি এলাকায়। তবে সিনেমার রামগড় নয়, বাস্তবে খোদ পুরুলিয়া শহরের বাসিন্দারা সাক্ষী থাকলেন এক চরম নাটকীয় মুহূর্তের। পাত্রের নাম আব্বাস আনসারী, বয়স মাত্র বাইশ। দাবি একটাই— “অবিলম্বে বিয়ে দিতে হবে!” রবিবার সকালের মিঠে রোদ যখন দুলমি এলাকার ঘরবাড়িতে আছড়ে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper